somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিদস্যুতা তদন্ত করলেন আঞ্চলিক পরিষদের তদন্ত কমিটি

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে ভূমিদস্যুতা নিয়ে গত ১৩ জুন বান্দরবানের আলীকদম উপজেলার তৈনফা মৌজায় সরেজমিন তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্ত কর্মকর্তাদের নিকট স্থানীয় মৌজা হেডম্যান, জুমিয়া পরিবার প্রধান, পাড়া কার্বারীরা বদিউল আলম (বদি) গংদের ভূমিদস্যূতার বিবরণ তুলে ধরেন। এ তদন্ত অনুষ্ঠানে নেতৃত্ব দেন আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা, কে.এস মং ও শফিকুর রহমান। এছাড়াও তাদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, জেএসএস নেতা মংসানু মার্মা, কাইনথপ মুরুং, চাহা মং মার্মা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী প্রমুখ।



জানা গেছে, ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর আলীকদম থেকে ৪৭ জনের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বরাবর দাখিল করা হয়। এতে স্থানীয়রা অভিযোগ করেন যে, উপজেলার তৈনফা মৌজায় রাবার প্লট ও হর্টিকালচার লীজের নামে বহিরাগত ভূমিদস্যুরা জুমিয়াদের প্রথাগত ভোগ দখলীয় জমি জবর দখল করেছে। এরফলে জুমিয়ারা জুম চাষ করতে পারছেনা। এ ভূমিদস্যুচক্রের গ্যাংলিডার হিসেবে রয়েছে কুমিল্লা জেলা সদরের বাসিন্দা জনৈক বদিউল আলম (বদি)।
এ বিষয়ে তদন্তের জন্য চেয়ারম্যান কর্তৃক আঞ্চলিক পরিষদের স্মারক নং- ৬৭৩ তারিখ ১৫/০৫/২০১৩ মূলে নির্দেশনা জারী করা হয়। অবশেষে গত ০৪/০৬/২০১৩ ইং তারিখের স্মারক নং- ৭৪২ মূলে গঠিত হয় তিন সদস্যে একটি তদন্ত কমিটি।
তদন্ত কমিটির সদস্য সাধুরাম ত্রিপুরা ও কে.এস মং সরেজমিন তদন্তকালে বদি গংদের ভূমিদস্যুতার চিত্র দেখে বিস্ময়ে হতবাক হন। তারা বলেন, এই দখলীকৃত ভূমিতে শতবছর ধরে মুরুংসহ অন্যান্য পাহাড়ি বাসিন্দারা বসবাস করছেন। তারা উপস্থিত হেডম্যান, কার্বারী ও জুমিয়াদের আশ্বস্থ করে বলেন, এই ভূমির অধিকার কেউ কেড়ে নিতে পারবেনা। কেউ আইনের উর্ধ্বে নয়। তথাকথিত লীজ বন্দোবস্তির নামে বদি গংদের কয়েক হাজার একরের দখলীকৃত ভূমি উদ্ধারে অচিরেই আঞ্চলিক পরিষদ থেকে উদ্যোগ নেয়া হবে। এ সময় স্থানীয় জুমিয়াদের অধিকার রক্ষায় এগিয়ে আসায় জন্য উপস্থিত জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাধুবাদ জানান তারা।
তদন্তকালে উকিং মুরুং কার্বারী জানান, বদি গংদের জবর দখলের কারণে শুধু স্থানীয় পাহাড়ি পরিবারগুলো নয়, অভাব-অনটনে রয়েছে স্থানীয় বাঙ্গালীরাও। বদি গং পাহাড়ে উৎপাদিত গাছ বাঁশ আহরণেও বাধা দিয়ে থাকে। উপস্থিত মৌজা হেডম্যান রেংপুং মুরুং তদন্ত কমিটির নিকট বলেন, বহিরাগতরা তার মৌজায় যে সকল লীজ বন্দোবস্তি নিয়েছে তাতে মৌজা হেডম্যানের কোন সুপারিশ নেই। এ সংক্রান্ত কোন তথ্যও তার কাছে নেই।
উল্লেখ্য, ইতোপূর্বে সংবাদ সম্মেলনে স্থানীয় ভূমিদস্যু প্রতিরোধ কমিটির নেতারা অভিযোগ করেন, জুমিয়া ও স্থানীয় বাসিন্দাদের ভোগ দখলীয় জমি দখলে নিতে ভূমিদস্যূ বদি গংকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আলীকদম থেকে সদ্য বদলীকৃত ইউএনও মোঃ আসাদুজ্জামান ও স্থানীয় আওয়ামীলীগ এবং বিএনপির পদবীধারী চি‎িহ্নত চার পাঁচজন পাতি নেতা। অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন থেকে তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হলে গত ৩ এপ্রিল সদ্য বদলী হওয়া ইউএনও আসাদুজ্জামান তদন্তের নামে প্রহসন করেন। তদন্ত কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপির কতিপয় পাতি নেতা বদি আলমের খামার বাড়িতে তদন্তের নামে ভূরিভোজে অংশ নেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×