পূর্ণ যৌবনা দিন যখন তার
জলন্ত সূর্য নিয়ে গর্ব করছিল,
ফুলে ভরা বসন্তের সময় যখন আমার কাটছিল না,
আমার তৃষ্ণার্ত হাত যখন
আরেকটা হাত ধরতে ব্যাকুল ছিল,
ঠিক তখনি ভূমি শ্পর্শ করতে যাওয়া
আমার হাত তুমি পরিপূর্ণ করে দিলে পরম যতনে,
তুলে নিলে তোমার হাতে পরম আদরে।
তোমার পথে তোমার সঙ্গী করে নিলে আমায়।
আমার ভেতরের জমে থাকা ভালবাসা
দিতে শিখালে তুমি।
পরম নির্ভরতায় চোখ বন্ধ করে
তোমার পথের সঙ্গী হয়ে হাটছি তোমার পথে।
চোখ বন্ধ করেই আজীবন সঙ্গী হয়ে তোমার
কাটিয়ে দিব আমার বাকিটা বসন্ত।
পূর্ন যৌবনা দিনের চেয়ে বেশী গর্বিত আমি তোমায় পেয়ে। ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




