
দেখ দেখ রক্ত নদী বয়ে যায় অারাকানে
নরপশুর অাঘাতে অাহতদের অাহাজারী, পৌছে না তাদের কানে ।
কি অপরাধ ছিল তাদের ?
গ্রামের পর গ্রাম জালিয়ে করছে ছারখার কার অাহ্বানে
নারী-শিশুর বুকফাটা অার্তনাদে ,
ফুলগুলো ঝড়ে পড়ে বেদনায় বাগানে ।
ধর্ষিতার বিলাপে,লজ্জায় প্রকৃতি হয়েছে অন্ধ
বাতাসে পোড়া লাশের গন্ধ।
ধ্বংস্তুপে পড়ে থাকা স্মৃতি
হাতড়ে দেখার বৃথা চেষ্টায়
বৃদ্ধ-বৃদ্ধার অাকুতি,
প্রতিহিংসার অাগুনে স্তব্ধ।
সাক্ষী থেকো পৃথিবী সাক্ষী থেকো
মানব তারা হয়েছে দানব অন্ধদের চোখে
মজলুম তারা নিপীড়ত জালেমের দোযখে ।
২৭-১১-১৬ ইং
ছবি: ইন্টারনেট হতে সংগৃহিত
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




