সকাল থেকেই প্রচণ্ড ফুরফুরে মেজাজে রয়েছেন শাহেনশাহ নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। গত রাতের সুখময় স্মৃতি তার দেহমনের প্রচণ্ড প্রফুল্লতায় ভরে রেখেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তিনি নিত্যকার কাজগুলো সারলেন। পোশাক পরিবর্তন করে প্রাসাদের পূর্ব বেদিতে গিয়ে আকাশ পানে তাকালেন। তারপর জমিনের দিকে। আকাশে সূর্য উঠেছে। মৃদু বাতাসের সঙ্গে ভোরের পাখ-পাখালির ডাকাডাকি এবং প্রাসাদ চত্বর থেকে দুর্গের সিংহদ্বার পর্যন্ত হাজারো মানুষের ব্যস্ততা ও কোলাহলের মধ্যে শাহেনশাহ অদ্ভুত এক শক্তি অনুভব করলেন। প্রথমে নিজের দিকে তাকালেন। গভীরভাবে নিজেকে অবলোকন করার চেষ্টা করলেন। ভারি অদ্ভুত তো তিনি। তার শরীরের বেশির ভাগ অংশেই তো দেখতে পাচ্ছেন না। অনেকগুলো আয়নার সাহায্য ছাড়া যে মানুষ নিজের শরীরটি দেখতে পায় না, সে মানুষের পক্ষে এই বিশ্ব-ব্রহ্মাণ্ডের কতটুকু দেখা সম্ভব? কিংবা কতটুকুই জানা সম্ভব! সবার এই একাকিত্বে শাহেনশাহ অনুভব করলেন, তার ক্ষমতা, বৈভব, চিন্তা চেতনা। অর্থাৎ সব কিছুরই একটি সীমাবদ্ধতা রয়েছে। মানুষের সীমাবদ্ধতা দেখানোর জন্য কিংবা বোঝানোর জন্যই হয়তোবা আল্লাহ মানব শরীরের মাধ্যমেই মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। বাদশাহ আবার আকাশের দিকে তাকালেন_ জোরে জোরে নিঃশ্বাস নিলেন আবার ত্যাগ করলেন। নাক দিয়ে প্রাণভরে নিঃশ্বাস নেওয়া এবং মুখ দিয়ে ছাড়ার মাধ্যমে দেহমনে যে গতির সঞ্চার হয়, তা বাদশাহর জানা ছিল। এরপর তিনি আরাম করে বসলেন। চোখ বন্ধ করে ধ্যান শুরু করলেন। মন-মানসিকতা ও চিন্তা-চেতনা দিয়ে আজকের সকালের অনুভূতি থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করলেন। তারপর ভাবলেন এবং নিজের কাছে প্রশ্ন করলেন, আজকের শুভ সকালের শিক্ষা কি? সহজ উত্তর কোনো মানুষ অহঙ্কার করতে পারে না।
ধ্যান শেষে ধীরলয়ে সম্রাট তার খাস কামরায় প্রবেশ করলেন। প্রথমেই বসলেন লেখার টেবিলে। গত কয়েক বছর আত্দজীবনী লেখার কাজে হাত দিয়েছেন। তুজুকে জাহাঙ্গীরী_ সময় পেলেই লেখেন। কিন্তু গত কয়েক মাস একটি শব্দও লিখতে পারছেন না। আজ কেন জানি অনেক কিছু লিখতে ইচ্ছে করছে। কি লিখবেন তিনি_ নূর মহলের হৃদয়স্পর্শী জীবনকাহিনী, নাকি গত রাতের বাসর সম্পর্কে। তিনি ভাবলেন বাসর নিয়েই লিখবেন। নারী-পুরুষের শারীরিক এবং মনস্তাত্তি্বক সম্পর্ক এবং বিকাশ নিয়ে কোনো অভিজাত বই নেই। গত রাতের কাহিনী হতে পারে তেমনই একটি দলিল। সম্রাট