somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেট থেকে কিভাবে আপনার মোবাইলের কল লিস্ট চেক করবেন তা জেনে নিন । (পর্ব ২ )

২৯ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখে নিতে পারেন পর্ব ১

গত পর্বে বলেছিলাম পরবর্তী পর্বে ফিরে আসব আপনাদের কাছে অন্য কোন অপারেটরের রেজিস্ট্রেশন পদ্ধতি ও এর সুবিধাসমূহ নিয়ে । তারই ধারাবাহিকতায় চলুন পরিচয় করিয়ে দেই অন্যান্য অপারেটরদের সাথে ।

বাংলাদেশি এয়ারটেল (পূর্ব নাম ওয়ারিদ ) :

এয়ারটেল বাংলাদেশে ই-পোর্টাল সার্ভিস বাংলালিংকের আগে থেকেই চালু করেছে । আমি সার্ভিসটি ইউজ করছি ২০১০ এর শুরু থেকে । আগেই জানিয়ে নিচ্ছি যে প্রায় ১ বছর যাবৎ সার্ভার হ্যাং করে এবং রেজিস্ট্রেশন করার সময় বেশ ঝামেলা করে ।

এই লিঙ্কটিতে ক্লিক করে এয়ারটেল এ রেজিস্ট্রেশন করে নিন । এটির রেজিস্ট্রেশন পদ্ধতি বাংলালিংক থেকে ভিন্ন । এর ক্ষেত্রে আপনাকে Create Profileএ আগে নাম্বার দিয়ে সাবমিট করতে হবে । তারপর একটি কোড আসবে আপনার নাম্বারটিতে । তখন আপনি কোডটি ওয়েব পেইজের সঠিক জায়গায় বসালে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে । ও, আগেই বলে নিচ্ছি যে সদ্য কেনা সিমের যদি ফর্ম কোম্পানির কাছে সাবমিট হয়ে না থাকে তাহলে আপনি একাউন্ট তৈরি করতে পারবেন না । আপনার একাউন্ট তৈরি করতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেনা সিমটি আপনার নামেই হোক বা দোকানদার কর্তৃক বেনামেই হোক কোম্পানি বরাবর সিম কেনার বাধ্যতামূলক ফর্ম পৌছে গেছে । মজার ব্যাপার হল যে আমি সিম কেনার সময় নিজের নামে ফর্ম পূরন করলেও একাউন্ট তৈরির পর দেখি যে আমার সিমটি অন্য কারো নামে কোম্পানিতে লিপিবদ্ধ !
এয়ারটেলের পোর্টালে ইনকামিং কল লিস্ট দেখায় না। শুধু আউটগোয়িং কল লিস্ট, এসএমএস লিস্ট বা যে কোন প্রকার খরচের লিস্ট মানে শুধু বিলিং টাই দেখায় । এই ব্যাপারটা ফালতু লাগে । তবে বাংলালিংকের তুলনায় অনেক বেশি লাস্ট বিলিং, রিচার্জের তথ্য রাখে । আর ভ্যালু এডেড সার্ভিস গুলোর কাজগুলো পোর্টাল থেকেই সারা যায় ।

পোর্টাল থেকে প্রতিদিন সর্বোচ্চ ১০ টি ফ্রি এসএমএস করতে পারবেন যে কোন এয়ারটেলে !!!!


ভাল থাকবেন এবং পরবর্তী পর্বে অন্যান্য অপারেটরের রেজিস্ট্রেশন পদ্ধতি নিয়ে আবার আসব আপনাদের কাছে ।

**একটি অনুরোধ : নিজের ব্যবহৃত সিম ছাড়া অন্য কারো সিম থেকে ধোঁকার মাধ্যমে একাউন্ট ব্যবহার করে তার প্রাইভেসি নষ্ট করবেন না । তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে ।

লেখকের অন্যান্য পোস্ট :
#দু মুহূর্তের অনুভূতি (ছোট গল্প )
#জীবন কড়চা (নিবন্ধ)
#মানুষ কেন ভালবাসে? /প্রেমাখ্যান (নিবন্ধ)
#ভালবাসায় ঠগবাজি এবং প্রাচ্য ভাবনা (নিবন্ধ)


সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×