আজ অনেকেই এখানে নেই কিন্তু নিশি কোথায়?৩ মিনিট হয়েগেল........।
**নিশি এক প্রতিবন্ধি,ভাল ভাবে কথাবলতে পারে না,ওর কথা অনেকেই কিচ্ছু বুঝে না,কিন্তু আমি ওর বলা-নাবলা প্রায় সব বুঝতে পারি এবং আমি ওর মতোকরে কথাও বলতে পারি যা সব সহেজই নিশি বুঝতে পারে।
ছোটদের প্রতি আমার দূর্বলতা অনেক দিন থেকেই ,আমি বাড়িতে থাকাকালে ছোট ছেলে-মেয়েদের নিয়ে কখনো ভাবতে হয় না কাউকে।
আজ নিশি নেই আমার কাছে,বাড়ির ভীতর গিয়ে শুনি ওর প্রচন্ড জ্বর ৩দিন হয়ে গেল।দড়জায় দাড়াতেই,দেখি তাকিয়ে আছে দড়জার দিকে,কাছে যেতেই দেখি দু'চোখের কিনারা ভেসে যাচ্ছে,ধরে বসালাম ওকে জরিয়ে ধরল আমায়,আমার চোখ দুটোও ভিজে গেছে অজানায ,নিশি আজ কথা বলছে না,হাসছে না,জ্বরও কিছুতেই ছারছে না,এই কমছে-এই বারছে...........অ
আমি আপনাদের কাছে হাত জোর কের অনুরুধ করছি,আপনারা নিশির জন্য এবং আমার ছোট বন্ধুদের জন্য দোয়া করবেন, ওরা যেন সারা জীবন ভাল থাকে।।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