ভাবলেন পুরুষকে বলা হয় বহুগামী আর নারীকে বলা হয় নিশিগামীনী। কিন্তু কেন পুরুষরা বহুগামী হয়, কিংবা নারীরা সুযোগ পেলে নিশিগামীনী হয়। কেউ তো এ নিয়ে গবেষণা করেনি বা মানুষদের শিক্ষার জন্য কোনো দলিল রচনা করেনি। তিনি নিজে বহুগামী পুরুষ, কখনো চিন্তা করেননি কেন তিনি বহুগামী হয়েছেন। কিন্তু আজ নতুন করে ভাবতে হচ্ছে বহুগামিতার ইতিহাস। মনে হচ্ছে এক ধরনের অতৃপ্তি কিংবা হতাশা তাকে বারবার বহুগামী করেছে। কখনো প্রেম, কখনো শরীরিক আকর্ষণ, কখনোবা লোভ, কিংবা লালসার তাড়নায় তিনি ওই পথে গিয়েছিলেন। একজন নারীর কাছ থেকে তিনি সে সৌজন্য সহানুভূতি এবং বুদ্ধিবৃত্তিক সহযোগিতা আশা করেন, তা কখনো পাননি। অন্যদিকে তার স্বতন্ত্র পছন্দের তালিকায় নারীর দেহসৌষ্ঠব, পরিচ্ছন্নতা এবং পোশাক-পরিচ্ছদে রুচিশীলতা, কণ্ঠস্বর, বাচনভঙ্গি এবং সর্বোপরি আভিজাত্যের যে মাপকাঠি তিনি নির্ধারণ করে রেখেছেন, তার সঙ্গে খাপ খাওয়াতে পারেননি কোনো নারীকে, কেবল গত রাতের প্রিয়তমা স্ত্রী ব্যতীত। তার খুব লিখতে ইচ্ছা করছে নূরমহলের নিখুঁত শারীরিক গঠনের শ্রেষ্ঠত্ব নিয়ে। কিংবা আবেগঘন মুহূর্তে তার অভিব্যক্তি নিয়ে, তার শরীরের সুঘ্রাণ, অসামান্য হাসি এবং পুরুষের পৌরুষ জাগিয়ে তোলার ক্ষেত্রে তার প্রতিভাময় আচরণ সম্পর্কে। কিন্তু সম্রাটের কলম চলল না। রাজ্যের দ্বিধা-সংকোচ তাকে নিবৃত্ত করল, গত রাতের বাসর-পর্ব নিয়ে কিছু লিখতে। এমন সময় তার মনে পড়ল ন্যাংটা পাগলের সেই কৌতুকপূর্ণ উক্তির কথা_ শাহেনশাহ! যে দেশের হাতিরা গু খায়, সে দেশের কুত্তায় কি খাবে।
পাগলের কথা মনে হতেই সম্রাটের ভীষণ হাসি পেল। পাগলের অদ্ভুত কথা শুনে সম্রাজ্ঞী কেনই বা হঠাৎ মুখ ভার করে ফেললেন, আবার কেনইবা তিনি কিছু না বলে আজ রাতে বলতে চাইলেন? তবে কি এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো রহস্য আছে? সম্রাট ভাবতে চেষ্টা করলেন। কিন্তু তার ফুরফুরে মেজাজ, ন্যাংটা পাগলের কাহিনী এবং স্ত্রীর হঠাৎ গম্ভীর মুখ_ এই তিনে মিলে তাকে আরও আবেশী করে তুলল। তিনি কল্পনা করলেন পাগলটি হঠাৎ সম্রাজ্ঞীর সামনে এলো আর সম্রাজ্ঞী দ্বিধাগ্রস্ত হয়ে ভীষণ লজ্জা পেয়ে মুখ লুকালেন_ হা হা করে উচ্চস্বরে হেসে উঠলেন শাহেনশাহ। তালি বাজিয়ে ব্যক্তিগত সচিবকে নির্দেশ দিলেন পাগলটিকে তার সামনে হাজির করার জন্য। কোন পাগল_ সচিবের জিজ্ঞাসা! সম্রাটের বর্ণনামতো পাগল খুঁজে আনা হলো। অদ্ভুত নাম, চুদুর-বুদুর পাগল। নামটি শুনে সম্রাট আরেক দফা হাসলেন। এটা কি কোনো নাম হলো। কে দিয়েছে এই অদ্ভুত নাম। কেউ বলতে পারল না। তবে জানাল সে সমগ্র আগ্রার লোক তাকে চুদুর-বুদুর পাগল হিসেবেই চেনে।
