এবাদুর রহমান প্রণীত 'গুলমোহর রিপাবলিক 'র কপি নাকি 'মেহেরজান'। আগেই বলে রাখা ভালো যে আমি 'মেহেরজান' দেখি নাই । কিন্ত এবাদুর প্রণীত 'গুলমোহর রিপাবলিক' পড়া আছে । কথা হল এবাদীয় মুক্তিযুদ্ধ মতবাদ আর 'মেহেরজানে'র টা কী এক ? যদি এক কিংবা আংশিক এক হয়ে থাকে তবে অনেক কথা এইখানে ফাঁকফোকর থাইকা যায় । সেটা হল মুক্তিযুদ্ধটা তাইলে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখি কিংবা কিভাবে দেখতে চাই ? তো সেটা যদি আমরা সচেতনভাবে নেই তাহলে কথা হইলো , সেই সচেতনটা কি ? 'মেহেরজান' নিয়া আজকে যে সমালোচনা হচ্ছে , তার বিপরীতে কী ? মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্তাপন কিংবা বেলুচ পাকসেনার সাথে মেহেরজানের প্রেম । সেটাই যদি সত্য হয় তবে মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য কী ? সেটা যদি 'মহাসিন্ধুর কল্লোল' (শব্দটা মহাত্মা আহমদ ছফার কাছ থেকে ধার করা ) হয় , তবে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে 'মেহেরজান' কিসের বার্তা দিচ্ছে ? মহাসিন্ধুর কল্লোল কী স্তব্ধ হয়ে গেছে ? কিংবা মুক্তিযুদ্ধ কি অন্যভাবে ছিনতাই হয়ে গেছে ? তা কী এখন কতিপয় দুর্বৃত্তের হাতের ক্রীড়নক ? রাজনৈতিক হাতিয়ার ? ৭১'র গণবিপ্লব কী '৭১ পরবর্তী গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছিল ? মুক্তিসংগ্রাম পরবর্তী বাতাবরনে গণমানুষ গণসংগ্রাম কী স্তব্দ হয়ে যায়নি ? যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গণমানুষ মহাযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো তার ফলাফল স্বাধীনতার ৪০ বছরে দাঁড়িয়ে বাংলাদেশের চেহারা কী প্রমাণ করে ? 'মেহেরজান' কী সেই ফসল নয় ? মুক্তিযুদ্ধের যে দার্শনিক সত্যতা ও তার প্রতিফলন তা কী আমরা ধরে রাখতে পেরেছি না খুইয়েছি ? খুইয়েই যদি থাকি তবে 'মেহেরজানে'র দায়ও আমাদের নিতে হবে । কারণ , 'মেহেরজান' কাহিনিচিত্র একদিনে হয়নি , এটার শিখর গভীরে । তিলতিল করে তা আজ 'মেহেরজানি সংস্কৃতি ' রুপ ধারন করেছে । তার দায় কেউ এককভাবে নিতে পারেনা , তার দায় নিতে হবে সব্বাইকে !
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।