somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লংমার্চ প্রত্যাহার করুন ॥ সচেতন হক্কানী আলেম সমাজ

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর উদ্দেশে হেফাজতে ইসলামের ডাকা ৬ এপ্রিলের লংমার্চ বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১০১ জন বিশিষ্ট আলেম।
মঙ্গলবার বিকেলে সচেতন হক্কানী আলেম সমাজের আহ্বায়ক আলহাজ মাওলানা জহিরুল ইসলাম মিঞার সই করা বিবৃতিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা গভীর দুঃখের সঙ্গে পর্যবেক্ষণ করছি যে, একদল স্বার্থান্বেষী লোক পবিত্র ধর্ম ইসলামের নাম ভাঙ্গিয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে। এসব ষড়যন্ত্রকারী চক্রান্তের যাঁতাকলে দেশ, জাতি ও জনগণ নিষ্পেষিত। বিরোধী দলের কাঁধে ভর করে এসব স্বার্থান্ধ চিহ্নিত অপশক্তি দেশবিরোধী চক্র গণতান্ত্রিক কর্মসূচীর নামে তাদের আসল চেহারা তুলে ধরেছে। এমনকি দেশের বরেণ্য ওলামা মাশায়েখদের ভুল বুঝিয়ে অথবা প্রলোভনের জালে ফেলে ইসলাম হেফাজতের নামে মাঠে নামিয়েছে। ওলামা মাশায়েখদের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচীকে ঘিরে এই অপশক্তি চক্রান্ত করছে যে মওদুদী মতবাদবিরোধী এসব বরেণ্য হক্কানী আলেমদের হত্যাসহ ব্যাপক নাশকতা চালাবে। ইতোমধ্যে হেফাজতে ইসলামের ভেতর জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের ঢুকিয়ে দেয়া হয়েছে। যার কারণে দেশের সচেতন হক্কানী আলেম সমাজ উদ্বেগ প্রকাশ করছে।’
বিবৃতিতে বলা হয়, ‘তাই আমরা ওলামা মাশায়েখদের প্রতি ভক্তি-শ্রদ্ধা রেখে এবং ইসলাম রক্ষার গুরুত্ব অন্তরে পোষণ করে আহ্বান করছি, চিহ্নিত এই অপশক্তি যেন তাদের ঘাড়ে বন্দুক রেখে শিকার করতে না পারে। আমরা দেখতে পাচ্ছি, সরকার ইতোমধ্যে নাস্তিক ব্লগারদের তালিকা চূড়ান্ত করে গ্রেফতার আরম্ভ করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী নাস্তিকদের বিচারের সম্মুখীন করতে আইন সংশোধন করেছে। এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। আমরা আরও লক্ষ্য করেছি যে, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে অনেক নাস্তিক ব্লগার গা-ঢাকা দিয়েছে।’
‘হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান, তাঁরা যেন তাঁদের লংমার্চ কর্মসূচী প্রত্যাহার করে নেন। আমরা জানি, হেফাজতে ইসলামের সভাপতি শ্রদ্ধাভাজন মুরব্বি বর্ষীয়ান আলেম আল্লামা আহমদ শফী এবং লংমার্চের অন্যতম সঞ্চালক মুফতী ইজহার ও আল্লামা জুনায়েদ বাবু নগরি, ঢাকার আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমীসহ বরেণ্য আলেমরা ইতোপূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং সুপরামর্শ দিয়েছেন। তাই বর্তমান পরিস্থিতিতে দেশ ও জনগণের কথা বিবেচনা করে শান্তিপূর্ণ উপায়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সবকিছু সামাধান করাই যৌক্তিক।’
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- আলহাজ মাওলানা জহিরুল ইসলাম মিঞা (মুস্তাকিম হুজুর), মুফতি মুহাম্মদ শহীদউল্লাহ, শাইফুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, আলহাজ মাওলানা মাজহারুল ইসলাম, খতিব আম্বরশাহ শাহী জামে মসজিদ, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবু সুফিয়ান, সৈয়দ মাওলানা মুসলেহ উদ্দিন, মুফতি ওবায়দুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আতাউর রহমান, আলহাজ মাওলানা আব্দুল জব্বার, মুফতি রেজাউল হক আব্দুল্লাহ, মাওলানা আব্দুস সুবহান, মাওলানা আবুল খায়ের মুহাম্মদ ওজিউল্লাহ, মাওলানা আব্দুল কবির খান, মাওলানা মশিউর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা জাকারিয়া, মুফতি আবুল হাসান, মাওলানা আব্দুল গফুর দিনাজপুরী, মুফতি ফারুক আহম্মেদ, মুফতি আব্দুল্লাহ, মাওলানা আব্দুল গফুর, মুফতি ওয়াজেদ আলী, মাওলানা আব্দুল খায়ের, মুফতি বেলাল উদ্দিন শরীয়তপুরী, মাওলানা মাসুদ আহম্মেদ, মাওলানা আব্দুস শুকুর আহম্মেদ, মাওলানা তাওহীদ আহম্মেদ, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা আলামিন, মাওলানা শাকিল আহম্মেদ, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা খসরু মিঞা, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল বারেক, মাওলানা এনায়েত হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা তোফাজ্জল হোসেনসহ ১০১ জন বিশিষ্ট আলেম।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×