সম্রাটের ব্যক্তিগত কর্মকর্তাদের অনেকেই পরামর্শ দিলেন প্রকাশ্যে পাগলের সঙ্গে কথা বলা বিব্রতকর হতে পারে। কারণ পাগল কখন কি করে বসে বা বলে বসে, তার তো কোনো ঠায়-ঠিকানা নেই। সম্রাট হাসলেন। হঠাৎ ঝুঁকে আশপাশের সভ্যদের ভাবভঙ্গি লক্ষ্য করলেন। সবারই একই মত। সবাই বেশ আশ্চর্যও বটে। এই সাত সকালে দুনিয়ার এতো কিছু রেখে সম্রাট কেন এক বদ্ধ উন্মাদকে রাজপ্রাসাদে ডেকে আনলেন। তার ওপর আবার একান্তে ও নিরিবিলি পরিবেশে পাগলের সঙ্গে কথা বলতে চান। সম্রাট বেশ ভালোভাবেই জানেন, প্রকৃতির আইন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনাদিকাল থেকে প্রকৃতি কতিপয় নিয়ম কঠোরভাবে মেনে আসছে। এগুলোর মধ্যে প্রকৃতির ভয়ঙ্কর কোনো প্রাণী বিপদাপন্ন কোনো প্রাণীকে আক্রমণ করে না। জমিনের সম্মানিত ও ক্ষমতাধর ব্যক্তিদের সবাই সমীহ করে_ এমনকি অবোধ প্রাণীরাও। কোনো পাগল কখনো ক্ষমতাসীন কারও সঙ্গে পাগলামি করে না। প্রকৃতির আইনের প্রতি ভরসা রেখে সম্রাট পাগলকে দেওয়ানিগঞ্জের পশ্চিম দিকের খোলা জায়গায় নিয়ে যেতে বললেন।
পাগল এবং সম্রাট মুখোমুখি দাঁড়িয়ে। প্রহরী এবং সম্রাটের ব্যক্তিগত কর্মকর্তারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। পাগলের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালেন এবং সন্ধিগ্ধ নয়নে কি যেন খোঁজার চেষ্টা করলেন। অনতিদূরে দাঁড়ানো লোকজন লক্ষ্য করল, পাগলটি আজ কোনো পাগলামিই করছে না। বরং নতনয়নে তাকিয়ে আছে জমিনের দিকে। সম্রাট বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর লক্ষ্য করলেন পাগলটি কাঁদছে। বিব্রত শাহেনশাহ পাগলকে হুকুম করলেন তার মুখোমুখি ঘুরে দাঁড়িয়ে তার দিকে তাকানোর জন্য। হুকুম তামিল হলো। সম্রাট দেখলেন পাগলটির চেহারায় স্পষ্ট আভিজাত্যের ছাপ রয়েছে। মুখভর্তি দাড়ি। প্রায় ছয় ফুট উচ্চতার পাগলটি উজ্জ্বল গৌরবর্ণের দেহসৌষ্ঠব এবং সৌম্য চেহারায় ধুলাবালি লাগানো রয়েছে। চুল উষ্কখুষ্ক, পরনে ছোট একটি নেংটি। খালি পা। পাগলামির প্রায় সব লক্ষণই তার শরীরে বিদ্যমান ছিল। কিন্তু সম্রাট লক্ষ্য করলেন, পাগলের মুখমণ্ডল, হাত-পায়ের নখ এবং চুল ও দাড়ির গোড়া বেশ পরিষ্কার ও পরিপাটি। শরীরের উপরিভাগে ময়লা-আবর্জনা থাকলেও এক ধরনের অন্তর্নিহিত আভিজাত্যের কারণে পুরো শরীর থেকে যেন এক ধরনের উজ্জ্বল রশ্মি বের