somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা (সবগুলি পর্ব একসাথে)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[1]
আজথেকে প্রায় তিন বছর আগের এক
বৃষ্টির দিনে স্টেশনে বসে আছি। লোকজন
নেই,চারিদিকে কেমন ফাঁকা ফাঁকা।
প্রচন্ড বৃষ্টির জন্য ট্রেনও অনেক্ষন
দেরী করছে। কিছুক্ষন আগে এক বন্ধুর
সাথে খুব ঝগড়া করেছি ফোনে তাই
মনটাও খারাপ। হঠাং দেখলাম
একটি মেয়ে আমার দিকে এগিয়ে আসছে ,
নীল রঙের শাড়ী পরা। মুখে বেশ
হাসি হাসি ভাব। গায়ের রঙ একটু
কালো,কিন্তু মুখে একটা মায়াকাড়া ভাব
আছে।সব মিলিয়ে বলা যায় "সুন্দর"।
কাছে এসে বলল- "ট্রেন কটায় জানো?"
কথাগুলো শুনে মনে হলো সে আমার অনেক
দিনের আপন। এর পর কিছুক্ষন কথা হলো।
কথায় কথায় বুঝতে পারি সে খুব
ভালো ছাত্রী এবং সে একটা বড়ো ইংরাজী-
মাধ্যম স্কুলে পড়ে।আর
সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।
আমি বললাম তুমি ডাক্তার হলে আমার
খুব উপকার হবে কারন তোমার কাছ
থেকে আমি বিনা পয়সায়
চিকিৎসা করাবো। সে খিল খিল
করে হেসে উঠল। হাসিটা খুব সুন্দর। তার
নাকি বৃষ্টিতে বেড়াতে ভালো লাগে আর
তাই একা একা বেড়াতে বেরিয়েছে।
আমি বললাম কেউ বকবে না তোমাকে ?
সে বলল তার মা নেই,সৎ
মা আছেন,তিনি কিছু বলবেন না আর
বাবা বড়ো ব্যবসায়ী।
তাকে বকাঝকা বা শাশন করার সময় তার
বাবার নেই।
সে বলল আর মাত্র চার দিন পর তার
এইচ.এস.সি পরীক্ষা।
আমি মজা করে বললাম তাহলে এখন
বেড়ানোর সময়? ফেল করবে তো !
উত্তরে বলল 'ইস এমন বলোনা'।
ইতি মধ্যে ট্রেন
আসলো সে যাবে উল্টো দিকে তাই
সে চলে গেলো। যাওয়ার আগে অবশ্য শুধু
ফেসবুক আইডিটা দিয়ে গেলো।
[2]
এর পর কিছু দিন ওর
সাথে কোনো কথা হয়নি ফেসবুকে।
আমি শুধু রিকু দিয়েছিলাম কিন্তু
কোনো মেসেজ দেইনি। ওদিক থেকেও
কোনো মেসেজ আসেনি। হঠাৎ
করে একদিন মেসেজ এলো ওর
আইডি থেকে,ওর পরীক্ষার আগের দিন,
তারিখটা ছিলো 4ই মার্চ - "tomr amon
bola uchit hoini je ami fail korbo. kal amr
physics porikkha r ekhon sob bnank lagche.
ami jani je maje karor mukh dea kono kotha
barea gele allaha sune nei r seta ei ghote"
হুবাহু মেসেজটা এইরকম নয়
হয়তো তবে আমার যতটুকু
মনে পড়ে মেসেজটা এমনই ছিলো।
আমি এর জন্য সরি বললাম আরো উইশ
করলাম তোমার পরীক্ষা খুব ভালো হবে।
সেও সরি বলল।
আর বেশী ঘটনা নেই। ওর পরীক্ষার পরও
বেশ কিছুদিন কথা হয়েছিল, ও
হয়তো আমাকে শুধু মাত্র এক রাস্তায়
পরিচীত একটি বন্ধু ভেবেছিল কিন্তু
আমিতো ওকে খুব কাছের এক বন্ধু
ভেবেছিলাম ঐ অল্পদিনেই, আসলে খুব
অল্পসময়ের মধ্যেই মেয়েটা বড়ো আপন
হয়ে গেছিলো আমার।
কিছুদিন পর হঠাং ওর
আইডি থেকে মেসেজ এলো( এটাই ওর শেষ
মেসেজ) - "ajke bikele ektu cafee te gesilm tai
hoito thik kore log out kora hoini. ei account ta
hack hoeache. r amio khub opomanito
hoeachi...tai account ta deactive korchi
ekebarer jonno. vlo theko, bye"। এর পর আর
কোনোদিন তার সাথে কথা হয়নি। আজও
মাঝে মধ্যে ভাবি আমি কি মরুভূমির
মধ্যে চলতে গিয়ে কোনো মরিচীকা দেখেছিলাম ?
নাকি সেটা বাস্তব ছিলো ? যদি বাস্তবই
হয় তাহলে বাস্তব বড়োই নিষ্ঠুর।
সে কেনো একবারও ভাবল
না আমি তাকে খুব কাছের বন্ধু
ভেবেছিলাম ? যাওয়ার আগে তার ফোন
নং টাও তো দিতে পারত। শুধু যাওয়ার
আগে বলে গেল 'বাই ভালো থেকো' ।
তাকে যে খুঁজব সেটার জন্য যথেষ্ট তথ্যও
আমার কাছে নেই। না জানি তার
ঠিকানা, না আছে তার ছবি।
[3]
শুধু জানি ওর স্কুলের নাম আর ঐ স্কুল
থেকে কত সালে এইচ.এস.সি দিয়েছে।তাও
ঐ স্কুলের অনেক গুলো শাখা আছে।
তবে অনুমান করতে পারি ওর বাড়ির
কাছের শাখাতেই পড়ত। ও
যে শহরে থাকে সেটা মোটামুটি বড়ো।
তাই খোঁজাটা বেশ কঠিন। তাই যতটুকু
পারি এখনও তাকে খুঁজে চলি।
আপনারা হয়তো ভাবতে পারেন
যে সামান্য রাস্তায় পরিচয়ের
একটি মেয়ের জন্য এত বাড়াবাড়ি কেনো ?
আসলে আমার নিজেরও এটা অনেক বার
মনে হয়েছে। কিন্তু কোনো এক
অজানা কারনে আমি ছুটে চলি। যেমন
ভাবে পতঙ্গরা ছুটে চলে আগুনের
দিকে কোনো আগুপিছু না ভেবে, ঠিক একই
ভাবে আমিও ছুটি। আমি জানি খুব আপন
মানুষদের মধ্যে নাকি অন্তরাত্মার
সম্পর্ক থাকে। তাই সে যদি আমার সত্যিই
আপন কেউ হয় তাহলে নিশ্চই
সে আমাকে অনুভব করবে। আমিও সেই
দিনের অপেক্ষায় আছি।
আসবে সে আসবে নিশ্চই।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×