somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অচেনা ফুলের চেনা গন্ধ....

২১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদ্ভুত একটা ভাল লাগা নিয়ে শুরু হল সকালটা। কিছুক্ষন থমকে দাঁড়িয়ে অনুভব করলাম। চেনা হয়েও অচেনা অথবা জানা হয়েও অজানা একটা সম্পর্কের কোমল পরশে শরীরে শিহরন খেলে গেল। আমি সত্যিই কৃতজ্ঞ।

গতকাল থেকেই মেজাজটা খিঁচরে ছিল। সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম আগের দিনই। ভেবেছিলাম গতকাল অফিস থেকে লুকিয়ে দুপুরেই বাস ধরে বাড়ি চলে আসব। আজ দোল উৎসব। বাড়িতে নিয়ে আসার পর পিচ্চিটাকেও দেখিনি। যাইহোক দুপুরে লুকিয়ে আসতে হয়নি, সবাইকে জানিয়েই বাস ধরতে গিয়েছিলাম। বাসটা নেই, জানা গেল পরের বাসটা রাত ১১টায়। অগত্যা কি আর করা, আবার অফিস। সামহোয়ারে বসে জানতে পারলাম জেবতিক ভাইয়ের "তাকে ডেকেছিল ধূলিমাখা চাঁদ" যাযাবর ভাইয়ের হাতে পৌঁছে গেছে অথচ ঘরের কাছে আমার দেশে পৌঁছয়নি। মেজাজ যত না গরম হল তার চাইতে ভয় হল বেশী। যদি বইটা পোস্ট অফিসেই গায়েব হয়ে যায়! ভীষনভাবে পেতে চাইছিলাম ওটা। খানকতক গাল পারলাম ভারতীয় ডাক ব্যাবস্থাকে। আগেও আমার অনেক কিছু হারিয়েছে।

দুপুরেই চলে যাব বলে মাসিকে বলে রেখেছি রাতে রান্নার প্রয়োজন নেই। সুতরাং কড়া মশলা দেওয়া নুনপোড়া তরকারি সহযোগে হোটেলের ভাত। কিছুক্ষন পরই বাইরের তুলনায় পেটের বায়ুর চাপ বৃদ্ধি এবং মাঝে মাঝে দেশী পেটোর আওয়াজ। হায় ভগবান, বাসে আজকে প্রেস্টিজ থাকবেনা। ১১টার বাস এলো ১২.১৫ তে। ততক্ষনে মহিলা মশারা একা পেয়ে আমার যথেষ্টই খিদমত করেছেন। বাসের ভিতরেও রেহাই নেই। কোন রকম বিধ্বস্ত অবস্থায় ভোরে পৌঁছলাম বাড়ির চল্লিশ কিলোমিটার দুরের শহরে। জানা গেল এই বাস আজকে আর বেশী দুর যাওয়ার পারমিশন পায়নি। পরের বাসে পৌছে দেওয়া হবে। পাক্কা এক ঘন্টা। এদিকে সকালে আমার টয়লেট না গেলে মুশকিল। সারা দিনে ঐ একবারই যাই। বাসস্ট্যান্ডের টয়লেটে যাওয়া আর সরাসরি টয়লেটের ট্যাঙ্কে যাওয়া সমান।

যাই হোক, একগাদা বিরক্তি আর ক্লান্তি নিয়ে ভোর সোয়া ছয়টায় বাড়ি পৌঁছলাম। পিচ্চি আর পিচ্চির মা বাবা ঘুমোচ্ছে। ডাকিনি আর, সারারাত ঘুমোতে পারেনা এমনিতেই। সোজা বাথরুম। প্রাতকৃত্য, স্নান সেরে মায়ের ঘরে ঢুকেছি। মনে একটা অদ্ভুত আনন্দ ছেয়ে গেল। মায়ের হারমোনিয়াম টার ওপর একটা প্যাকেট রাখা। বুকপোস্ট। শুভেচ্ছা সহ জেবতিক ভাইয়ের স্বাক্ষর করা "তাকে ডেকেছিল ধূলিমাখা চাঁদ"।


(অচুদা, বেশী প্রশংসা করতে পারিনা তবে আপনাকে কখনো ভুলবো না। অনেক ধন্যবাদ। এবার কৌশিকদার অপেক্ষায় আছি)
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৪১
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×