হচ্ছিল। সম্রাট চিন্তা করলেন কে এই পাগল? আর কেনইবা সে কাঁদছে। সম্রাটের রাজকীয় প্রজ্ঞা এবং বহুমুখী প্রতিভাদীপ্ত মন মস্তিষ্ক একটু চিন্তা করতেই পাগলের আসল রূপ ধরে ফেললেন। তিনি হালকা একটু কাশি দিয়ে মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, কি খবর ভাই, চুদুর-বুদুর পাগল। সুদূর পারস্য থেকে এসে এত কষ্ট করার কি-বা দরকার ছিল! আমার প্রিয় বন্ধু এবং পারস্যের মহান সম্রাট শাহ আব্বাস তার সুযোগ্য সেনাপতি কিসলু ইবনে ইয়াসারকে কেন পাগলের বেশে হিন্দুস্তানের রাজ আগ্রায় প্রেরণ করলেন! সম্রাটের কথা শুনে কান্নারত পাগলরূপী পারস্য রাজ্যের সেনাপতি কিসলু মাথা নুইয়ে কুর্নিশ করলেন এবং বলতে শুরু করলেন_
'হে আমার আলম্পনা_ আমার মতো সৌভাগ্যবান আর কে আছে, যে কিনা সুদীর্ঘকাল ধরে মহান পারস্য সম্রাট শাহ আব্বাস সাফাভিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিরল সৌভাগ্য অর্জনের পাশাপাশি পূর্ব দুনিয়ার অপর অংশের শাহেনশাহ নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সানি্নধ্য লাভেরও সুযোগ পেয়েছিল। কাবুল ও কান্দাহারের রণাঙ্গনে আমি বহুবার আমার সম্রাটের দূত হয়ে আপনার কাছে এসেছিলাম। আপনার সব কিছুই আমার এমনভাবে মুগ্ধ করেছিল যে, আমার মালিকের কাছে সময় পেলেই আমি আপনার প্রশংসা করতাম। ফলে পারস্য রাজ আমাকে তামাশা করে হিন্দুস্তানের বাদশাহের দূত বলে ডাকত। আপনাদের দুজনের ঐতিহাসিক বন্ধুত্ব গড়ে তোলার জন্য এই দাস প্রাণান্তর চেষ্টা করে আসছিল। অতি সম্প্রতি পারস্য রাজের পক্ষ থেকে আপনার রাজ্যের গোপন হাল-হকিকত জানার জন্য ছদ্মবেসে আমি আগ্রায় আসি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করি প্রশাসনের সর্বস্তরের সীমাহীন চক্রান্ত। আপনাকে ক্ষমতাচ্যুত করার বহুমুখী পরিকল্পনা, ঘুষ, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিভিন্ন ভয়াবহ চিত্র। আমার মালিকের অনুমতি ব্যতিরেকে সরকারিভাবে আপনার সঙ্গে দেখা করা সম্ভব ছিল না। তাই যে কোনো অসিলায় আপনার মুখোমুখি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আজ আপনার সামনে আসতে পারার আনন্দে তাই মাথা নিচু করে কাঁদছিলাম। সম্রাট অতি আশ্চর্য হয়ে সেনাপতি কিসলুর কথা শুনছিলেন। তার ঘনিষ্ঠ বন্ধু পারস্য রাজ শাহ আব্বাস এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে নামকরা প্রভাবশালী সম্রাট। বয়সে তার চেয়ে সামান্য ছোট ১৫৭১ সালের ২৭ জানুয়ারি আফগানিস্তানের হেরাতে তার জন্ম হয়। যখন