somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘আগে ক্রিকেট বুঝতাম না ’

১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুত্ব, প্রেম, এখন সময় বিয়ের। তামিম ইকবালের হবু স্ত্রী আয়েশা সিদ্দিকা কথা বললেন সবকিছু নিয়েই—
 আট বছরের প্রেম এখন চূড়ান্ত পরিণতির অপেক্ষায়। কেমন লাগছে?
আয়েশা সিদ্দিকা: এক্সাইটেড, নার্ভাস সবকিছু মিলিয়েই একটা অনুভূতি আসলে। চিন্তাও করিনি, এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে। আট বছর কীভাবে কেটে গেল, মনে হচ্ছে এই সেদিনই তো সম্পর্কটার শুরু!
 আপনি নাকি ক্রিকেট খুব একটা পছন্দ করেন না বা তেমন খোঁজখবরও রাখেন না...
আয়েশা: আগে তো বুঝতাম না। যখন ওর কথা প্রথম শুনলাম, আমি চিনতেও পারিনি কার কথা বলছে। ওর ভাইয়ার (নাফিস ইকবাল) নাম শুনেছি. কিন্তু ক্রিকেট আসলেই বুঝতাম না। ওর সঙ্গে পরিচয়ের তিন-চার বছর পর ক্রিকেট বোঝা শুরু করি। এখন মোটামুটি বুঝি, পছন্দও করি। বলতে পারেন, খুবই পছন্দ করি।
 তামিম তো খুব ভালো ব্যাটসম্যান। কেমন লাগে তাঁর ব্যাটিং?
আয়েশা: আমার মনে হয় অনেক ভালো, অনেক দূর যাবে ইনশাল্লাহ। ওর ওপর আমার আস্থা আছে। অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে তামিমের।
 আপনার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক কষ্ট করতে হয়েছে তামিমকে। লুকিয়ে দেখা-সাক্ষাৎ করতে গিয়ে নাকি মাঝেমধ্যে কিছু ঝুঁকিও নিতেন...
আয়েশা: মাঝেমধ্যে! ও অনেক কষ্ট করেছে। এটা অবিশ্বাস্য। পরিচিত মহলে আমি অনেককেই চিনি, যাঁদের কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু তামিম ব্যতিক্রম। সম্পর্ক ধরে রাখার জন্য একটা ছেলে হিসেবে সে অনেক কিছু করেছে। সত্যি বলতে কি, ও এমন না হলে এত দূর হয়তো আসতেও পারতাম না। নিজে ধৈর্য ধরেছে, আমাকে বুঝিয়েছে। এ কারণেই আমরা এত দিন ধরে সম্পর্কটা ধরে রাখতে পেরেছি।
 তামিম একবার বলেছিলেন, তাঁর প্রিয় বাহন নাকি মালয়েশিয়ান এয়ারলাইনস। মালয়েশিয়ায় প্রায়ই আপনার সঙ্গে দেখা করতে গিয়েও অনেক ঝুঁকি নিতেন তামিম। দু-একবার তো সময়মতো অনুশীলনেও যোগ দেওয়া হয়নি। আপনি কিছু বলতেন না?
আয়েশা: আমার সঙ্গে দেখা করতে মালয়েশিয়ায় আসাটা যে কখনো খেলার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, ও এটা আমাকে বুঝতে দেয়নি। আমি একটু কান্না করে বা আবেগাপ্লুত হয়ে যদি বলতাম, ‘আসবা না...?’, ও চলে আসত । সমস্যার কথা ও কখনোই বুঝতে দেয় না আমাকে। আমার যেটা পছন্দ, যেটা ভালো লাগে, ও সেভাবেই মানিয়ে চলে





Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×