somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুদ্র গল্পঃ হ্যালো এটা কি ২৪৪১১৩৯? (অঞ্জন স্পেশাল)

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হোটেল কেবিনের তেল চিটচিটে পর্দাটা সরিয়ে ভেতরে উঁকি দিতেই বেলার গম্ভীর মুখটা দেখতে পেল অঞ্জন। মাথার উপরে পাখাটা ঘুরছেনা বললেই চলে। কেবল কিছুক্ষণ পরপর ঘটাং ঘটাং শব্দ করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। এই ভ্যাপসা গরমের মধ্যে একপ্রকার দম বন্ধ করেই বসে আছে বেলা বোস। চুপ চাপ অপরাধী মুখ করে তার সামনের বেঞ্চিতে বসে পড়ল অঞ্জন। পর্দাটা আবার টেনে দিল সে।

"খুঁজে খুঁজে শহরের সবচেয়ে সস্তা হোটেলটাতেই আসতে হয় তোমার!" রসিকতা করার চেষ্টা করল অঞ্জন।
"বড় হোটেলে নিবে? তা তোমার পকেটে কয় টাকা আছে শুনি?" বেলার ফিরতি প্রশ্ন শুনেই চুপসে গেল সে। সত্যি কথা বলতে তার পকেট এ কয়মাস ধরে রীতিমতো গড়ের মাঠ হয়ে আছে। গ্রাজুয়েশন শেষ করে বেকার ঘুরঘুর করা ধাঁড়ি ছেলেকে হাতখরচা দেয়ার কোন যুক্তি খুঁজে পায় নি মধ্যবিত্ত বাবা মা। তাই একটা সিগারেট খেতেও এখন বেলার কাছে হাত পাততে হয় তাকে। বাসা থেকে পাওয়া নিজের হাতখরচা থেকে তা যোগায় বেলা। এ নিয়ে তার তেমন কোন অভিযোগ ছিলনা। প্রতিটা ব্যর্থ ইন্টার্ভিউর পর সেই অনুপ্রেরণা যোগাত অঞ্জনকে। ও যখন হাসিমুখে বলতো "এটায় হয়নি তো কি হয়েছে পরেরটাতে নিশ্চয়ই হয়ে যাবে" অঞ্জনের বড্ড ভাল লাগতো। সে সত্যিই বিশ্বাস করতো যে সামনেরটাতে তার চাকরী হয়ে যাবে। যদিও একের পর এক ইন্টারভিউ থেকে নিয়মিত প্রত্যাখ্যাত হয়েই যাচ্ছিল সে।

★★
কিছুদিন হল বেলা পুরো বদলে গেছে। উচ্ছল হাসিখুশী মেয়েটি সারাক্ষণ গম্ভীর হয়ে বসে থাকে, কিছু বললেই শীতল চোখে একের পর এক গায়ে জ্বালা ধরানো কথা ছোঁড়া শুরু করে। কারনটাও অজানা নেই অঞ্জনের। বাড়ী থেকে প্রতিনিয়ত বিয়ের জন্য চাপ দিচ্ছে বেলাকে। এতদিন কোনমতে তা পাশ কাটিয়ে গেলেও এখন আর সম্ভব হচ্ছে না। বড় খালা বিলেত ফেরত এক ছেলের জন্য প্রস্তাব নিয়ে এসেছে। এমন প্রস্তাব হাতছাড়া করার কথা কেউ ভাবতেও পারছে না। সবাই উঠে পড়ে লাগছে বিয়ের জন্য। অন্যদিকে সে বাসায় অঞ্জনের কথাও বলতে পারছেনা, একটা বিলেত ফেরত ছেলের বিপরীতে সম্পূর্ণ বেকার একটা ছেলের কথা বলার সাহস করে উঠতে পারেনি বেলা। তাই ভেবেচিন্তে আজ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে।

★★★
অঞ্জন তার হাতের চায়ের কাপটার দিকে তাকিয়ে আছে। চায়ে দুইটা কালো পিঁপড়া ভাসছে। অন্য সময় হলে হয়ত ওয়েটারকে দুইটা গাট্টা দেয়ের জন্য হাত নিশপিশ করে উঠত তার। কিন্তু এখন কেন জানি তার ভীষণ মায়া লাগলো পিঁপড়া দুটির জন্য। এরা হয়ত চিনির পাত্রে সংসার সাজিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছিল। অথচ আচমকা এসে কিনা পড়তে হল এই গরম চায়ের কাপে।
"ইন্টার্ভিউ কেমন হল?" বেলার প্রশ্নে সম্বিৎ ফিরে পায় সে।
"ভালই হয়েছে" মুখে বিষণ্ণ হাসি ফুটিয়ে বলল অঞ্জন। আর আগ্রহ দেখালো না বেলা। অন্যদিকে তাকিয়ে স্থির গলায় বলল "আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি"
চমকে উঠে অঞ্জন "মানে! কি সিদ্ধান্ত?"
"ঠিক করেছি এ প্রস্তাবে 'হ্যাঁ' বলে দেব।" বলেই উঠে বেরিয়ে যায় বেলা।

ঝিম ধরে বসে থাকে অঞ্জন। এক মূহুর্তে তার চোখের সামনে ভেসে উঠে তাদের অতীতস্মৃতিগুলো, একসাথে সময় কাটানো, ভবিষ্যতের স্বপ্ন দেখা, সাদাকালো এই শহরে একটি লাল নীল সংসারের স্বপ্ন। চোখ দুটি ঝাপসা হয়ে আসে অঞ্জনের। টলতে টলতে বেরিয়ে আসে সে। মেসে এসে শুনে তার নামে একটা চিঠি এসেছে। খুলতেই দেখে এপয়েন্টমেন্ট লেটার। স্টার্টিংয়েই বেতন এগারোহাজার টাকা। একছুটে বেরিয়ে যায় অঞ্জন, গন্তব্য সামনের টেলিফোন বুথ।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×