আদম হিব্রু শব্দ, যার অর্থ মানুষ। যার উপনাম 'আবুল বাশার' মানব জাতির জনক ও 'সাফিউল্লাহ'-আল্লার মনোনীত ব্যাক্তি । আল্লা বলেন- 'আমি সুসম, শুষ্ক ঠনঠনে মৃত্তিকা দ্বারা মানব সৃষ্টি করিয়াছি(১৫ঃ২৬)।' উপাখ্যান অনুযায়ী জিব্রাইল, মিকাইল ইস্রাফিল ফেরেশতা পালাক্রমে পৃথিবীর সাত স্তর থেকে সাত মুঠো ধুলো সংগ্রহের জন্য আদেশ পান । পৃথিবী তখন মৃত্তিকা দানে অস্বীকৃতি জানায় । তখন আজরাইল আদেশপ্রাপ্ত হয়ে বলপূর্বক পৃথিবী থেকে মাটি নিয়ে আসেন(বাইবেল ও তওরাত)। তখন উক্ত ঠনঠনে মাটি নরম করার জন্য আল্লা এর উপর কয়েকদিন বৃষ্টিপাত করেন । ফেরেশতাগণ সেই বৃষ্টিস্নাত মাটি মর্দন করার পর আল্লা স্বয়ং মূর্তি গঠন করেন । প্রাণদানের পূর্বে মূর্তিকে শুকাবার জন্যে অনেকদিন ফেলে রাখেন । কুরানের ১৫:২৬ আয়াতের উদ্ধৃতি দিয়ে মাওলানা মাসউদী বলেন-আদমের দেহ প্রাণহীন অবস্তায় থাকে ১২০ বছর (সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ,১ম খণ্ড ,পেজ ১৫)
আদম ও হাওয়াকে যাবতীয় সুখভোগ আরাম আয়েসের মধ্যে বেহেশতে রাখা হয় এবং নিষেধ থাকা সত্ত্বে তারা নিষিদ্ধ ফল গন্ধম খেয়ে অপরাধ করে । যার শাস্তি হিসেবে দু'জনকেই পৃথিবীতে নিক্ষেপ করা হয় । এভাবেই কাহিনি নাটকীয়ভাবে এগোয় । এই ঘটনাগুলো প্রায় সবার ই জানা । আমার এইসব মিথ নতুন করে শুনানোর ইচ্ছে নেই , বরং আমার কিছু জিজ্ঞাসা সন্দেহ কৌতূহল এইগুলা নিয়া । যেমন...
ক. যেখানে আল্লা স্বং বলেন-'আমি হও বললে হয়ে যায়' সেখানে আদম সৃষ্টি নিয়ে এতো নাটকীয় কাহিনি কেনো ?
খ. 'আল্লা সর্বশক্তিমান' যেখানে , সেখানে পৃথিবীর সাধারন মাটি কেনো তার ধুলো দিতে অস্বীকার করলো ?
গ. আদম ও হাওয়াকে কেনো অতিসাধারন মূর্তি আকারে সৃষ্টি করা হলো,এতই যার ক্ষমতা সে কেনো সরাসরি আদম ও হাওয়াকে মানুষ আকারে বানালোনা ?
ঘ. আদম ও হাওয়াকে সৃষ্টি করে কোন বেহেস্তে রাখা হয়েছিলো ?
ঙ. আদম ও হাওয়া দুনিয়াতে আসার আগেই শাস্তিস্বরূপ বেহেস্ত থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে এল। প্রশ্ন হলো, দুনিয়া যেখানে কর্মক্ষেত্র সেখানে কর্মের পূর্বেই কী ফল ভোগ করা সম্ভব ? আমরা কী ধরে নেবো যে, এটি এই দুনিয়ারই কোনো সাজানো কাহিনি ?
চ. 'যাহার মনে বিন্দুমাত্র অহংকার থাকে, সে বেহেস্তে প্রবেশ করতে পারবেনা' (সহি বুখারি হাদিস) । আদমকে মকরম ফেরেস্তা বা শয়তান যখন সেজদা করেনি, কারণ সে আগুনের তৈরি । যার ফলে সে অভিশপ্ত ইবলিশ শয়তানে পরিনত হয় । আমদের প্রশ্ন হলো - একজন অহংকারী আদেশ অমান্যকারী শয়তান কিভাবে বেহেস্তে প্রবেশ করে আদম ও হাওয়াকে গন্দম খাওয়ায় ? সুত্রমতে তার তো বেহেস্তে প্রবেশের অধিকারই নেই , তাইনা ?
ছ.আল্লা আদমকে সৃষ্টি করেন দুনিয়ার মাটি দিয়ে । তাকে তিনি প্রতিনিধি করেছিলেন দুনিয়ার মানুষের জন্য । এখন আমাদের প্রশ্ন হলো যে , কেনো তিনি আসমানে উঠে গেলেন , আবার কেনো তিনি নেমে এলেন ? আদমকে আকাশে কখন নিয়ে যাওয়া হলো ? কিভাবে এবং কখন সেখান থেকে তাকে ফেলে দেওয়া হলো ?
আমরা জানি এর উত্তর কুরান হাদিস বাইবেল তওরাত যবুর ইনজিলে পর্যন্ত নেই ! সবই অতি উর্বর , সূক্ষ্ম , অসুস্থ রাজনীতির ফল !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


