চেয়েছিলাম স্বাধীনতা,
পেয়েছি স্বাধীনভাবে শোষক বাছার ক্ষমতা।
শোষকের মুখোশ শুধু পাল্টেছে বারেবার,
যুগ থেকে যুগ শোষিত আমি, শোষন আমার অলংকার।
বৃটিশ পাকি ঝেটিয়ে বিদায় করেছে এই বীর জাতি,
শাসক হয়ে শোষকের সাজ নিয়েছে আজ স্বজাতি।
প্রতিবাদ আর জমেনা এখন আগের মত ছাব্বিশে,
মেরুদন্ড হয়েছে বাঁকা কুর্নিশে আর কুর্নিশে।
জাগো হে বীরের জাতি এসেছে আবার স্বাধীনতার অমর ক্ষন,
তোল হাত নাও হে শপথ মানবোনা আর কুশাসন।
রক্ত সাগর বইয়ে দিবে আবারও এই বীর জনতা,
স্বাধীনতার মত করেই আনব আবার স্বাধীনতা।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