তার পিতা মোহাম্মদ খোদাবান্দা মোগলদের কাছ থেকে অধীকৃত সেই এলাকাতেই সপরিবারে অবস্থান করছিলেন। পারস্যের বিখ্যাত রাজবংশগুলোর মধ্যে সাভাবিদ বংশ যেমনি বিখ্যাত তেমনি সে দেশের হাজার বছরের ইতিহাসে শাহ আব্বাসের মতো প্রজ্ঞাবান সম্রাটও বিরল। তার আম্মাও ছিলেন রাজকুমারী এবং নবী বংশের রক্তের উত্তরাধিকারী। তার আম্মা খায়ের আল নিসা চতুর্থ শিয়া ইমাম জয়নাল আবেদীনের বংশধর ছিলেন। ১৫৭৮ সালে তার আব্বা মোহাম্মদ খোদাবান্দা পারস্যের সম্রাট হন এবং বিভিন্ন কারণে মহামতি সম্রাট আকবরের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার দাদা শাহ তামসপ এবং শাহেনশাহ জাহাঙ্গীরের দাদা হুমায়ুন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মূলত রাজনৈতিক কারণেই ইরানের সঙ্গে মোগলদের বন্ধুত্ব এবং মাঝে রাজনৈতিক কারণেই বিরোধ সৃষ্টি হয়েছিল। সম্রাট জাহাঙ্গীর ও শাহ আব্বাসের বন্ধুত্বের নেপথ্য কারণ ছিল বহুবিধ। তার মধ্যে অটোম্যান তুর্কিদের ত্রিমুখী হামলা। শাহ আব্বাস ওই সময় মোগলদের আফগানিস্তান ফেরত দিয়ে সীমান্ত পূর্ব প্রান্তের বিরোধ ঝটপট নিষ্পত্তি করে ফেলেন। যাতে পূর্ণ শক্তি দিয়ে অটোম্যান তুর্কি, তাতার এবং উজবেকদের প্রতিহত করতে পারেন। সম্রাট জাহাঙ্গীর আজও সততার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন।
শাহেনশাহ মনে করতে চেষ্টা করলেন, শাহ আব্বাসকে দেওয়া তার সবচেয়ে মূল্যবান আকর্ষণীয় উপহার সম্পর্কে। তার নাম ছিল ফারজানা নাহরিন_ মোগল হেরেমের সর্বাপেক্ষা সুন্দরী কুমারী কন্যা। শৈশব থেকে ফারজানার মতো অনিন্দ্য সুন্দরীদের বিশেষ যত্নে হেরেমে লালন-পালন এবং প্রশিক্ষিত করা হয়। অত্যন্ত কড়া প্রহরার মাধ্যমে এসব নারীর কুমারীত্ব রক্ষা হয় ১৭ বছর অবধি। এরপর তাদের উপহার হিসেবে পাঠানো হয় সম্রাট ও সাম্রাজ্যের ঘনিষ্ঠ অন্য কোনো শাহেন শাহকে। অনেক অভিজাত সামন্ত পরিবার থেকে বহু তদবির করে তাদের সর্বাপেক্ষা সুন্দরী মেয়েদের মোগল হেরেমে পাঠাত, ফারজানা নাহরিনদের মতো সৌভাগ্যবান বানানোর জন্য। এসব মেয়ের পিতামাতা ও আত্দীয়স্বজন খুবই গর্ব অনুভব করতেন এই ভেবে যে, ১৭ বছর অবধি তাদের মেয়েটি নিরাপদে কুমারী থেকে জীবনের জন্য প্রয়োজনীয় সব শিক্ষায় শিক্ষিত হবে। পরবর্তী কালে কোনো একজন সম্রাটের দরবারে উপহার হিসেবে প্রেরিত হবে মোগল সাম্রাজ্যের শুভেচ্ছা দূত হিসেবে। এ ক্ষেত্রে ভাগ্য ভালো থাকলে সংশ্লিষ্ট বাদশার স্ত্রী হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও থাকে। আর সেটা না হলেও ক্ষতি নেই। কারণ অর্থ-বিত্ত-বৈভবসহ ওই হেরেমে তাদের মর্যাদা দেওয়া হয় প্রেরণকারী রাষ্ট্রের দূত হিসেবে। তারা ইচ্ছা করলে আবার দেশে ফিরে এসে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পেতে পারে।
