somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সন্তানদের কিভাবে আদর্শরুপে তৈরী করতে পারি!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসলে সন্তানকে লালন করতে হবে একদম ভ্রুণ থেকে।
আমাদের দূভার্গ্য কি? আমাদের সন্তানদের মধ্যে এত অস্থিরতা কেন?
আমাদের সন্তানসম্ভবা মায়েদের আসলে যেরকম শারীরিক, মানসিক যত্ন দরকার, পৃথিবীর কোথাও হয় না। এক হচ্ছে। যখন সন্তান পেটে আসে তখন কিছু শারীরিক অসুবিধা হয়। সেই সময় যে, সহানুভূতি পাওয়া দরকার পরিবারের সবার কাছ থেকে অধিকাংশ ক্ষেত্রে সেই মা সেটা পান না। ঐ সময়ে সন্তান যখন পেটে থাকছে তখন যদি দুশ্চিন্তাগ্রস্ত হন, তখন যদি ঝগড়াঝাঁটি হয়, তখন যদি উত্তেজিত হন তো এই উত্তেজনা, ঝগড়াঝাটি এবং টেনশন, অস্থিরতা এটার প্রভাব সন্তানের ওপরে পড়ে যায়। তো সন্তানকে লালন করতে হবে ভ্রূণ থেকে।
অতএব মা হতে চান যারা, বা মা হতে যাচ্ছেন যারা তারা সন্তানের চেহারাকে মনের পর্দায় দেখবেন।
কেমন চেহারার সন্তান চান। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, সন্তান যে ভালোমানুষ হচ্ছে এই অনুভূতিটা মনের মাঝে নিয়ে আনা।
আপনার সন্তান কার মত হোক আপনি চান।
মহামানবদের কথা স্মরণ করতে পারেন।
অলি-বুজুর্গদের কথা স্মরণ করতে পারেন।
মুনি-ঋষিদের কথা স্মরণ করতে পারেন বা সফল মানুষদের কথা, যাদের মত আপনার সন্তান হোক আপনি চান।
বেশি স্মরণ করবেন, যে আমার সন্তান, এই এই গুণ হোক। ভ্রুণে থাকা, পেটে থাকা অবস্থায় সেই মানুষগুলোর আদর্শ, সেই মানুষগুলোর চিন্তা, সেই মানুষগুলোর ভাবনায় আনবেন। ভালো ভালো কথা নিজে নিজে বলবেন। গর্ভের সন্তান কিন্তু শোনে।
অতএব ভালো ভালো কথা তাকে বলবেন। সুন্দর সুন্দর কথা বলবেন। ধর্মগ্রন্থ বেশি পড়বেন। ভালো বই পড়বেন। সন্তানের উপরে সেটার প্রভাব পড়বে।
তারপরে যখন সন্তান বড় হচ্ছে, ছোট থেকেই তার সামনে একটা স্বপ্ন দিতে হবে যে, তুমি এইরকম হবে, তুমি এই হবে। তুমি এই করবে, এই হবে ইত্যাদি। আপনি দেখবেন ঐ যে ভ্রুণ থেকে যেই চিন্তাগুলো করবেন, ছোট থেকেই আপনার সন্তানের ঝোঁক সেই দিকে।
অতএব ছোট থেকে তার সামনে একটা আদর্শ তুলে ধরবেন এবং আপনার মধ্যে যেন সেই আদর্শের প্রতিফলন দেখতে পায়।
সন্তানকে বলবেন যে, ভালো কথা বলতে হয়। ভালো কথা বল। আর আপনি বকাবকি করবেন। গালিগালাজ করবেন। এটা হবে না। কারণ সন্তান কিন্তু আপনি যা বলবেন, সেটা করবে না। আপনি যা করেন, সন্তান সেটা করবে, নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে এটা হয়। অতএব আপনাকে সেইভাবে চলতে হবে।
ইনশাল্লাহ সন্তান সুন্দর হবে।
আর পরিবার ভালো হলে সমাজ ভালো হবে। আর সমাজ ভালো হলে দেশের উন্নতি হবে।
আমরা সবাই একটু চেষ্টা করলেই সুন্দর সমাজ তৈরী করতে পারবো।
ধন্যবাদ আপনাকে, সময় নিয়ে পড়ার জন্য।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×