somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্র যখন গোষ্ঠীর নিকট অসহায় ! : লুঙ্গি প্রসঙ্গ

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি ঢাকার একটি অভিজাত এলাকা বারিধারায় বাঙালীর প্রাচীনতম ও ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অত্র এলাকার স্থানীয় অধিবাসী কল্যাণ পরিষদ !

খবরটি জানার পর হতবিহ্বল হলাম ! মনের মধ্যে প্রশ্ন জেগে উঠল, আমি কি কোন রাষ্ট্রে বসবাস করছি নাকি আজি হতে ১২ হাজার বছর আগের নব্য প্রস্তর যুগের শুরুর দিকের গোষ্ঠীতন্ত্রীক সমাজ ব্যবস্থায় বসবাসরত ? নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রের বেশিরভাগ অধিবাসি-ই বাঙালি এবং রাষ্ট্রীয় সীমানার দিক থেকে বিশ্বে এ রাষ্ট্রে বসবাসরত সকল নাগরিকের পরিচয় বাংলাদেশি । আমাদের একটি রাষ্ট্রীয় সংবিধান রয়েছে যার নিয়ম কানুনের মধ্য দিয়েই এ দেশে বসবাসরত নাগরিক এবং বিদেশিগণও জীবন প্রবাহে বাধ্য । কোন ব্যক্তি বা গোষ্ঠী চাইলেই সংবিধানের বাইরে গিয়ে নতুন কোন আইন জারি করতে পারে না । কোন একটি বিশেষ এলাকায় বসবাসরত কিছু সংখ্যক অধিবাসিরা মিলে তাদের বসবাসরত সীমানায় কোন অসংবিধানিক নিয়ম নীতি প্রণয়ন করতে পারে না। রাষ্ট্রের অন্তর্ভুক্ত একটি এলাকা কারো ব্যক্তি মালিকানার অন্তর্ভুক্ত জমি,বাড়ি বা ফ্ল্যাট নয় যে সেখানে জীবনযাত্রায় রাষ্ট্রীয় সংবিধানের বাইরে পারিবারিক কিছু বিধিনিষেধ থাকবে । বারিধারা কি তবে রাষ্ট্রের মধ্যে একটি উপরাষ্ট্র ? বারিধারা এলাকার রাস্তাঘাট কি রাষ্ট্রীয় টাকায় নির্মিত এবং সংস্কৃত হয় না ?? এখানকার রাস্তাঘাট এবং পাবলিক প্লেস কি শুধুই উক্ত এলাকার অধিবাসীদের জন্য ??

কেন লুঙ্গীর উপর খড়্গ ? : হ্যাঁ, বিধিনিষেধের বেড়াজালে লুঙ্গিকেই কেন বেছে নেওয়া ? কেন উক্ত এলাকায় রিকশাওয়ালাদের লুঙ্গি পড়ে রিক্সা চালাতে বাধা দেওয়া ? লুঙ্গি কি দারিদ্র্য এবং পুরনো জরাজীর্ণতাকে symbolize করে ? অর্থনৈতিকভাবে স্বচ্ছল এবং শিক্ষিত মানুষদের রুচিতে লুঙ্গি অপাঙতেয় ? উক্ত এলাকার স্বচ্ছল এবং শিক্ষিত অধিবাসিগণের সম্মিলিত কল্যাণ পরিষদের নীতি নির্ধারকদের দৃষ্টিতে তো তাই প্রকাশ পেল ! বাঙ্গালি ঐতিহ্য এবং বাংলাদেশী রাষ্ট্রীয় স্ংবিধানের উপর এ কোন প্রকারের ধৃষ্টতা ?? ব্যক্তিগতভাবে আমিও কখনো লুঙ্গি পড়ি না পকেট নেই, বারবার বাঁধ দিতে হয় প্রভৃতি কারনে। তাই বলে যে ব্যক্তি লুঙ্গি পড়ে স্বস্তিবোধ করবে তাকে অরুচিকর এবং বাধা দেওয়ার দুঃসাহস আমি দেখাই কিভাবে ? প্রকৃতই কি এটা আরাকানি মগের মুল্লুক হয়ে যাচ্ছে যেখানে জোর যার মুল্লুক তার জীবনযাত্রা বাহিত হবে ? দরিদ্র রিকশাওয়ালা তার স্বচ্ছন্দের পোশাক লুঙ্গি পড়ে বারিধারা এলাকায় চলাফেরা করলে সেটা উক্ত এলাকার অধিবাসীদের কাছে অরুচিকর ! আর হাফপ্যান্ট পড়ে বা অর্ধবক্ষ উন্মোচিত করে তথাকথিত আধুনিক নারি/পুরুষেরা যখন প্রকাশ্যে বারিধারায় চলাফেরা করে তা খুব রুচিকর ??!! কার নিকট কোনটা রুচিকর তা প্রতিটি মানুষের ব্যক্তি স্বাধীনতার ব্যাপার । কারো ব্যাক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করায় বারিধারা এলাকার নীতিনির্ধারকরা কে ?

ক্ষমতাশালী ব্যক্তিদের নৈরাজ্য দেখে প্রায়শই মানসকল্পে ভেসে ওঠে বাংলা অভিযানে আসা দিগবিজয়ী সম্রাট আলেকজান্ডারের প্রমত্ত নদীর ধারে অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে থেকে সেনাপতি সেলুকাসকে বলে ওঠা সেই ঐতিহাসিক উক্তি , " হায় সেলুকাস, কী বিচিত্র এই দেশ ! " ...... সত্যিই বড় বিচিত্র এই বঙ্গদেশ যেখানে রাষ্ট্র চেয়ে চেয়ে দেখে গোষ্ঠীর আধিপত্য !

লেখনী ও লেখনীর স্বত্বাধিকার :
মুনকির নাঈম সানি
সৃজিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৩
লেখকের অন্যান্য পোস্ট :
#দু মুহূর্তের অনুভূতি (ছোট গল্প )
#জীবন কড়চা (নিবন্ধ)
#মানুষ কেন ভালবাসে? /প্রেমাখ্যান (নিবন্ধ)
#ভালবাসায় ঠগবাজি এবং প্রাচ্য ভাবনা (নিবন্ধ)
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×