আজকাল ছোট ছোট কিছু মধুর স্বপ্নে বিভোর থাকি সারাক্ষণ,
আর পুলকিত হই ভেবে,
ছোট্র একখানা ঘর বাঁধার স্বপ্ন;
যে ঘরে রচিত হবে আমার স্বপ্নীল ভালোবাসার বাগান ।
ভালোবাসার বাগানে ফুল হবে,
সে ফুলের সুবাস মাতিয়ে রাখবে আমার সকাল, বিকাল, রাত্রি ।
আমার অদ্ভুদ সব স্বপ্নের কথা শুনলে হাসবে তুমি ।
আচ্ছা কতটুকু ভালোবাসা হলে একখানা ঘর বাঁধা যায় বলতে পারো?
আর কতটুকু ভালোবাসা হলে বলা যাবে-
আমি যোগ্য হয়েছি ঘর বাঁধার ?
তোমার অকৃত্রিম ভালোবাসা আমাকে আশান্বিত করে,
বেঁচে থাকার পথ দেখায় তোমার অসীম সাহস ।
আমার প্রতিটি মুহুর্ত জুড়ে এমন সব স্বপ্নের ঘুরপাক,
এমন সব ভাবনা আমাকে ব্যাকুল করে,
স্বপ্নের রাজ্যে বিজয়ীর ভেসে
ভালোবাসার পতাকা মিছিল হবে তো ?
ছোট্র একখানা ঘর বাঁধার লালিত স্বপ্ন
স্বপ্নীল রঙে রাঙাবে তো ?
যা কিছু পেয়েছি না পাওয়ার শোক ভুলে গেছি এখন ।
এখন আমার ঘর বাঁধার পালা ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




