somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্দিত কান্না বনাম নিন্দিত হরতাল

২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত হরতাল হয়তো নিন্দিত। কিন্তু আগামীকালই অনেকের মনে ভাসতে থাকবে ঘরছাড়া খালেদার মুখচ্ছবি, তাঁর অশ্রুবিধৌত কান্না। সেই কান্না বাঙালির ‘কোমল’ মনের বন্দনাও পাবে। ভোটাশ্রয়ী আমজনতার মনও হয়তো গলবে। তাঁরা অতীতের দুঃশাসনের স্মৃতির সিন্দুকে ঢাকনা চাপিয়ে এই সরকারের ‘দুঃশাসনের’ গেরো খুলতে চাইবেন। হরতালের নিন্দা গতিমুখ বদলে হয়ে যাবে সরকারের নিন্দা।
তার পরও কান্নারতা খালেদা জিয়ার ভাবমূর্তি রাষ্ট্রনায়কসুলভ নয়। ক্ষমতাবান সাবেক শাসক কিংবা প্রধান বিরোধী দলের নেত্রীর এমন কান্না মানায় না। হয়তো এই কান্না তিনি ঠেকাতে পারেননি। যেমন—যে অপমান তিনি সয়েছেন, তাও ছিল তাঁর কল্পনাতীত। এসবের পর তাঁকে অনেকে দেখবেন এক নির্যাতিত বিধবা হিসেবে। এভাবে আবার তিনি ফিরে গেলেন সেই দুঃখিনী নারীর ভাবমূর্তিতে, যে ভাবমূর্তি ছিল তাঁর রাজনৈতিক জীবনের শুরুর পুঁজি। ‘উচ্ছেদ-পরবর্তী’ ঐতিহাসিক কান্নার ওই মুখচ্ছবি আপসহীন খালেদার ভাবমূর্তিকে ছাপিয়ে যাবে। কিন্তু এই অশ্রু যতই মানবিক হোক, তার ব্যবহারটা পুরোপুরিই রাজনৈতিক। আইন ও রাজনীতি বর্তমানে অনুকূলে নয় বলে কান্না দিয়েই তাঁকে শুরু করতে হলো তাঁর নতুন যাত্রা। সর্বাত্মক আন্দোলনের ঘোষণায় বোধহয় তারই ইঙ্গিত।
অনেকেই আবার ঘটনার নাটকীয়তা ও অশ্রুসিক্ত ফরিয়াদে গলবেন না। তাঁদের মনে পড়ে যাবে চারদলীয় জোট সরকারের আমলে তাঁর দলের ‘সোনার ছেলেদের’ অনাচারের কথা। রাষ্ট্রীয় সন্ত্রাসের কথাও মনে পড়বে, কীভাবে কানসাটে অনেক নারীকে বিধবা ও সন্তানহারা করা হয়েছিল, কীভাবে ফুলবাড়ীর কৃষকদের ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য তিন মায়ের বুক খালি করা হয়েছিল। মানুষের ভিটেমাটি রক্ষার প্রশ্নে তাঁর সরকারের রেকর্ডও অন্য সব সরকারের মতোই দুর্বল। তাহলে সাধারণ মানুষের কান্না থেকে ‘অসাধারণের’ কান্না কোন বিচারে বেশি করুণ, বেশি মর্মস্পর্শী, বেশি দামি? কারও অশ্রু মিঠা আর কারও অশ্রু কি তিতা?
কিন্তু অন্য এক বিচারে এই কান্না ও এই লাঞ্ছনার অভিযোগ অকাট্য, গুরুত্বও বিপুল। বিরোধীদলীয় নেত্রীই হোন বা তিন-তিনবারের প্রধানমন্ত্রীই হোন, তাঁকেও বাংলাদেশের যেকোনো নারীর মতোই কুৎসা ও ‘কলঙ্কের’ পুরুষালি অস্ত্রে ঘায়েল হতে হলো? বাকিদের তাহলে কী অবস্থা?

সূত্র :প্রথম আলো । পড়ে এতোটা ভালো লাগলো যে শেয়ার করার লোভ সামলাতে পালাম না ।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:০৮
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×