somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরনামের নাম লজ্জা

১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ এই পৃথিবীর অন্যতম সুন্দর একটি সুন্দর দেশ। বাংলাদেশে জন্মগ্রহন করতে পেরে আমি ভীষণভাবে গর্বিত ।১৫ বছর ধরে প্রবাসে থাকলেও আমার মন পড়ে আছে আমার মায়ের গ্রামে, পিরোজপুর। যদিও পিরোজপুর একটি জেলা শহর, আমি গ্রাম বলি, আমাকে গ্রামের ছেলে বলতে গর্বিত বোধ করি।

সময় এসেছে বাংলাদেশীদের ঘুরে দাঁড়াবার । আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমাদের অহংকার করার মতো অনেক কিছুই আছে, এই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার ।

আমাদের রাজনৈতিক বা অন্যান্য বিরোধ থাকতেই পারে। কিন্তু বাংলাদেশ আওয়ামীলিগের সরকারের বেশ কিছু সিদ্ধান্ত বা কর্মকাণ্ড আমাদের দেশকে বার বার লাঞ্ছিত করছে। বাংলাদেশকে লাঞ্ছিত করার অধিকার বাংলাদেশ আওয়ামী লিগ কে কেউ দেয় নাই। এই দলে আমার অনেক শুভ বুদ্ধি সম্পন্ন বন্ধুরা আছেন, আমি যানি, নিরবে তাঁরা অশ্রুপাত করছেন , ক্ষমতার দম্ভে দম্ভিত তাঁদের দলের এক শ্রেণীর সুবিধা ভোগীদের কর্মকাণ্ডে । দেশের পক্ষে কথা বলার অধিকার সবার আছে। আমিও একজন। আমি একটি দলের কর্মী হলেও, আমারো অনেক ব্যক্তিগত অনুভূতি থাকতে পারে।
আপনাদের ও থাকতে পারে।

আমি মাল্টি কালচারাল শহর ( লন্ডন) এ বসবাস করছি, লন্ডন আমার অন্যতম প্রিয় একটি শহর। আবার কোলকাতা শহর ও আমাকে অনেক টানে। আমি বড় হয়েছি, আকাশ বানী কোলকাতা , বিভিধ ভারত শুনতে শুনতে। রেডিওতে আকাশ বানী কোলকাতা শুনলেও আমি ধারন করেছি, লালন করেছি বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতি। এতো টিভি চ্যানেল থাকলেও আমি বিটিভি ভুলে যাই নি। বিটিভিতে দেখা সেই নাটোক '' রোজ রোজ"" বা পিয়ারসন্সের সেই বিখ্যাত বিজ্ঞাপন দেখে ঢাকার এলিফেন্ট রোড এর শো রুম থেকে অনেক ঈদেই জামা কাপোড় কিনেছি। বিটিভির এসো গান শিখির আমি ছিলাম নিয়োমিত দূরবর্তী ছাত্র । আমার আম্মার আগ্রহে টিভি দেখে গান শিখতাম। বাংলাদেশের বিখ্যাত শিল্পি আব্বাস উদ্দিন সাহেবের সুযোগ্য কন্যা ফেরদৌসি রহমান তাঁর দুপাশে দুটো কথা বলা পুতুল, মিঠু আর মণটি কে নিয়ে ঢাকার সুযোগ পাওয়া শিশু শিল্পী নিয়ে যখন গাইতেন, এক দুই তিন চার... সুন দর কতো সুন দর । আমা.........দের...............।দেশ............কতো সুন্দর, আমিও গলা মিলাতাম।

আরো অনেক কিছু লেখা যায়। আসল কথায় আসা যাক। আমাদের চেতনা ধরে রাখার জন্য কোন দলের লেজুর ধরার দরকার নাই। আপনার নিঃশ্বাস আপনার যেমন নিজস্ব , আপনার চেতনাও আপনার তেমনি আপনার একান্ত ব্যক্তিগত। কেঊ জোর করে আপনাকে ''চেতনা '' নাশক ইঞ্জেকশন দিয়ে দিলো কিনা বা দিতে চাচ্ছে কিনা, এটা খেয়াল করার বেপার।

