নিশকালো রাতে কালো সাগরজলের বুক চিরে,
ফেনা করে ছুটছে জগাই-মাধাই এর ছোট্ট ডিঙা।
তারই পাটাতনে সস্তার ভাঙ পানে
নেশায় বুঁদ হয়ে রয়েছে পড়ে তারা।
ছুটছে ডিঙা কোনো নিরুদ্দেশের দেশে,
পৌঁছে যাবে শেষে হয়তো বা পরীর দেশে।
আমারও বড়ো সাধ, হব জগাই-মাধাই,
আমিও যাব চলে সাত সমুদ্র পারের কোনো অজানা দেশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।