somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেলে নাশকতা, বিএনপি জামাতের তাণ্ডবলীলা রুখে দিন

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াত ও বিএনপির হরতাল ও অবরোধে এ পর্যন্ত রেলে শতাধিক নাশকতার ঘটনা ঘটেছে। রেলের তথ্যানুযায়ী, এতে রেলের ক্ষতি হয়েছে ৩০ কোটি টাকারও বেশি। রেলে সহিংসতায় মৃত্যু হয়েছে ১৩ জনের, আহত শতাধিক। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির প্রথম দিনেই অবরোধকারীরা উপড়ে ফেলেছে প্রায় ২০০ মিটার রেল লাইন। আগুন দিয়েছে ট্রেনের ইঞ্জিন ও বগিতে। দুর্ঘটনায় ফেলে বিপর্যস্ত করেছে রেল চলাচল। ঐ তিনদিনের নাশকতায়ই প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে রেলওয়ে সূত্রে। মানুষের জীবনের ঝুঁকি আর বিড়ম্বনার হিসাবে তো বাদই। রাজনৈতিক কর্মসূচির নামে রেলে পরিকল্পিত এ ধরনের নাশকতা নজিরবিহীন। আগে হরতাল-অবরোধে রেলপথ অবরোধ করাসহ বিচ্ছিন্ন কিছু নাশকতা ঘটলেও তার মাত্রা এতোটা ভয়াবহ ছিল না কখনো। রাতের অন্ধকারে রেল লাইন উপড়ে ফেলে ট্রেন দুর্ঘটনা ঘটিয়ে হাজার হাজার যাত্রীর জীবন ঝুঁকিপূর্ণ করার মতো অমানুষিক বর্বরতা আমাদের দেখতে হচ্ছে ইদানীং। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা সাঈদীর রায় প্রকাশের পরই রেল ব্যাপক নাশকতার শিকার হয়। তারপর থেকে এখন ১৮ দলীয় জোটের কর্মসূচিতে নিয়মিতই রেল আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে। দিনদিন তার মাত্রা বেড়েই চলেছে। গত অক্টোবর-নভেম্বরে বিএনপি-জামায়াত জোটের দুই দফায় ১২০ ঘণ্টার হরতালের সময় রেলপথে প্রায় ১শ স্পটে নাশকতা চালানো হয়েছে। সম্প্রতি বিরোধী দলের একটানা ৭১ ঘণ্টার সহিংস অবরোধ পালনের পরপরই দ্বিতীয় ধাপে পুনরায় ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা টানা অবরোধে পরিকল্পিত হামলার শিকার হয় বাংলাদেশ রেলওয়ে। রেলে এ ধরনের পরিকল্পিত নাশকতা এর আগে কখনো দেখা যায়নি। রেল তো রাষ্ট্রীয় মানে জনগণের সম্পদ। জনগণের সম্পদ বিনষ্ট করে, জনগণের জীবন ঝুঁকিপূর্ণ করে যারা নিজেদের রাজনৈতিক কর্মসূচি সফল করতে চায়, তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ ধরনের নাশকতা কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে না। যারা এসব করে দুষ্কৃতকারী হিসেবেই এদের বিচার করতে হবে। হরতাল-অবরোধে এরকম নাশকতার দায় নিতে হবে রাজনৈতিক নেতৃত্বকেও। জাতীয় সম্পদ রেলকে নাশকতার হাত থেকে রক্ষা করতে, রেলযাত্রীদের জানমাল নিরাপদ করতে প্রথমেই দরকার আন্দোলনকারী রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নীতি ও মানবিক বোধের জাগরণ। সরকারের করণীয় হলো নাশকতা বেশি ঘটেছে এরকম স্পর্শকাতর স্পটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর টহল জোরদার করা। নাশকতার সংকেত নিকটবর্তী স্টেশনে জানার জন্য ইলেকট্রিক এলার্ম ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থাও নেওয়া যেতে পারে। সর্বোপরি, জাতীয় সম্পদ ও জানমাল রক্ষায় জনগণকে উদ্ধুদ্ধ করতে হবে।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×