somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত-শিবিরের ঔদ্ধত্য ; এই সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করুন

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ঘোষিত রাজনৈতিক আদর্শ ও নীতি নিয়ে বিতর্ক বরাবরই ছিল। কিন্তু সাম্প্রতিক কালে তারা যেসব কর্মকাণ্ড করছে, তাতে সংগঠন দুটি স্পষ্টত নিজেদের সন্ত্রাসী হিসেবে জাহির করেছে। এর আগে রাস্তায় ভাঙচুর কিংবা জ্বালাও-পোড়াওয়ের ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নের প্রতিক্রিয়া বলে দাবি করে আসছিল তারা। কিন্তু গত শনিবার মিছিলের নামে জামায়াত-শিবিরের কর্মীরা কোনো কারণ ছাড়াই রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নির্বিচারে গাড়ি ভাঙচুর করেন।
আরও দুর্ভাগ্যজনক যে অন্যান্যের মধ্যে তাঁদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কয়েকজন স্প্যানিশ নাগরিক, যাঁরা তৈরি পোশাক কেনার আদেশ দিতে বাংলাদেশে এসেছিলেন। গতকাল প্রথম আলোর প্রথম পাতার ছবিটিতে দেখা যায়, আক্রান্ত হওয়ার পর তাঁরা গাড়ি থেকে বেরিয়ে রুদ্ধশ্বাসে ছুটছেন। বাংলাদেশের জন্য এর চেয়ে লজ্জাকর ঘটনা কী হতে পারে?
জামায়াত-শিবির এই ঔদ্ধত্য কোথায় পেল? উচ্চ আদালতের নির্দেশে দলটির নিবন্ধন বাতিল হওয়ার পরও তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা দেখা যায়নি। বরং তারা আরও ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এখনই কঠোর হাতে এদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। যারা এসব সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই।
কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এ ধরনের ঘটনার জন্য যারা দায়ী, তাদের ধরার বদলে গয়রহ মামলা করতেই পুলিশের বেশি উৎসাহ লক্ষ করা যায়। এ রকম একটি সংগঠনকে বিএনপির মতো দায়িত্বশীল দলটি কীভাবে কাছে টানতে পারে? তাহলে কি ধরে নিতে হবে যে বিএনপির শক্তিতেই জামায়াত ও এর ছাত্রসংগঠনটি দেশের প্রচলিত আইন না মানার ধৃষ্টতা দেখিয়ে যাচ্ছে? ভবিষ্যতে তাদের ওপর যে এই কালসাপ ছোবল মারবে না, তার নিশ্চয়তা কী?
এসব ঘটনায় প্রমাণিত হয় যে জামায়াত-শিবির কেবল মৌলবাদের ঝান্ডা উড়িয়ে ক্ষান্ত হয়নি, তারা বাংলাদেশ রাষ্ট্রের আদর্শ ও মৌলনীতিরও বিরোধী। রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তার স্বার্থেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক সংগ্রাম জারি রাখা জরুরি।
তথ্যসূত্র: প্রথম আলো
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×