কলকাতার নামি দামী বাংলা ম্যাগাজিন গুলোতে এই কবির জন্মবার্ষিকিতে একটা লেখাও চাপা হয় না। এ ব্যাপারে "দেশ" পত্রিকায় জানতে চাওয়া হলে তারা বলে কবি নজরুলকে নিয়ে লেখার লোকই নেই। হায়! কলকাতার এতো পন্ডিতের মাঝে নজরুলকে নিয়ে লেখার কেউ নেই।
এখন কিছু লোককে দেখি নজরুল নজরুল বলে গলা শুকিয়ে ফেলে। অথচ পাকিস্তান আমলে ভারতের মতই ওরা এই কবির জন্যে কিছুই করেনি। বাংলাদেশের জন্মের পর শেখ মুজিবর রহমান তাকে কলকাতা হতে ঢাকায় নিয়ে আসেন, গুলশানে একটা বাড়ি দেন, হাওয়া খাওয়ার জন্যে গাড়ি দেন। কবির জন্যে সার্বক্ষনিক একজন ডাক্তার রাখেন। কবির মাসিক ভাতা করেন তৎকালিন ১ হাজার টাকা। নজরুলকে জাতীয় কবি বানানো হয়।
কবির মৃত্যুর সময় ছিলো জিয়াউর রহমানের সময় কাল। কবিকে জিয়াউর রহমানের তত্বাবোধনে কবিকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। বাংলাদেশ না হলে এসব কি সম্ভব হতো?
![]()
![]()
সৌজন্যে: মজলুম ভাই।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




