somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোপনে সক্রিয় জামাত, পেতে চায় কাউন্সিলর পদ

২৯ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আত্মগোপনে থেকেও ঢাকা ও চট্টগাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে ২০-দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী। মেয়র পদে তাদের কোনো প্রার্থী না থাকলেও কাউন্সিলর পদে গুরুত্ব দিয়েছে তারা। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের ৩৬টিতেই কাউন্সিলর পদে প্রার্থিতা দিচ্ছে জামায়াত। আর খণ্ডিত ঢাকা সিটি করপোরেশনের দুই অংশে তাদের টার্গেট ৪০-৫০টি ওয়ার্ডের কাউন্সিলর পদ। নির্ভরযোগ্য সূত্র জানায়, ইতিমধ্যে দলের এমন মনোভাবের কথা জোট প্রধান বিএনপির শীর্ষ নেতৃত্বকে জানানোও হয়েছে। এ ব্যাপারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত ও কৌশল কী হবে, তা জানার অপেক্ষা করছে জামায়াত। বিএনপির সঙ্গে বনিবনা হলে কাউন্সিলর পদে জামায়াত তাদের পছন্দের কিছু ওয়ার্ডে একক প্রার্থী দেওয়ার প্রস্তাব করবে। এ জন্য একটি তালিকা করা হয়েছে। প্রস্তাবে বিএনপি রাজি না হলে জামায়াত নিজেদের মতো করে কাউন্সিলর পদে নির্বাচন করবে।


জানা গেছে, হামলা-মামলায় বিপর্যস্ত জামায়াত শুরুর দিকে দোটানায় থাকলেও শেষ পর্যন্ত দলের নীতিনির্ধারকরা তিন সিটির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আযাদকে প্রধান করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিও করা হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালে বিভক্ত ঢাকা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করলে জামায়াত ৪০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। রাজধানীতে অধিকাংশ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী তারাই। রাজধানীর দক্ষিণের জামায়াতের এক কাউন্সিলর প্রার্থী জানান, সর্বশেষ প্রায় ১০ বছর আগে অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে একটিমাত্র ওয়ার্ডে জামায়াত সমর্থিত প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। ১৫টি ওয়ার্ডে জামায়াত সমর্থিত প্রার্থীরা দ্বিতীয় এবং ৩৫টি ওয়ার্ডে তৃতীয় হয়েছিল। ওইসব ওয়ার্ডকে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামে জামায়াতের ভোটব্যাংক রয়েছে। ১৯৯৪ সালের নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ২৯ হাজার ভোট পেয়ে অল্প ব্যবধানে তৃতীয় হয়েছিলেন। তিনি আরও জানান, আপাতত দলের ব্যানারে না হলেও স্থানীয় সংগঠনগুলোর ব্যানারে জামায়াত প্রার্থী দিচ্ছে। ৪১ ওয়ার্ডের ৩৬টিতেই কাউন্সিলর পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতবারের জয়ী তিন কাউন্সিলরও আছেন এ তালিকায়। তিনি দাবি করেন, বর্তমানে রাজধানী এবং চট্টগ্রামে জামায়াত-শিবির অনেক শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রায় তিন মাস আগে থেকে নীরবে প্রস্তুতি নিয়েছেন জামায়াত সমর্থিত সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। রাজনৈতিক ও প্রশাসনিক কারণে প্রকাশ্য সভা-সমাবেশ করতে না পারলেও তারা ভোটার তালিকা অনুসরণ করে বাড়ি বাড়ি গিয়ে লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, দুস্থদের মাঝে সাহায্য বিতরণসহ নানা কৌশলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তারা কৌশল হিসেবে নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের ব্যাপারেও জামায়াত সক্রিয় রয়েছে। জামায়াতের এক কর্মপরিষদ সদস্য বলেন, সারা দেশে গুম-খুন, সন্ত্রাস, নির্যাতন-নিপীড়নে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রতিনিয়ত বাড়ছে। এ অবস্থায় ২০ দল-সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের বেশির ভাগই জয়ী হওয়ার সম্ভাবনা আছে। আর সরকার নির্বাচনে কারচুপি করলে নতুন করে আন্দোলন জমিয়ে তোলার সুযোগ পাওয়া যাবে। - See more at: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×