শাহ আব্বাসের কাছে যেদিন ফারজানা নাহরিনকে প্রেরণ করা হয়েছিল সেদিনই প্রথমবারের মতো তাকে শাহেনশাহ জাহাঙ্গীরের সামনে হাজির করা হয়েছিল। প্রথা অনুযায়ী সম্রাট ফারজানার সব শিক্ষা ও বংশমর্যাদার সনদে সিলমোহরের অনুমোদন দেন এবং সম্রাটের ব্যক্তিগত পত্র এবং কিছু মূল্যবান মণি-মানিক্য তার কাছে হস্তান্তর করেন, যা কিনা পারস্য সম্রাটকে সরাসরি হস্তান্তর করা হবে, তাদের শারীরিক মিলনের পূর্ব মুহূর্তে। সম্রাট ভালো করে ফারজানাকে দেখলেন_ যেন বিধাতার অপূর্ব সৃষ্টি। নারী যে এত সুন্দরী ও মোহময়ী হতে পারে, তা চর্মচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। ফারজানার শারীরিক গঠনের পাশাপাশি তার সামরিক, বেসামরিক এবং পররাষ্ট্র বিষয়ে শিক্ষাগত যোগ্যতার ফিরিস্তি দেখে সম্রাট খুবই প্রীত হলেন এবং মনে মনে আশ্বস্ত হলেন এই ভেবে যে, দুনিয়ার অন্যতম পরাক্রান্ত সম্রাট শাহ আব্বাসের জন্য প্রেরিত মোগল হেরেমের উপহারটি সবদিক থেকেই সর্বশ্রেষ্ঠ।
ফারজানা নাহরিনকে পাওয়ার পর পারস্য রাজ তার বন্ধু সম্রাট জাহাঙ্গীরের রুচিবোধ এবং আভিজাত্য সম্পর্কে অত্যন্ত উঁচু ধারণা পোষণ করতে থাকেন। অফুরন্ত বন্ধুত্বের আকাঙ্ক্ষা নিয়ে তিনিও ফারজানার মতো পারস্য হেরেমের ইরানি দূহিতা মোগল সম্রাটের জন্য প্রেরণ করেন। সেই থেকে দুদেশের এবং সম্রাটদ্বয়ের বন্ধুত্ব দিনকে দিন দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। এ অবস্থায় শাহ আব্বাসের বিশ্বস্ত এবং ঊধর্্বতন সেনাপতি কিসলু ইবনে ইয়াসারকে কেন পাগলের বেশে আগ্রায় প্রেরণ করা হয়েছে, তা সম্রাটের বোধগম্য হলো না। তবে বিষয়টি নিঃসন্দেহে অতীব গুরুত্বপূর্ণ। গোপনীয় এবং স্পর্শকাতর হবে, এতে সন্দেহ নেই। তার মনে পড়ল গত রাতের ঘটনার কথা। তিনি এবার তাৎপর্য খুঁজে পেলেন সম্রাজ্ঞী নূর মহলের হঠাৎ গম্ভীর হয়ে পড়ার মধ্যে। কিন্তু একজন পাগল এবং পাগলের প্রলাপ যে দেশে হাতিরা গু খায় সে দেশের কুত্তায় কি খাবে_ এ কথার মর্ম এখনো তিনি উপলব্ধি করতে পারালেন না। