আমি বাকরূদ্ধ !!
কিছুদিন আগে , আমার এক এলাকার বড় ভাই, আমাদের বাসায় বেড়াতে আসলেন । ভাইয়াকে, আমি খুব শ্রদ্ধা করি। উনি অনেক জ্ঞানী , অনেক পড়াশুনা করেন, এলাকায় তার একটা নামডাক আছে। অবশ্য, অনেকে তাকে আড়ালে আবডালে, “পন্ডিত” নামে ডাকে।
যাই হোক, ভাইয়া আমার বইগুলি দেখতে লাগলেন। আমি তখন ভাইয়াকে আমার কম্পিউটারে গান শুনাচ্ছি- বাংলা, হিন্দি, ইংলিশ, তামিল, আরবি সবগুলি গানের নমুনা শুনাচ্ছি। ভাইয়া গান শুনছেন আর, মাথা নাড়াচ্ছেন, মনে হয় ঊনি সবকিছুই বুঝছেন । আমি বললাম , ভাইয়া আপনার কার গান ভাল লেগেছে? উনি বললেন, ‘ম্যাডোনা’ গান । আমি হাসতে লাগলাম । মনে মনে আমি ভাবতে লাগলাম, ভাইয়ার যে কি পছন্দ !!!
কিছুক্ষণ পর ভাইয়া , আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার কাছে তো অনেক গানের কালেকশান আছে, তোমার কাছে কি, জাতীয় সঙ্গীত আর একুশে ফেব্রয়ারীর গানটা আছে ?? আমি লজ্জিত গলায় বললাম, সরি ভাইয়া, আমার কাছে নাই.........
এরপর নিজেকে ধিক্কার দিলাম। এটা কোন অপরাধ না, তারপরও মনে করি ,এই গান দুটি প্রতেক বাংলাদেশীর কম্পিউটারের হার্ডডিস্কে থাকা উচিত।
ধন্যবাদ ।
লিন্ক দেখুন:
1. http://www.youtube.com/watch?v=zVjbVPFeo2o
2. Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১১ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


