somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বে ইন্টারনেট আপলোড ও ডাউনলোড স্পিডে বাংলাদেশের অবস্থান

৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার গ্রাহকদের ইন্টারনেট খরচ না কমাতে পারলেও আপলোড স্পিড ৭৫% কমিয়ে দিয়েছিল! ডিজিটাল সরকার, অথচ তা চলছে উল্টো পথে! এ দেশে ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য বিশেষ করে ফ্রিল্যান্সাররা হাজারও ধরনা দিয়েছে। সরকারের পক্ষ থেকে গত এপ্রিল মাসেও বলা হয়েছিল ব্রডব্যান্ড ইন্টারনেটের সংজ্ঞায় ১ এমবিপিএস গতি ছাড়া ‘ব্রডব্যান্ড ইন্টারনেট’ বলা যাবে না। তা কার্যকর করারও উপদেশ দেয়া হয়। কিন্তু তা তো কার্যকর হয়নি, বরং এখন উল্টো করে বিটিআরসি বলেছে, স্পিড কমানোর জন্য! দেখা যাক এই ডিজিটাল দেশ ইন্টারনেট আপলোড বা ডাউনলোড গতিতে বিশ্বে কোথায় অবস্থান করছে। ‘নেট ইনডেক্স’ নামের একটি প্রতিষ্ঠানের চালানো জরিপে দেখা গেছে, বাংলাদেশ ডাউনলোড স্পিডের দিক থেকে বিশ্বে ১৭৫তম স্থানে রয়েছে। সর্বোচ্চ ডাউনলোড স্পিডের দেশ হংকং ৪৬.৪০ এমবিপিএস এবং সর্বনিম্ন ডাউনলোড স্পিডের দেশ মালাওইয়াই ০.৯৬ এমবিপিএস। আর বাংলাদেশে ডাউনলোড স্পিড ১.৫৫ এমবিপিএস। এদিকে বাংলাদেশ আপলোড স্পিডের দিক থেকে বিশ্বে ৯১তম স্থানে রয়েছে। সর্বোচ্চ আপলোড স্পিডের দেশ লিথুয়ানিয়া ৩১.৯২ এমবিপিএস এবং সর্বনিম্ন আপলোড স্পিডের দেশ বেনিন ০.৪১ এমবিপিএস। আর বাংলাদেশে আপলোড স্পিড ২.২১ এমবিপিএস। কিন্তু সম্প্রতি বিটিআরসির এমন সিদ্ধান্তে নতুন করে বাংলাদেশ কোথায় অবস্থান করবে সেটাই এখন দেখার বিষয়। প্রসঙ্গত বিশ্বে সব দেশের ডাউনলোড স্পিডের রেজাল্ট দেখতে http://www.netindex.com/download/allcountries এবং বিশ্বের সব দেশের আপলোড স্পিডের রেজাল্ট দেখতে http://www.netindex.com/upload/allcountries সাইট ভিজিট করতে পারেন।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×