somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগরণটা প্রকৃত হ্ওয়া চাই...

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের ক্রান্তিকালে দেশকে বাঁচানোর একমাত্র পথ হচ্ছে জাগরণ। কলুষিত পথ ও ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে বাঁচার জন্য দেশের গণমানুষের সমন্বয়ে যে জাগরণ তৈরি হয়, সেটাই হলো গণজাগরণ। বাংলাদেশ বর্তমানে এমন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দীর্ঘ ৪২ বছর এ দেশের ললাটে কালিমা লেপন করা হয়েছে; তা দূর করার জন্য বর্তমান সরকার যেখানে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শেষ করার মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটাতে চেয়েছে, সেখানে জামায়াত-শিবির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ দেশের যুবকরা একত্র হয়ে গণজাগরণ মঞ্চ তৈরি করে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদের আন্দোলন-কর্মসূচিতে জামায়াত-শিবিরের রাজনৈতিক ভিত নড়বড়ে হয়ে গেছে। এ অবস্থায় রাজনৈতিক সংগঠনটি আন্দোলনকারী ছাত্র-যুবকদের তথাকথিত ব্লগার ও নাস্তিক বা তাদের নাম ব্যবহার করে দেশের সাধারণ জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে ওই যুবকদের ব্লগে ইসলামী ও নবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে নানা বক্তব্য প্রকাশ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ঘৃণ্য কাজ করে। সরকার গঠিত সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে একসময় বিষয়টির সত্যতা বেরিয়ে আসবে। কিন্তু জামায়াত-শিবিরের বিভ্রান্তিতে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তার দায়ভার তাদেরই বহন করতে হবে। এ জন্য জাতি চিরকাল তাদের ধিক্কার দেবে। জামায়াত-শিবিরের এ ধরনের কুকর্মের ফলে ইসলামী দলগুলোর মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে। ফলে মাদ্রাসাভিত্তিক হেফাজতে ইসলাম নামের সংগঠনটি ঢাকায় লংমার্চ করে গণজমায়েতের মতো কর্মসূচি ঘোষণা করেছে। দেশের শান্তিপ্রিয় জনগণের ৪২ বছরের অপ্রাপ্তি মানবতাবিরোধীদের বিচারের পক্ষে আন্দোলনকারী গণজাগরণ মঞ্চকে হেফাজতে ইসলামের মুখোমুখি করা হয়েছে। বিগত মাসাধিককাল দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের পর জামায়াত-শিবির আবার হেফাজতে ইসলামের ৬ এপ্রিলের কর্মসূচিতে এসে গণজাগরণ মঞ্চের কাঁধে দায়ভার চাপানোর হীন চেষ্টা চালাতে পারে বলে দেশের সাধারণ জনতার মাঝে এক ধরনের শঙ্কা কাজ করছে। এ অবস্থায় প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণজাগরণ মঞ্চ এবং এর সঙ্গে সম্পৃক্তদের প্রকাশ্যে নাস্তিক বলে ঘোষণা দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছেন। বিষয়টি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার স্বয়ং খালেদা জিয়াও এড়াতে পারবেন না। জাতি এর জন্য তাঁকে কোনো দিন ক্ষমা করবে না।
আব্দুর রাজ্জাক লেখক : শিক্ষাবিদ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×