somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুড রিভিউ: সামুদ্রিক কাঁকড়ার স্পেশাল কুইজিনের গল্প @কুয়াকাটা সমুদ্র সৈকত

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাগরকন্যা কুয়াকাটা সী বীচে বেড়াতে গিয়েছিলাম । ওয়েস্ট ব্যাংকে সানসেট পয়েন্টে যাওয়ার পথে একটা ফিশারীজ পট্টি আছে যেখানে আপনি তাজা মাছ ইন্সট্যান্ট ফ্রাই করে খেতে পারবেন । তো আমরা ফেরার পথে বাইক থামিয়ে পট্টিতে ঢুঁ মারলাম । হরেক পদের মাছ - কিছু জ্যান্ত,কিছু ফ্রোজেন । বেশ কয়েক রকম সামুদ্রিক মাছ খেলাম । তন্মধ্যে এই পোস্টে কাঁকড়ার খাওয়ার বিচিত্র অভিজ্ঞতা শেয়ার করছি । (কেন বিচিত্র তা পুরো পোস্ট পড়ার পরই বুঝতে পারবেন )

একটা কর্কশীটের বাক্সে জ্যান্ত কাঁকড়া বন্দী করে রাখা হয়েছে । নিজ চোখে দেখে সাইজ অনুযায়ী অর্ডার করা যায় । সাইজ অনুযায়ী দাম । জ্যান্ত কাঁকড়ার কিলবিল করা দেখে আমার প্রায় বমি চলে আসছিল । আমরা তিনটা কাঁকড়া অর্ডার করে অপেক্ষায় রত হলাম ।

আধঘন্টার মধ্যে আমাদের কাঁকড়া প্লেটে এসে হাজির । সঙ্গে মিনারেল ওয়াটার বোটল , প্যাকেট সস্ আর প্যাকেট টিস্যু :-B আমি তো অবাক - বাহ্, দারুণ তো ! এক্কেরে iso 9001:2000 স্ট্যান্ডার্ডে খেদমত =p~ =p~ আমার সফরসঙ্গীর সন্দেহ হওয়ায় সে জিজ্ঞেস করল এই সার্ভিস ফ্রী কি না । তখন জানতে পারলাম , শুধু মিনারেল ওয়াটার না , আপনাকে সস্ আর টিস্যু পর্যন্ত কিনে ইউজ করতে হবে । ফিল্টার পানি কিংবা ভাজা-পোড়া খাওয়ার জন্য ফ্রি বাংলা সস্ নাই ,এমনকি হাত মোছার জন্য কোন কাগজও রাখে না যাতে আপনি এগুলো ব্যবহার করতে বাধ্য হন । কি দারুণ খাতির , তাই না ? ;)

#প্লেস : কুয়াকাটা ফিশারীজ পট্টি ।

#পরিবেশ : ৪/১০ . ফালতু । ত্যড়াব্যাকা করে কাঠ মাঠ দিয়া হোটেল চেয়ার টেবিল -আল্লাহই জানে কোইত্থেকা যোগাড় করে আনসে । সন্ধ্যার পর খাইতে বসলে সোলারের লাইটে সামনের জনের চেহারা দেখা যায় না । মোবাইলের ফ্ল্যাশ অন করে খেতে হয় B-))

#দাম :৭/১০ . সাইজ অনুযায়ী ৬০ - ১৫০ টাকা ।

#পরিমাণ : ৬/১০. সাইজ অনুযায়ী খাবারটার দাম বেশী লাগে । আর কাঁকড়ায় চিংড়ির তুলনায় ওয়েস্টেজ বেশি হয় । মাংস কম, চিংড়ির সব চিবানো গেলেও কাঁকড়ার খোসা চিবিয়ে মজা নাই । দাঁড়া তো চিবানোই যায় না , লবস্টার চিংড়ির দাঁড়ার মত শক্ত দাঁড়া ।

#স্বাদ : ৭.৫/১০ . কাঁকড়ার স্বাদ চিংড়ির মাংসর মতই । তবে আমার কাছে চিংড়ির চেয়ে কম টেস্টি লেগেছে । আর চিংড়ির মাংসে যতটা ডেন্সিটি , কাঁকড়ারটা সেই তুলনায় বেশ ফ্লাফি । দাঁড়ার ভেতরটা ছাড়া বাকী অংশে কোন হাঙ্ক ফ্লেশ নেই ।

#কুইজিন : ০/১০ . তাদের কুইজিন ছিল জঘন্য । আমার কাছে মনে হইসিল আমি গুড়া হলুদ ভাজা খাচ্ছি । মেসের বুয়াদের মত দুনিয়ার হলুদ দিয়ে পাকাইসে । একবার যে খাবে আশা করি সে সেই স্পেশাল স্বাদ মরার আগ পর্যন্ত ভুলবে না । :D B-))

#ব্যবহার : ১০/১০ . অতি ভদ্র এবং বিনয়ী ( ফেইক ) । স্যার স্যার করে তেল মেরে ডাকে । ক্ষেত্রবিশেষে কাউকে ভাইয়া বলে সম্বোধন করে । যত কিছুই করুক, বিহ্যাভ কিংবা এটিচ্যুডে মনে কষ্ট পাবার জো নেই । :)

#সার্ভিস : ০/১০. কোন সার্ভিস নাই । যা আছে তা হল জোচ্চুরি সার্ভিস । টিস্যু পেপার, মিনারেল ওয়াটার, সস্ সব কিছুর দাম গায়ের মূল্যের চেয়ে বেশী রাখসে ।

এখন বুঝলেন তো কেন এত্ত বিচিত্র ! ! অন্ধকারে হারিকেনের মত মৃদু সোলার লাইটের আলোয় খেতে খেতে দেখবেন আপনার হাতে হারিকেন ধরায়া দিসে :#)

.
-- ফেসবুকে আমি : মুনকির নাঈম সানি
-------------------------------------------------
আরও ফুড রিভিউ দেখতে ক্লিক করুন > L̶i̶k̶e̶ Love to eat



লেখনী ও লেখনীর স্বত্বাধিকার : মুনকির নাঈম সানি
সৃজিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৭
*লেখকের অনুমতি ব্যতীত লেখার কোন প্রকার অংশ গ্রহণ এবং প্রকাশ করা যাবে না ।
----------------------------------------------------------------------------------------------------------
লেখকের অন্যান্য পোস্ট :
#দু মুহূর্তের অনুভূতি (ছোট গল্প )
#মানুষ কেন ভালবাসে? /প্রেমাখ্যান (নিবন্ধ)
#কর্তৃত্ববাদীর স্বরূপ : জানুন, চিনুন, নিজেকে রক্ষা করুন (নিবন্ধ)
#জীবন কড়চা (নিবন্ধ)
#ভালবাসায় ঠগবাজি এবং প্রাচ্য ভাবনা (নিবন্ধ)
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×