আমাদের টিভি যদি কোলকাতায় না দেখানো হয়, কোলকাতা বাসিরা কান্না কাটি করবেন না। বাংলাদেশে যদি ইন্ডিয়ান টিভি দেখানো বন্ধ হয়, আমরা কান্না কাটি করবো। ভারতের আর বাংলাদেশিদের চেতনার জোর বুঝানোর একটা ছোট্ট উদাহরন দিলাম।

আমি ভারতিয় টিভি চ্যনেল বন্ধের পক্ষে না, তবে বাংলাদেশের টিভি যেন অবাধে ভারতে চলতে পারে, এই চেতনার পক্ষে। আমি এ আর রহমানের বিশাল ভক্ত। কাল রাতে আমি তাঁর চিত্ত যেথায় ভয় শূন্য , জাগাও মেরি দেশ শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিলাম। এর আর রহমান বা অতিথি শিল্পিদের অতিরক্ত সম্মান দেখাতে গিয়ে যেনো আমার বাংলাদেশের কাউকেই যেন অসন্মান করা না হয়।

আমি আইয়ুব বাচ্চুর গান যেমন শুনি, মাইলসের ( শাফিন/হামিন সহোদর ) বা তাঁদের আম্মা ফিরোজা বেগম বা তাঁদের বাবা কমল দাশ গুপ্তের গান ও শুনি।
কার কি দোষ এটা নিয়ে অনেক কথা হচ্ছে। হোক। সত্য একদিন বেড়িয়ে আসবে।

আমার ব্যক্তিগত মত হচ্ছে, কেন আমাদের সার্বভৌম রাস্ট্রের এতো বড় আয়োজনে এতো বড় বড় আগ্রাসন হলো, এটা জনগনের সামনে প্রকাশ করতে হবে। বাংলাদেশের আওয়ামি লিগের সরকার যদি ভেবে থাকেন, তারা যা ইচ্ছা তাই করবেন, যাকে খুশি তাঁকে অপমান করবেন, দরকার হলে বাংলাদেশকে তাঁরা আরো অসন্মানিত করবেন, অপমানিত করবেন, চেতনা নাশক ইঞ্জেকশনের একটা টাইম লিমিট থাকে। আমার মনে হয়, প্রিয় মাতৃভূমির অনেকের সেই টাইম লিমিট ওভার হয়ে গিয়েছে। আজ তারা কোরাস গাইবেন, সলিল চৌধুরীর সুর করা সেই বিখাত গানটি বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, এই জনতা।।
তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেষণ শুধবে তারা ও জনতা এই জনতা এই জনতা।।
তোমার সভায় আমীর যারা, ফাঁসির কাঠে ঝুলবে তারা।। তোমার রাজা মহারাজা, করজোরে মাগবে বিচার।। ঠিক যেন তা এই জনতা।
তারা নতুন প্রাতে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে। তারা ক্ষুদিরামের রক্তে ভিজে প্রাণ পেয়েছে।। তারা জালিয়ানের রক্তস্নানে প্রাণ পেয়েছে।
তারা ফাঁসির কাঠে জীবন দিয়ে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে।। তারা গুলির ঘায়ে কলজে ছিঁড়ে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে এই জনতা।

নিঃস্ব যারা সর্বহারা তোমার বিচারে। সেই নিপীড়িত জনগণের পায়ের ধারে।।
ক্ষমা তোমায় চাইতে হবে নামিয়ে মাথা হে বিধাতা।। রক্ত দিয়ে শুধতে হবে। নামিয়ে মাথা হে বিধাতা।।
ঠিক যেন তা এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, এই জনতা

তারিক রানা, লন্ডন ।সকাল ১০ ৪০। ১৫ই মার্চ ২০১৪ । ১লা চৈত্র ১৪২০
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৪ রাত ১০:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×