somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিক্ষোভ ডেকে মাঠে ছিলো না বিএনপি

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিলেও এই কর্মসূচির সমর্থনে গতকাল রবিবার রাজধানীতে বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি। কর্মসূচির সমর্থনে কয়েকটি ঝটিকা মিছিল ছাড়া সারা দিন তেমন কোনো তৎপরতা ছিল না তাদের।

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রবিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে বলে ঘোষণা দিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গত ২ সেপ্টেম্বর জোটের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। ওই দিন জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথমে ৫ সেপ্টেম্বর এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ওই দিন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী থাকায় কর্মসূচি প্রত্যাহার করতে আহ্বান জানানো হয়। ওই আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচি এক দিন পর নির্ধারণ করে বিএনপি। কর্মসূচি ঘোষণা করে ২০ দলীয় জোটের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে একটি লিফলেটও গণমাধ্যমে পাঠানো হয়।

এদিকে রাজধানীতে ২০ দলীয় জোটভুক্ত দলগুলোর কেন্দ্রীয় নেতাদের তেমন কাউকে রাজপথে দেখা যায়নি। ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদলেরও বড় কোনো জমায়েত ছিল না। সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশে অন্যদিনের চেয়ে বেশিসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

নেতারা কেন মাঠে নেই জানতে চাইলে বিএনপির মিত্র দলের শীর্ষ নেতারা বলেন, জোটের নেতৃত্বে থাকা বিএনপির পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি। আর বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, 'রাজধানীসহ সারা দেশে কর্মসূচি পালিত হচ্ছে।'

জোটের অন্যতম শরিক এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বলেন, 'কর্মসূচি পালনের জন্য আমরা দলীয়ভাবে আমাদের কার্যালয়ে প্রস্তুত ছিলাম। কিন্তু জোটের নেতৃত্বে থাকা বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।'

কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান বলেন, 'বিক্ষোভ মিছিল সমাবেশের সময় ও স্থানের কথা আমাদের জানানোর কথা ছিল। কিন্তু কর্মসূচির সমন্বয়কারী বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের কথা বললেও তিনি রবিবার সময় ও স্থানের কথা জানাবেন বলেছিলেন। কিন্তু আমাদের তাও জানানো হয়নি।'

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের বলেন, 'ঢাকার বিভিন্ন পয়েন্টে আজকের কর্মসূচি পালিত হয়েছে। পুলিশি বাধার কারণে অনেক স্থানে নেতাকর্মীরা নামতে পারেনি। কোথাও কোথাও নামলেও সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।'

গতকাল সন্ধ্যায় বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিন শাহিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের নেতৃত্বে ঢাকার বনানী, ধানমণ্ডি, মোহাম্মদপুর, ওয়ারী, মুগদা, খিলগাঁও, শাহবাগ, সবুজবাগ, মতিঝিল, শ্যামপুর, মিরপুরের কালশী, বংশাল, পল্টন, শেরে বাংলানগর, তেজগাঁও, কাফরুল, সূত্রাপুর ও দক্ষিণখানে বিক্ষোভ মিছিল হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, মতিঝিলে শান্তিপূর্ণ মিছিল থেকে বিএনপি নেতা হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি মিছিল জনসন রোড ও ঢাকা জজকোর্ট এলাকা প্রদক্ষিণ করে।

এ ছাড়া সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয় বিএনপির পক্ষ থেকে। তবে অনেক জেলায় বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। নোয়াখালী জেলায় পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড করে দেওয়া হয়। রাঙামাটি জেলায় পুলিশি হামলায় কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। বরিশাল মহানগরে পুলিশ মিছিলে হামলা চালিয়ে চার বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশের লাঠিচার্জে ছয়-সাতজন নেতাকর্মী আহত হয়। পিরোজপুর জেলায় পুলিশি বাধা ও হামলায় মিছিল পণ্ড হয়েছে। মাগুরায় পুলিশি বাধায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়নি। রংপুর মহানগর, রংপুর জেলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, নওগাঁ, নড়াইল ও ময়মনসিংহ সদরে পুলিশি বাধার মুখে কর্মসূচি পালন করা সম্ভব হয়নি বলে জানানো হয়। বগুড়া ও কুষ্টিয়ায় পুলিশি বাধার মুখেও বিক্ষোভ মিছিল হয়েছে।

ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ঘোষিত কর্মসূচি পালন করেছে ছাত্রদল। গতকাল শাহবাগ মোড় থেকে কাঁটাবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম গেট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ, কারওয়ান বাজার মোড় ও পরিবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

- See more at: Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×