হয় ওরা না হয় আমরা । এক পক্ষকে জিততেই হবে । হয় ওরা না হয় আমরা জিতবো । দ্বন্দ্বটা হলো শুভ আর অশুভের । সেই প্রাগৈতিহাসিক দ্বন্দ্ব-বিরোধ আর যুদ্ধের । যে যুদ্ধে সবসময়ই অসংখ্য তাজা প্রাণ আত্মত্যাগ করে শুভশক্তির ঝাণ্ডা উড়িয়ে দেয় । প্রাগৈতিহাসিক সেই যুদ্ধটা আজ সম্মুখে কড়া নাড়ছে । যেখানে গুটিকয় অতিকায় 'শ্বেতহস্তী' সেই যুদ্ধের দামামা বাজাচ্ছে । অতিকায় শ্বেতহস্তী দানবেরা চোখ-মুখ খিঁচিয়ে ভারি ভারি অস্ত্র মেশিনগান বোমা মাইন গ্রেনেড মারণাস্ত্র নিয়ে ধাওয়া করে বেড়াচ্ছে পুরো পৃথিবীর মানুষকে , পৃথিবীকে ।
সেই ভয়ানক ক্রান্তিকাল আজ এখন আমাদের নাকের ডগায় । অশুভ অতিকায় দানবেরা ভয়াল থাবা তুলে ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলছে । দেয়ালে পীঠ ঠেকে গেছে আজ আমাদের সকলের । তাই বলে কী দেয়ালে চাপা পরে মরবো নাকি ! নাহ...হহহ ! মরবোনা । প্রাগৈতিহাসিক কিন্তু তা আমাদের সে শিক্ষা দেয়না । প্রাগৈতিহাসিক সেই আদিম অবস্তা থেকে আজ আমরা এই পর্যন্ত এসেছি । আমরা মরিনি । কারন আমরা এখনো বেঁচে আছি , বেঁচে থাকবো । আমরা আর্তনাদ করছি, গোঙ্গাচ্ছি, চিৎকার করছি আর তার মাধ্যমেই জানান দিচ্ছি আমরা বেঁচে আছি , মরিনি । আমরা প্রস্তুত হচ্ছি...একটা কিছু করার জন্য । লড়বো ! হারবো না !
অবশ্যই করবো । আমরা লড়বো । এভাবে কেউই আমরা বেঁচে থাকতে চাইনা । আমরা একত্রিত হচ্ছি । লড়াইয়ের জন্যে । লড়বো আমরা । এস্পার অস্পার হবে এইবার। একটা হেস্তনেস্ত করেই ছাড়বো । হয় দানবেরা নাহয় আমরা মানুষেরা । আমরা জানি আমরা কাদের বিরুদ্ধে লড়বো । আমরা এও জানি এরা হাতেগোনা ক'জন । আর ওদের বিরুদ্ধে আমরা নির্যাতিত পুরো পৃথিবীর দুখী মানুষেরা । কিন্তু ওদের হাতে আছে এমনসব ভয়াবহ মারনাস্ত্র যা দিয়ে পৃথিবী নামক বিশাল গ্রহটা ওরা মিনিটেই শেষ করে দিতে পারে । কিন্তু আমরা তো জানি পৃথিবীকে আজতক আমরা মানে , প্রাগৈতিহাসিক কাল থেকে কীভাবে রক্ষা করে এসেছি । ভয়াবহ সেইসব রোমহর্ষক যুদ্ধের ফলে আমাদের পৃথিবীটা ক্ষত-বিক্ষত হয়েছে কিন্তু আমরাই আবার সেই ক্ষতগুলো ধুয়েমুছে সাফসুতরো করে স্নেহ-ভালবাসা দিয়ে ঠিকঠাক সারিয়ে তুলেছি । এই হাত দিয়েই তো ওরা বোমা মাইন গ্রেনেড প্রতিদিন প্রতিনিয়ত ছুড়ে মারে । এই একই হাত দিয়েই আমরা সারিয়েছি তোমাকে , নিজেকে এবং বাঁচিয়েছিও নিজেকে । আমরা তো এই হাত দিয়ে গ্রেনেড মাইন বোমাও মারতে পারতাম,তাইনা ? কিন্তু আমারা তা পারিনা । আমরা প্রতিরোধ করেছি । ফুল ছুড়েছি । হোক না সে বাসি শুকনো ! সমুদ্র গুপ্ত কী বলেন জানো ? বলেন...
'এই নাও ফুল !
এমা! এতো কাগজের ফুল ?
হোক না কাগজের ফুল , ফুলই তো ?
এই কাগজ দিয়ে লোকটা তো বন্দুকও তো বানাতে পারতো !'
শুভাশুভের যুদ্ধটা একদম শ্বাসনালীকে আঁকড়ে ধরে আছে । হাঁসফাঁস করছি আমরা । মরণপণ লরাই হবে এইবার । কঠিন লড়াই । একবার । শুধু একবার , মত-পথ, ধর্ম-বর্ণ, জাতি ভেদাভেদ ভুলে নির্বিশেষে একত্রিত হবো আমরা । তারপর আসল লড়াই । do or die । এক্ষেত্রে কী ফল হবে তাও আমরা জানি । আমরা বিজয়ী হবো । কারণ শুভ'র ই জয় হয় । পরাজিত হয় অশুভ শক্তি । আমরা আরও জানি যে , জয় হবে শুধুই মানবতার-মানুষের । কোনও দানবের নয় । পরাজিত হবে ওরা । দানবেরা । লাল ঠকঠকে জিভওয়ালা রক্ত লুলোপ শ্বেতহস্তী দানবেরা বিলীন হবে কালের গর্ভে । সেদিন আর বেশি দুরে নয় , সম্মুখেই । সেদিন শান্ত হবে পৃথিবী , পৃথিবী হবে মানুষের । সেদিন আমরাই চিৎকার উল্লাসে কোরাস গাইবো । সেদিন প্রানভরে স্বস্তির নিঃশ্বাস নেবে মানুষ এই পৃথিবীতে। এই দমবন্ধ ক্রান্তিকাল থাকবেনা । সব কিছুরই তো শেষ আছে । আমরা জানি, প্রাগৈতিহাসিক বিবর্তনিক বাতাবরন আমাদের জানান দেয় যে ... ... ...
' অতিকায় জলহস্তী লোপ পাইয়াছে , কিন্তু তেলাপোকা টিকিয়া আছে !'
তাই আমাদেরই জয় হবে । জয় হবেই হবে মানুষের ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


