আমি আরও বেশি ভালবাসতে চাই তোমাকে,
আমাকে আরও বেশি ভালবাসতে দাও।
আমি দীর্ঘকাল ধরে তোমার ভালবাসা দেখেছি; কোন অবধি মিলেনি আমার,
অদ্ভুদ এক ভালবাসার মালিক তুমি।
তোমার ভালবাসার সাগরে ডুবে থেকে
আমি তোমাকে আবারও আবিষ্কার করতে চাই।
দেখতে চাই তোমার ভালবাসার বন্ধনের সকল রহস্য খুলে খুলে।
ভালবাসার এমন দিনে আমি আমার অন্তরের সাথে অর্ণবকে যোগ রেখে,
কাঙ্গাল হৃদয় নিয়ে আবারও ঘোষণা করছি-
"সকল জনমে আমি তোমাকে চাই,
শুধু তোমাকে চাই।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


