somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের মঙ্গলের জন্য গোয়েন্দা পরিকল্পনা ফাঁস করেছি

১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় (সিআইএ) কাজ করতেন এমন এক ব্যক্তি রাষ্ট্রের সবচেয়ে গোপন নজরদারি গোয়েন্দা পরিকল্পনা ফাঁস করেছেন বলে জানিয়েছেন। বিশ্ববাসীর মৌলিক অধিকার রক্ষার জন্য এটি করা হয়েছে বলে তার দাবি। খবর রয়টার্স ও এএপপি’র। হংকংয়ে লুকিয়ে থাকা এডওয়ার্ড স্নোডেনের (২৯) এ স্বীকারোক্তি তার পরিচয়সহ রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট ও ব্রিটেনের গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে। স্নোডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন ‘পিআরআইএসএম’ (প্রিজম) কর্মসূচি ফাঁসের আগে বিষয়টি নিয়ে তিনি অনেক সময় ধরে গভীর চিন্তাভাবনা করেছেন। চিন্তাভাবনার পর যখন তিনি নিশ্চিত হয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্র নিজ নাগরিকদের বিরুদ্ধে জবাবদিহিতাবিহীন গোয়েন্দাগিরি চালানোর একটি গোপন যন্ত্র তৈরি করছে, তখন তিনি এ কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি তার হাতে থাকা প্রিজম কর্মসূচির অতি গোপন নথিগুলো ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ানের হাতে তুলে দেন। গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে স্নোডেন বলেন, এ ধরনের কাজ যেখানে করা হয় সে সমাজে আমি বাস করতে চাই না। আমি যা বলব তার সবকিছুই রেকর্ড হয়ে যাবে এমন বিশ্বেও আমি বাস করতে চাই না। আমি সমর্থন করতে চাই বা যার অধীনে আমি বসবাস করতে চাই এটি সে ধরনের কোনো বিষয় না। øোডেন বলেন, এনএসএ এমন একটি অবকাঠামো তৈরি করেছে তাতে প্রায় সব বিষয়েই নাক গলানোর সুযোগ পাবে তারা। এ সক্ষমতা মানুষের যোগাযোগ ব্যবস্থার বিশাল অংশকে কোনো বিশেষ নজরদারি ছাড়াই এনএসএ’র আওতার মধ্যে নিয়ে এসেছে। আমি যদি আপনার ই-মেইল দেখতে চাই বা আপনার স্ত্রীর ফোনালাপ শুনতে চাই, ইন্টারসেপ্ট ব্যবহার করে আমি এর সবই করতে পারব। আমি আপনার ই-মেইল, পাসওয়ার্ড, ফোন রেকর্ড, ক্রেডিট কার্ড সবকিছু পেতে পারব। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো প্রিজম নামক গোয়েন্দা কর্মসূচির আওতায় ভেরিজোন থেকে করা ফোন কলগুলো এবং গুগল ও ফেসবুকের মতো বিশ্বের শীর্ষ ইন্টারনেট কোম্পানিগুলোর তথ্য-উপাত্ত নজরদারি করছে, চলতি সপ্তাহে গার্ডিয়ান এ সংবাদ প্রকাশ করে। সংবাদটি প্রকাশের পরপরই প্রিজম ও এনএসএ’র ব্যাপক আওতা নিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য এলাকায় বিতর্ক ছড়িয়ে পড়ে। সংবাদ প্রকাশের পর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন, এনএসএ আইন মেনেই কার্যক্রম পরিচালনা করছে। নিজের পরিচয় প্রকাশ ও গোপন পরিকল্পনা ফাঁসের বিষয়টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে গোপন গোয়েন্দা কর্মসূচি ফাঁস হওয়ার অন্যতম বড় ঘটনা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×