somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় কবির প্রতি অবহেলা কেন?

২৬ শে মে, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। ১১৪ বছর আগে ১১ই জ্যৈষ্ঠ তারিখে তিনি যেন মুক্তির বাণী নিয়ে ধুমকেতুর মতো আবির্ভূত হলেন এই পৃথিবীতে। নানা দুঃখ-কষ্ট ও দারিদ্র্যের মধ্যে বসবাস করে তিনি জনপদের সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষা ও স্বপ্নের কথা উপলব্ধি করতে পেরেছেন সহজে। তিনি নিপীড়িত সাধারণ মানুষের প্রগতি চেয়ে ছেন, পিছিয়ে পড়া মজলুম মুসলমানদের জাগাতে চেয়ে ছেন, চেয়ে ছেন ইংরেজ শাসকদের হটিয়ে দিয়ে উপমহাদেশের মানুষের স্বাধীনতার ঝা-াকে উড্ডীন করতে। এসব লক্ষ্য অর্জনে তিনি কলম যুদ্ধের সাথে সাথে রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়ে ছেন এবং স্বধর্মের চেতনায় উজ্জীবিত থেকেও হিন্দু-মুসলিম ঐক্য সাধনে সচেষ্ট থেকেছেন। তদানীন্তন বিশ্ব পরিস্থিতিও তার দৃষ্টির সীমানায় ছিল। একজন বড় মাপের মানুষ হওয়ার কারণে তিনি এতসব বিষয়ে ভূমিকা রাখতে পেরেছেন। কর্মবীর এই মানুষটির সৃজনশীলতা ও আন্তরিকতা ধর্ম-বর্ণ নির্বিশেষে জনপদের সব মানুষকে অভিভূত করতে সক্ষম হয়ে ছিল। তাই আজ এতদিন পরেও নজরুল আমাদের প্রিয় কবি, প্রিয় মানুষ।

তুলনামূলকভাবে কবি নজরুল বাংলাদেশের মানুষের কাছে বেশি প্রিয়। বাংলাদেশের মানুষ নজরুলকে আন্তরিকভাবে ভালোবাসে বলেই কবির ইচ্ছে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবিকে কবর দেয়ার ব্যবস্থা করেছে। বাংলাদেশের মানুষ প্রিয় কবিকে জাতীয় কবির মর্যাদা দিয়ে ছে। কিন্তু বাংলাদেশের মানুষের মনে কবির যে ভাব-মর্যাদা তার সাথে সঙ্গতি রেখে আমাদের সরকার কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাক্ষত ভূমিকা পালনে সমর্থ হচ্ছে না। বিষয়টি আমাদের জাতির জন্য এক ট্রাজেডি। আমরা জানি, নজরুল ইন্সটিটিউট অধ্যাদেশ অনুযায়ী ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে কবির স্মৃতিবাহী রাজধানীর ধানম-ির পুরানো ২৮ নম্বর রোডের কবি ভবনে নজরুল ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়। বিস্ময়কর প্রতিভার স্পর্শে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যে অতুলনীয় অবদান রেখেছেন, তা সর্বসাধারণের কাছে ব্যাপকভাবে তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত হয়ে ছিল নজরুল ইন্সটিটিউট। অথচ সেই প্রতিষ্ঠানেই এখন চরম অবহেলার শিকার আমাদের জাতীয় কবি। দেশের মানুষ আশা করেছিল, জাতীয় কবির কৃতী সম্পর্কে ব্যাপক গবেষণা, তাঁর স্মৃতি রক্ষা, জীবনী প্রকাশ এবং দেশে-বিদেশে কবিকে উজ্জ্বলরূপে তুলে ধরার ব্যাপারে নজরুল ইন্সটিটিউট অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো- বিভিন্ন অজুহাতে সে কার্যক্রম এখন স্তিমিত হয়ে আসছে। লোকবল সংকট এবং বাজেট না থাকাকে এর প্রধান কারণ হিসেবে বিবেচনা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে এমন অভিযোগও রয়ে ছে যে, নজরুল ইন্সটিটিউটের জন্য যে বাজেট বরাদ্দ করা হয় তার বড় অংশই ব্যয় হয় কর্মকর্তা-কর্মচারীদের পেছনে। পত্রিকান্তরে প্রকাশিত রিপোর্টে বলা হয়, ১৯৯৫ সালে নজরুলের ওপর গবেষণার জন্য ১৩টি