এখন আমরা কার কাছে যাবো মা
তোমার আশ্রয় ছাড়া?
কার কাছে গেলে সুখ না পাই অন্তত
বেঁচে থাকার আশ্বাসটুকু পাবো?
তোমার মুখে হাসি ফিরিয়ে আনতে
কার কাছে যাবো এখন?
চারিদিকে মানুষের এমন হাহাকার কে দেখবে?
মানুষের এমন অসময়ে কে আছে হাল ধরার?
ভয়ঙ্কর সব শকুন শকুনীদের ভয়ানক থাবা থেকে
কে বাঁচাবে এ দেশ?
নিশ্চিত পতনের হাত থেকে
কে তুলে আনবে এ ভূ-খন্ড?
তোমার চোখের জল মুছে দিতে আর কত লাশ হবো?
আমাদের লুন্ঠিত স্বাধীনতা ফিরিয়ে দিতে
আর কত লাশ চায় ওরা?
এক সাগর রক্তে কি ওদের পিপাসা মিটেনি?
আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, দেখিনি ৭১,
তোমার ভয় নেই মা
আমরা আবারও যুদ্ধে যাবো,
মাতৃভুমি মাকে বাঁচাতে এরকম বার বার
যুদ্ধে যেতে আমাদের কোন আপত্তি নেই ।
এ রকম বার বার শহীদ হতে আমাদের কোন আপত্তি নেই,
এ রকম কয় সাগর রক্ত দিলে মুক্তি পাবো?
আপাতত তাই দিবো ।
আমরা শান্তি চাই মা, সংঘাত নয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


