somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুদুরবুদুর চইলত ন, এ বক্তব্য দুদুর নয়, পাপিয়ার...

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিরোধী দলের সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার এক বক্তব্যকে কেন্দ্র করে রোববার কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে পাপিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কথা বললে সরকারি দলের সংসদ সদস্যরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন। ৮৩ দিন পর বাজেট অধিবেশনে ফেরা বিএনপির সংসদ সদস্যরা এদিন এম কে আনোয়ারের নেতৃত্বে সংসদে যোগ দেন। তাদের সঙ্গে অধিবেশনকক্ষে ঢোকেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং জামায়াতের সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম।
শুরুতে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গত ৫ জুন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর 'অসংসদীয়' বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। এ সময় স্পিকার শিরিন শারমীন চৌধুরী বলেন, মন্ত্রীর বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে পরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে।
এ্যানী অভিযোগ করেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বিরোধী দলের সদস্যদের প্রতি বৈষম্য করছে। টিআর-কাবিখার বরাদ্দ বিরোধী দলের সদস্যদের এলাকায় দেয়া হচ্ছে না। এ্যানী তার দলের সংসদ সদস্য আসিফা আশরাফী পাপিয়াকে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দিতেও স্পিকারকে অনুরোধ জানান।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পাপিয়া তিন দিন আগে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়ালেও তা বিধিসম্মত হয়নি উল্লেখ করে তাকে সুযোগ দেননি স্পিকার। এরপর বিএনপি ওয়াকআউট করে।
পাপিয়া রোববার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্য উদ্ধৃত করে তার ওই বক্তব্যকে 'ধিক্কার' জানান। তিনি বলেন, 'বিএনপি কারো কাছে মুচলেকা দিয়ে রাজনীতি করে না। সবাই জানে, কারা মুচলেকা দিয়ে ১৯৮৬ সালে নির্বাচনে অংশ নিয়েছিল। তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। তিনি কারো কাছে মুচলেকা দিয়ে রাজনীতি করেন না।'
বিরোধী দল সম্পর্কে প্রধানমন্ত্রীসহ সরকারি দলের সংসদ সদস্যরা 'বিভ্রান্তিমূলক' বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন পাপিয়া।
তিনি বলেন, তারেক রহমানকে গ্রেপ্তারের কথা বলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার সন্তানকে এজেন্ডা হিসেবে দাঁড় করাতে চান প্রধানমন্ত্রী।
বক্তব্যের এক পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকেও আক্রমণ করেন বিরোধীদলীয় সদস্য পাপিয়া। তাকে 'হাইব্রিড' নেতা হিসেবে আখ্যায়িত করেন তিনি।
দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের প্রশংসা করে পাপিয়া বলেন, তারেক রহমান পথেঘাটে বৃষ্টিতে ভিজে রাজনীতি করেছেন।
পাপিয়ার বক্তব্যের সময়ই সরকারদলীয় হুইপ আ স ম ফিরোজ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এবং ফজলে রাব্বী মিয়া কথা বলতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এক পর্যায়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তবে স্পিকার শিরিন শারমীনকে এ ক্ষেত্রে মাইক বন্ধ না করে বিরোধী দলের প্রতি নমনীয় থাকতেই দেখা যায়।
পাপিয়ার বক্তব্যের পর ফজলে রাব্বী মিয়া বক্তব্য রাখার সুযোগ পান। তিনি বিরোধী দলের সংসদ সদস্যের বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানিয়ে বলেন, এই বক্তব্য কার্যপ্রণালী বিধি অনুযায়ী হয়নি।
এরপর আব্দুল মান্নান বলেন, "পয়েন্ট অব অর্ডারের নামে সংসদ নেতা ও পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে 'অশালীন' বক্তব্য রেখেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য। আমি তার সমস্ত বক্তব্যকে ধিক্কার জানাই।"_ পাপিয়াকে পাল্টা উত্তর দেন সরকারদলীয় এই সংসদ সদস্য।
রেহানা আক্তার
পরে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার স্পিকারকে উদ্দেশ করে বলেন, 'শোনা যাচ্ছে, আপনি নাকি নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন।' তিনি দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। এ সময় ফেনীর ভাষায় তিনি বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন।'
তিনি আরো বলেন, 'পদ্মা সেতু নির্মাণের জন্য টিফিনের টাকা নেয়া হলো, চাঁদাবাজি করা হলো। সেই চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে ছাত্রলীগ-যুবলীগের মারামারিতে রাজশাহীতে একজন খুন হলো। পদ্মা সেতু নির্মাণের আগেই ১২ শতাংশ কমিশন দেয়ার কথা ফাঁস হওয়ার পর বিশ্বব্যাংক ঋণচুক্তি ঘ্যাচাং করেছে। ১০ পারসেন্টের সঙ্গে যারা জড়িত, তাদের নাম পত্রিকায় এসেছে; কিন্তু ২ পারসেন্টের সঙ্গে যারা জড়িত, তাদের নাম পত্রিকায় আসেনি। সম্প্রতি কানাডিয়ান টেলিভিশনের প্রতিবেদনে ওই ২ পারসেন্ট কমিশনের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা জড়িত বলে উল্লেখ করা হয়েছে।'
এ সময় রেহানা আক্তারের উদ্দেশে স্পিকার বলেন, 'আপনি সম্পূরক বাজেট নিয়ে কথা বলুন।' কেউ যেন গায়ের জোরে একদলীয় নির্বাচন করতে না পারে, সে ব্যাপারে স্পিকারের হস্তক্ষেপ কামনা করে রেহানা আক্তার বলেন, "কেউ বলছেন, প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন। আর বাতাসে ঘুরে বেড়াচ্ছে, আপনি নাকি নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন। কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আমি আমার ফেনীর ভাষায় বলতে চাই, 'তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন'।"
কথা বলুন শালীন
ভাষায় : স্পিকার
বিএনপির রেহানা বেগম রানুর বক্তব্যকে কেন্দ্র করে সরকারি দলের সদস্যদের সমালোচনার পর সংসদ সদস্যদের সতর্ক করেন স্পিকার শিরিন শারমীন চৌধুরী।
রোববার সংসদ অধিবেশনে রানুর আগে বিএনপির সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার বক্তব্য নিয়েও সংসদে উত্তাপ ছড়ায়।
বিরোধী দলের সংরক্ষিত মহিলা আসনের দুই সদস্যের বক্তব্য নিয়ে উত্তেজনার পর দেশের প্রথম নারী স্পিকার বলেন, 'সংসদে কথা বলার সময় কার্যপ্রণালী বিধি অনুযায়ী কথা বলবেন। বিশেষ করে ২৭০-এর উপ-দফা-৬ বিধি মেনে চলবেন।'
কার্যপ্রণালী বিধির ২৭০ বিধিতে সংসদে বক্তৃতা দেয়ার সময় 'পালনীয় বিধি' সম্পর্কে বলা হয়েছে। ২৭০-এর উপ-দফা-৬-এ বলা হয়েছে_ 'কোনো আক্রমণাত্মক, কটূ বা অশ্লীল ভাষা ব্যবহার করিবেন না।'
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×