somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে নোকিয়া অভি ষ্টোর থেকে আপনার পিসিতে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন?

০৪ ঠা এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইফোন ষ্টোর, অ্যান্ড্রয়েড মার্কেটপ্লেস, উইন্ডোজ মোবাইল মার্কেটপ্লেস এর মত নোকিয়া ব্যবহারকারীদের জন্য আছে নোকিয়া অভি ষ্টোর। অভি ষ্টোরে আছে বৃহৎ সংখ্যক সিম্বিয়ান অ্যাপ্লিকেশন যার মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যক ফ্রী। কিন্তু সমস্যা হল কোনও অ্যাপ্লিকেশনই আপনি অভি ষ্টোর থেকে পিসিতে ডাউনলোড করে পরে পিসি থেকে মোবাইলে নিতে পারবেন না। যার কারনে যার ইন্টারনেট নেই সে অভি ষ্টোর ব্যবহার করতে পারবে না। এখন আমি দেখাব কিভাবে আপনি পিসিতে অফলাইন অ্যাপ্লিকেশন ইন্সটলার ডাউনলোড করে পরে মোবাইলে ব্যবহার করতে পারবেন।



অভি ষ্টোর
১. প্রথমে আপনার নোকিয়া অভি ষ্টোরে লগইন করুন। যদি একাউন্ট না থাকে নতুন একটা খুলে নিন।
২. পেজের একদম উপরে থাকা লিংকে ক্লিক করে আপনার মোবাইলের মডেল ঠিক করে নিন।
৩. আপনি যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চান সেই অ্যাপএর পেজে যান।
৪. অ্যাপএর পেজে গিয়ে অ্যাড্রেসবারে তার urlটি লক্ষ্য করুন।



এখন urlটি শেষে একটা স্ল্যাশ দিয়ে ইংরেজিতে download কথাটা লিখে দিন। যদি urlটি এমন হয় http://store.ovi.com/content/253728/ তাহলে আপনি তা এরকম http://store.ovi.com/content/253728/download করবেন।



৫. এখন এন্টার দিয়ে ফাইলটি সেভ করুন।

যদি ডাউনলোড করা ফাইলের এক্সটেনশন *.jar, *.sis, বা *.sisx হয় তাহলে আপনি ফাইলটি সরাসরি মোবাইলে ট্রান্সফার করে ব্যবহার করতে পারবেন। সিম্বিয়ান ফোনের থিম *.sis, বা *.sisx হবে। আর তা না হলে থিম এক্সটেনশন *.nth হতে পারে।




আর যদি ফাইলটির এক্সটেনশন*.jad, *.sis.dm, বা *.sisx.dm হয় তাহলে ফাইলটি কোন টেক্সট এডিটরে খুলে নিচের ইন্সট্রাকশন ফলো করুন।

*.jad হলেঃ
১. টেক্সট এডিটরে খুলে ‘MIDlet-Jar-URL:’ লাইনটি খুজে বের করুন এবং এর সাথে থাকা URLটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে এন্টার দিলেই ফাইলটি পেয়ে যাবেন।



*.sis, বা *.sisx হলেঃ
১. টেক্সট এডিটরে খুলে প্রথম ৪টি লাইন(খালিটি সহ) ডিলেট করে দিন।



২. এখন ফাইলটি সেভ করার সময় .dm মুছে দিয়ে .sis বা .sisx হিসেবে সেভ করুন।



৩. ফাইলটি মোবাইলে কপি করে অ্যাপটি ইন্সটল দিয়ে দেখুন চলে কিনা

আমার ব্যাক্তিগত ব্লগে ও প্রকাশিত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১২ দুপুর ১:৫০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×