কিছু হারিয়ে যাওয়া, মনকে কাঁদিয়ে যায়..(এপার বাংলার শোকবার্তা)
১৩ ই জুন, ২০০৭ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিব্বতি লামাগন মাখনের পুতুল বানিয়ে ভোরবেলা বাড়ির দরজায় ঝুলিয়ে রাখে। দুপুরের রোদে আস্তে আস্তে তা গলে যায়। লামা'রা বিশ্বাস করেন, পৃথিবীতে কোন কিছুই অনন্তকালের জন্য নয়। সবকিছুই একদিন শেষ হয়ে যাবে। এই বিশ্বাস জিইয়ে রাখার জন্যই তাদের এই নিয়ম পালন।
আমরাও জানি পৃথিবীতে কোনকিছুই চিরকালের জন্য নয়। তবুও কখনো কখনো কিছু হারিয়ে যাওয়া, মনকে কাঁদিয়ে, অত্যন্ত গভীরভাবে নাড়া দিয়ে যায়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক বিপর্যয়ে যারা হারিয়ে গেলেন তাদের সবার উদ্দেশ্যে এপার বাংলা থেকে আন্তরিক ভাবে শোকজ্ঞাপন করছি।
যারা এই বিপর্যয়ে পীড়িতদের পাশে দাড়িয়েছেন তাদের এবং পাশে দাড়ানোর কথা মনে করিয়ে দেওয়ার জন্য সামহোয়ার ইন.. কে আন্তরিক ধন্যবাদ।
(মাত্র কয়েকদিনেই নিজেকে এই ব্লগ পরিবারের একজন বলে ভাবতে শুরু করেছিলাম। চট্টগ্রামে ত্রাণ কার্যে পরিবারের সবার স্বতস্ফূর্ত অংশগ্রহন দেখে ভীষন ভাল লাগছে। এটা আমার কাছে খুবই দুঃখজনক যে এই সময় আমি ওখানে থাকতে পারছিনা। আর আমি এমন প্রত্যন্ত জায়গায় কাজ করি যেখান থেকে ইচ্ছে থাকলেও টাকা পাঠানোর উপায় নেই। তবে সত্যি বলছি মানসিকভাবে আমি আছি আপনাদের সাথে। প্রার্থনা করি যাতে আপনাদের উদ্যোগ যেন সফল হয়। যেকোন বিপদে যেন আমরা একে অপরের কাজে লাগতে পারি।)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
.

শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়...
...বাকিটুকু পড়ুন
দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন