somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রপ্তানিতে সুখবর

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অর্থনীতি যেকোনো দেশের মূল চালিকাশক্তি। অর্থনীতির ওপর ভর করেই দেশ এগিয়ে যায়; মানুষের জীবনমান উন্নত হয়। আর বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে আন্তর্জাতিক বাজারে শক্ত উপস্থিতি থাকতে হয়। বহির্বাণিজ্যের ভিত যত শক্ত হয়, বিশ্বপরিমণ্ডলে প্রভাবও তত বেশি থাকে। প্রাকৃতিক সম্পদ, সস্তা শ্রমসহ নানা উপকরণে সমৃদ্ধ বলে বাংলাদেশকে অনেকেই অর্থনীতির উদীয়মান বাঘ বলে থাকে। কিন্তু আমরা সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছি না নানা প্রতিবন্ধকতায়, যার অন্যতম হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। তবে আশার কথা হচ্ছে, বছরের প্রথম তিন মাসের রাজনৈতিক সহিংসতার বৃত্ত থেকে বেরিয়ে এসে দেশ মোটামুটি একটা স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়ছে।
গতকাল কালের কণ্ঠে 'রপ্তানি আয়ে চমক' শীর্ষক এক খবরে বলা হয়, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে হোঁচট খাওয়ার পরও ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় মাসে চমক দেখিয়েছে রপ্তানি খাত। আয় বেড়েছে ২৮ শতাংশ। বৃদ্ধির এই হার লক্ষ্যমাত্রা থেকে ৮ শতাংশেরও বেশি এবং এক মাসে এত বেশি হারে রপ্তানি বৃদ্ধির রেকর্ড নিকট অতীতে নেই।
পোশাক খাতের রপ্তানি বৃদ্ধির সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতার রয়েছে ওতপ্রোত সম্পর্ক। চলতি বছরের প্রথম তিন মাসে বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে বহু বিদেশি ক্রেতা তাদের কার্যাদেশ প্রত্যাহার করে নেন। এ কারণেই গত জুলাইয়ে এ খাতে রপ্তানির হার ছিল উদ্বেগজনকভাবে কম। আগস্টে যে রপ্তানি আয় হয়েছে, তার বেশির ভাগই এসেছিল এপ্রিল মাসে। আশা করা যায়, আগামী মাসগুলোতে তা আরো বাড়তে পারে।
রপ্তানি আয় আশার চেয়েও বেশি হওয়ার খবরটি এমন এক সময় এসেছে, যখন চীন, কানাডাসহ বিশ্বের বড় অর্থনীতির কোনো কোনো দেশেও প্রবৃদ্ধির হার নিম্নমুখী। আমাদের অগ্রগতির এই ধারা যাতে ব্যাহত না হয়, বরং একে যাতে আরো বেগবান করা যায়, সে চেষ্টাই এখন আমাদের করতে হবে। সাধারণ মানুষের জন্য রাজনীতি- এমন বুলি আওড়ালেও বাস্তবে দেখা গেছে, ক্ষমতার প্রয়োজনে কিংবা দলীয় স্বার্থে সাধারণ মানুষকে জিম্মি করতে আমরা দ্বিধা করি না। দেশের স্বার্থেই এ প্রবণতা পরিত্যাগ করতে হবে। কোনো অজুহাতেই দেশের অর্থনীতির চাকা থামিয়ে দেওয়া যাবে না। একইভাবে অবহেলা করা যাবে না সুযোগ সৃষ্টির ক্ষেত্রে।
কালের কণ্ঠের খবরেই বলা হয়েছে, মূলত পোশাক খাতের আয় বাড়ার ফলেই গড় রপ্তানি আগস্টে বাড়ে। সে তুলনায় ছোটবড় অনেক পণ্যের রপ্তানি আয় গত দুই মাসে কমে যায়। এর মধ্যে চিংড়ির রপ্তানি আয় ৪০.৬৫, হিমায়িত খাদ্য ৪০ এবং মৎস্য ও চিংড়ি খাতের অন্যান্য পণ্যে ৬৪.২৯ শতাংশ আয় হ্রাস পায়। হ্রাসের তালিকায় আরো খাত আছে। এত খাতের রপ্তানি আয় হ্রাস কেন হলো, তা খতিয়ে দেখে সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×