বিষয়ে গবেষণাবৃত্তি চালু করা হয়। কিন্তু সে বৃত্তি এখন বন্ধ। ২০০৬ সালের ২১ শে জানুয়ারি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নজরুল ইন্সটিটিউটের সহযোগিতায় দেশী-বিদেশী পর্যটক আকর্ষণের জন্য নজরুলের স্মৃতি বিজড়িত স্থাপনা দেখানোর একটি প্রকল্প হাতে নিয়ে ছিল। কিন্তু প্রকল্পটি বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্ধ হয়ে যায়। বর্তমান সরকারের ৪ বছর কেটে গেলেও এ প্রকল্প চালুর কোনো উদ্যোগ নেয়া হয়নি। আরো দুঃখের বিষয় হলো, নজরুল বিষয়ক গবেষণা বন্ধ করে বছরে নজরুলকে নিয়ে হাতেগোনা কয়ে কটি অনুষ্ঠান আয়ে াজনেই সীমাবদ্ধ এখন নজরুল ইন্সটিটিউটের কার্যক্রম। প্রতিবছর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আয়ে াজন করা হয় আন্তর্জাতিক নজরুল সম্মেলন। কিন্তু এ বছর সেই সম্মেলনের আয়ে াজন করা হয়নি। ‘ত্রৈমাসিক নজরুল ইন্সটিটিউট’ নামে বছরে ৪টি সংখ্যা প্রকাশ করার কথা প্রতিষ্ঠানটির। কিন্তু ২০১২ সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত আর কোনো সংখ্যা বের করা হয়নি। একই সঙ্গে বন্ধ আছে নজরুল বিষয়ক ইংরেজি জার্নাল প্রকাশনার কাজও। লক্ষণীয় বিষয় হলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নজরুল ইন্সটিটিউটে নেই যথাযথ সরকারি তদারকি।
বর্তমান সময়ে নজরুল ইন্সটিটিউটের কার্যক্রমে অবহেলার দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা গেলেও অতীতে এ ইন্সটিটিউটের মাধ্যমে বেশ কিছু ভালো কাজও হয়ে ছে। প্রতিষ্ঠানটি থেকে কবির জীবনী, সাহিত্য, সঙ্গীত ও সামগ্রিক অবদান সম্পর্কে প্রায় দেড় হাজার গ্রন্থ প্রকাশিত হয়ে ছে। ৩৭ খন্ডে প্রকাশ করা হয়েছে নজরুল সঙ্গীত স্বরলিপি। বেরিয়েছে নজরুলের জীবনভিত্তিক আলোকচিত্র সংগ্রহ ‘নজরুল অ্যালবাম’। নজরুল সঙ্গীতের গুচ্ছ-সংকলন প্রকাশ করা হয়ে ছে ১১টি সিডিতে। প্রতিষ্ঠানটির বিক্রয়-বিপণন শাখার তথ্যানুযায়ী ইন্সটিটিউট থেকে প্রকাশিত বইগুলোর চাহিদা রয়ে ছে পাঠকদের কাছে। কিন্তু দুঃখের বিষয় হলো- বইগুলোর পুনঃমুর্দ্রণ বর্তমানে বন্ধ রয়ে ছে। তাই প্রশ্ন জাগে, নজরুল ইন্সটিটিউটের কার্যক্রম কি একটি সীমিত সময়ের জন্য নির্দিষ্ট করা হয়ে ছিল? নাকি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানের কার্যক্রমও অব্যাহত থাকার কথা ছিল? আমরা এখনও হতাশ হতে চাই না। কারণ এবারও জাতীয় কবির ১১৪তম জন্ম-জয়ন্তীর অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী, প্রতিষ্ঠান কর্মকর্তা, নজরুল-গবেষক ও বুদ্ধিজীবীদের আবেগঘন ভাষায় নজরুলের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখেছি। বর্তমান সময়ে ও নজরুলের গুরুত্বকে স্বীকার করে তাঁর রচনা, জীবনী ও আদর্শকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন জাগে, নজরুলের গুরুত্বকে এভাবে উচ্চারণ করার পরেও তিনি আবার অবহেলার শিকার হন কেমন করে? জাতীয় কবির ক্ষেত্রে আমাদের কথা ও কাজে মিল থাকে কি না সেটাই এখন দেখার বিষয়। প্রসঙ্গত এখানে এ কথাটিও বলে রাখা প্রয়োজন যে, জাতীয় কবিকে সম্মান প্রদর্শনে ব্যর্থ হলে- আমাদের কপালে জুটবে অসম্মানের গ্লানি।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×