তবু তোমাকে অনেক ভালোবাসি......
তুমি ছিলে অপরূপ, স্নিগ্ধ , কোমল, শিশিরের মত,
তুমি কাছে এসে গিয়েছ সুভাস্ বিকিয়ে ,বিনে পয়সায়,
প্রচন্ড কৃপন এই আমি হয়েছি উদার, শুধু তোমার ভালবাসায়,
অনেক কিছু হারিয়ে জীবনে, তোমার কাছে এসেছি আশায়
কোনদিন না করনি তুমি, ফিরিয়ে দাও নি আমায়
এত ভালবাসা কি মানুষ দিতে পারে? এখন ভাবি,
কাছে টানার কি অদ্ভুত আকর্ষন ছিল তোমার চাবি,
তোমার বাধনে এই তালাবদ্ধ আমি খুজতাম আশ্রয়,
তোমার কোলে মাথা রেখে কত বিনিদ্র রজনি করেছি সকাল।
তবু পারিনি তোমার ভালবাসার যোগ্য প্রতিদান দিতে,
তুমি তার কোন আশাই করতে না,
আমার অপরাধ , তোমাকে তোমার মত ভালবাসতে না পারা ,
আমার লজ্জা, তোমার স্বপ্নগুলো ছুঁতে না পারা...
ঐ বিস্তৃত নীল আকাশ, দিগন্ত ছোঁয়া রংধনু ,
সবই বিবর্ন লাগে যখন তুমি থাকোনা পাশে
এখন আমি বুজি, তোমার কাছে না থাকার মানে,
তুমি ছাড়া আমি হা হা কা র করি
তোমার মত করে কেউ, কাছে আসে নি আমার
তুমি আজ না ফেরাদের দেশে, আসবে না কখনও
আমি চিৎকার করে কাঁদি, আবার তোমায় পাব বলে
তুমি আর আসবে না, কাছে টানবে না, গান গাইবে না
তোমার ছাঁয়া খুঁজি অন্যখানে, অন্যকারও মাঝে
মিলাতে পারি না কাউকে , তুমি আমার চোখে তুমিই
জানি তোমায় পাবো না কোথাও, তবু
তোমাকে অনেক ভালোবাসি...... অনেক ।।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১১ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


