somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনা সমর্থিত সরকার চান খালেদা?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ৫ জানুয়ারি নির্বাচনের পর একবছর বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছিল। কিন্তু হঠাৎ করে এর ছন্দপতন কেন? কী কারণে আবার অস্থিরতার পায়তারা শুরু হলো? জামাত বিএনপি এখন আর ক্ষমতায় নেই। নেই বিরোধী দলেও।হঠাৎ করে তারা ঘোষণা দিল, গণতন্ত্র হত্যা দিবস পালন করবে। কিন্তু এটি তো গত একবছর ধরে কোনো এক দিন পালন করতে পারতো। নির্বাচনের পরপরই এটা হওয়া উচিত ছিল। কিন্তু তারাতো তখন আন্দোলন করেনি। দেশে বিদেশে যখন সরকারের সাফল্য চরমে, কূটনৈতিকভাবে সরকার সফল, ঠিক তখনই বিএনপি জামাত অস্থিরতা তৈরির ফাঁদ পাতল। সাধারণ মানুষকে জিম্মি করে সরকারের চাপ দেওয়ার মতো একটি ভুল কৌশলে পা দিল।
গত এক বছর ধরেই বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল, বিএনপি ভুল পথে এগোচ্ছে। সেই সংবাদগুলো বিশ্লেষণ করলেই চোখে পড়ে, বিএনপির উপদেষ্টামণ্ডলীদের মধ্যে একটা চরম বিরোধ বিদ্যমান। কয়েকদিন আগে রিয়াজ রহমানের উপর হামলা সেই চরম দণ্ডকে চোখের সামনে আনে।বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা চাপা অসন্তোষ চলছিল অনেকদিন যাবত। সেই চাপা ক্ষোভ অনেকটা খালেদা জিয়ার ভুল সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনার কারণে। নেতাকর্মীরা দিশেহারা। কে কী করবে সেই সিদ্ধান্তহীনতায় সবাই।আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় শিরোনাম হয়েছে সেই সংবাদ। খালেদা জিয়া সরাসরি তার নেতাকর্মীদের ফোন করে হুমকি দেন। নাশকতামূলক কর্মকাণ্ড না করলে পদ বাতিল! একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে তিনি কী করে এরকম নির্দেশনা দিতে পারেন!ভাবলে গাঁ শিউরে ওঠে। সাধারণ মানুষকে পুরিয়ে মারার দায় তিনি কোনোভাবে এড়াতে পারেন না।
যারা মারা পড়ছে,দেশের বার্ন ইউনিতে যন্ত্রণায়-জ্বালায় কাতরাচ্ছেন, তাদের পাশে কি তিনি একবারো গিয়েছেন? শান্তনা দিয়েছেন? বিএনপির কি কোনো নেতাকর্মী গিয়েছেন সেখানে? তাহলে কে ঘটাচ্ছে এসব কর্মকাণ্ড তা কি গোপণ? আন্দোলনে বিএনপির কোন নেতাকর্মী মাঠে? কখনো কোথাও কি তারা জড়ো হচ্ছেন?
শুধু লাশ দিয়ে কি রাজনীতি হয়? লাশ নিয়ে রাজনীতি করার কৌশল একটা পুরোনো হাতিয়ার।যার লাশ সেই বোঝে লাশের ভার কতো। বেগম জিয়া নিশ্চয় সেই ব্যাথা হারে হারে টের পাচ্ছেন।
সাধারণ মানুষকে পুরিয়ে সেই সাধারণ মানুষের ভোট নিয়ে তিনি ক্ষমতায় যেতে চাচ্ছেন, সেটা কি আদৌ সম্ভব?
খালেদা জিয়ার মূল পরিকল্পনা সম্ভবত, তিনি চাচ্ছেন একটা অস্থিরতা তৈরি করে দেশে একটা জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা। এটা অসুস্থ মস্তিষ্কের উর্বর চিন্তা। বারবার তিনি সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। কিন্তু নিজে কোনো রকম আলোচনায় যেতে চান না। সেনা সরকার বসিয়ে তিনি কী করে আশা করেন তারা তাকে ক্ষমতায় নিয়ে আসবেন? এই চিন্তা কী করে তার মাথায় কাজ করে? কেন এত আস্থা তার সেনাবাহিনীর উপর। এর আগে যখন তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার দেশ চালায় প্রায় বছর দুয়েক,তখন তো তারাই তাকে আবার ক্ষমতায় আনতে পারতো। কিন্তু আদৌ সে কৌশল কি তার ব্যর্থ হয়েছে? এখন আবার প্ল্যান বি ধরে এগোচ্ছেন তিনি?
কোন বিদেশী কূটকৌশল তাকে এসব পরামর্শ দিচ্ছেন? কে তার সাথে যোগাযোগ রাখছেন, লাশের রাজনীতি কার পরামর্শ?
দেশে এমন পরিস্থিতি সামাল দেবার জন্য মনে হয় বর্তমান সরকারই যথেষ্ঠ। সাধারণ মানুষ আবার জরুরি অবস্থা দিয়ে দেশে সামরিক শাসককে চায় না। ম্যাডাম জিয়া সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব না দিয়ে নিজের ক্ষমতায় যাওয়াকে কেবল গুরুত্ব দিলে এমন অলীক স্বপ্ন তিনি দেখতেই পারেন। কিন্তু ব্যাপারটা খুব সুবিধার হবে না।
মনে রাখতে হবে দেশে জঙ্গি পৃষ্ঠপোষকতায় তার ভূমিকা দেশবাসীর জানা আছে। ফলে, এসব কর্মকাণ্ড কারা ঘটাচ্ছে, কে এর নির্দেশদাতা, বাংলাদেশে জঙ্গিদের সম্মানরক্ষা কার আমলে বেশি হয়েছে সেটা বোধহয় এবার দেশের মানুষ হারে হারে টের পাচ্ছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×