somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনিক যুগান্তর ০১ অক্টোবর ২০০৯ এর একটি শিরোনাম: দলীয়করণ চাকরিচ্যুতি ও এসডিতে রেকর্ড

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোট সরকারের পাঁচ বছর পার হতে চলেছে। এ সময়ে সরকার তার গৃহীত কর্মসূচি ও পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। প্রশাসনিক যে মিশন ও ভিশন নিয়ে ২০০১ সালের অক্টোবরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের যাত্রা শুরু হয়েছিল, তার সফল পরিসমাপ্তিও ঘটতে যাচ্ছে। চিহ্নিত কর্মকর্তাদের চাকরিচ্যুত , হয়রানির মাধ্যমে জোট সরকারের অভিষেক হয়েছিল। ৫টি বছর কেটেছে দলীয় করণ দফায় দফায় পদোন্নতি বঞ্চিত করার ঘটনা, শাস্তিমূলক ওএসডি এবং পুরুষ্কারস্বরূপ চুক্তিভিত্তিক নিয়োগের মধ্য দিয়ে অন্যায়ভাবে পদোন্নতি বঞ্চিত শত শত কর্মকর্তার দীর্ঘ শ্বাসে বাতাস ভারী হয়ে উঠেছে। সূত্রে জানা যায়, ২০০১ সালের অক্টোবরে ক্ষমতায় আসার আগেই দেশের গুরুত্বপূর্ণ স্থানে জোট সরকারের সমর্থক একটি আমলা সিন্ডিকেট বহাল তবিয়তে ছিল সরকার গঠনের পর এদের সহায়তা ও রেকর্ড মদদে প্রশাসনে সরকারবিরোধী কর্মকর্তা চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। এ সময় সরকারের পক্ষে-বিপক্ষের নাম দিয়ে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের দু’ভাগে বিভক্ত করা হয়েছিল। রাজনৈতিক হয়রানি, নিপীড়ন ও দলীয়করণের প্রবণতা বেড়ে যায়। ভালো পোষ্টিয়ের থাকা অধিকাংশ কর্মকর্তাকে আওয়ামী লীগার হিসেবে চিহ্নিত করা হয়। সরকার গঠনের দ’মাসের মধ্যে তালিকা অনুযায়ী ৩১১ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুদের মধ্যে সামরিক বাহিনীর ২২৩ জন এবং বেসামরিক প্রশাসন ক্যাডারের ৩ জন অতিরিক্ত সচিবসহ ৪২ কর্মকর্তা এবং পুলিশ ক্যাডারের ছিলেন ৪৬ জন। ফলে শুরুতেই প্রশাসন জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। প্রথম বছরই রাজনৈতিক কারণে ২ হাজার কর্মকর্তার দফতর রদবদল, ২শ’ কর্মকর্তাকে ওএসডি এবং ১২৫ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। সচিব পদে বেশি সংখ্যায় পছন্দের আমলাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ায় প্রশাসনের নিচের দিকে পাঁচ স্তরে শত শত পদোন্নতি আটকে যায়। ৭৩ ব্যাচের পদোন্নতি ঠেকাতে প্রথম বছরে সচিব পদে ২১ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এক পর্যায়ে ২০০৪ সালে তা ২৪ জনে এসে উন্নীত হয়। দলবাজ ও আস্থাভাজন আমলাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে দিতে মাঝে এমন পরিস্থিতি হয়েছিল যে, চুক্তি’দের ওপর ভর করেই প্রশাসন চলছিল। ক্যাডার পদের বাইরেও প্রশাসনের গুরুত্বপূর্ণ নানা পদে চুক্তিতে সরাসরি দলীয় লোকজন নিয়োগ দেয়া হয়েছে। একজন বিতর্কিত সচিবকে গত বছর অনির্ষ্টিকালের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রশাসনে রেকর্ডও সৃষ্টি করা হয়। তবে পরিকল্পনা অনুযায়ী ওপরের দিকে পছন্দের নিয়মিত আমলাদের তুলে আনা সম্ভব হওয়ায় বর্তমানে ক্যাডার সার্ভিসে চুক্তি নিয়োগ কিছুটা কমে এসেছে। ওএসডিতেও জোট সরকার বিশাল রেকর্ড গড়েছে। ২০০৩ সালের জুলাই মাসে ওএসডি ছিলেন ৩৫৫ জন। বর্তমানে কিছুটা নেমে এসে ২৯০ জনে ঠেকেছে । এর মধ্যে রাজনৈতিক কারণে কাউকে বছরের পর বছর পোষ্টিং না দিয়ে ওএসডি করে বসিয়ে রাখা হয়েছে।এ তালিকায় উপসচিব পদে ২০০২ সাল থেকে ১ জন, ২০০৩ সাল থেকে ১২ জন , ২০০৪ সাল থেকে ১ জন, ২০০৫ সাল থেকে ৩৩ জন এবং চলতি বছরের জানুয়ারি মাস থেকে প্রায় ৩০ জন কর্মকর্তা ওএসডি রয়েছেন। ২০০৩ সালের ফেব্র“য়ারি, ২০০৪ সালের এপ্রিল মাস এবং চলতি বছরের জানুয়ারি মাসে উপসচিব পদে পদোন্নতি পাওয়া বহু কর্মকর্তা অদ্যাবধি পোষ্টিং পাননি । এসব কর্মকর্তারা জন্ম থেকে জ্বলছি অবস্থায় রয়েছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×