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে সেনাপতি কিসলুর দিকে তাকালেন। কিসলু বুঝলেন এবং বললেন_ মান্যবর শাহেনশাহ আপনার সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত। এখন আমার ব্যাপারে আপনার সদয় সিদ্ধান্ত শোনার জন্য আমি পঞ্চ-ইন্দ্রিয় সজাগ করে অস্থির হয়ে আছি। আমি জানি না, আমাদের ভাগ্য সম্পর্কে আমি কি পাগল বেশে কাজ করার অনুমতি পাব নাকি জেলখানায় যাব। অথবা আমাকে কি আমার মালিকের কাছে ফেরত পাঠানো হবে, নাকি আমার পরিচয় আপনি প্রকাশ করে দেবেন। সম্রাট মুচকি হেসে সেনাপতি কিসলুকে আশ্বস্ত করলেন যে, খারাপ কিছু প্রমাণিত না হওয়ার পূর্ব পর্যন্ত সে পারস্য রাজের প্রতিনিধি হিসেবে উত্তম ব্যবহার এবং প্রয়োজনীয় নিরাপত্তা পাবে। সম্রাট সেনাপতি কিসলুকে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত পাগলের অভিনয় চালিয়ে যেতে বললেন এবং জানালেন যে, আগামীকাল যে কোনো সময় তাকে তলব করা হবে এবং তার কাছ থেকে বিস্তারিত শোনা হবে।
সম্রাটের লোকজন অবাক-বিস্ময়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে চুদুর-বুদুর পাগলের সঙ্গে তাদের শাহেন শাহের কর্মকাণ্ড লক্ষ্য রাখছিলেন। সম্রাটের দেহরক্ষী এবং রাজ পাহলান সহকারী কুস্তিগিরদের নিয়ে দাঁড়িয়ে ছিল সতর্কতার সঙ্গে। পাগল যদি নূ্যনতম পাগলামির চেষ্টা করে, সে ক্ষেত্রে যাতে মুহূর্তের মধ্যে তাকে পাকড়াও করা যায় এই প্রস্তুতি নিয়ে তারা অপেক্ষা করছিল। সরকারি চিকিৎসকও উপস্থিত ছিলেন প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে তাৎক্ষণিকভাবে যেন চিকিৎসা প্রদান করা যায়। কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে পাগল কোনো পাগলামি করল না। তারা লক্ষ্য করল যে, সম্রাট ও পাগল কি যেন বলাবলি করছে। রাষ্ট্রীয় প্রটোকলের জন্য তারা এ ব্যাপারে কোনো অতি উৎসাহ প্রদর্শন না করে ঠায় দাঁড়িয়ে রইল। এমন সময় সম্রাট ইশারায় তাদের কাছে ডেকে নিলেন। নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিলেন, পাগলকে একটি উত্তম গৃহে নজরবন্দী করে রাখার জন্য। প্রয়োজনীয় খাবার-দাবারসহ অন্যান্য সব কিছু সরবরাহের নির্দেশ দিয়ে সম্রাট তার খাস-কামরায় ফেরত এলেন।
খাস কামরায় ফিরে শাহেনশাহ তার মুহাফেজখানার রাজনৈতিক ইতিহাস সংরক্ষণকারী মুন্সিকে খবর পাঠালেন_ পারস্য ও ভারতবর্ষের কূটনৈতিক সম্পর্কের দলিলপত্র হাজির করার জন্য। হুকুম তামিল হওয়ার পর সম্রাট ঐতিহাসিক দলিল-দস্তাবেজ ঘেঁটে যা জানলেন, তা ছিল এক কথায় সুদূর পারস্যের সঙ্গে ভারতের বর্ষের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক_ প্রায় সাড়ে চার হাজার বছর; কিন্তু সরকারি নথিতে প্রথম দলিল সংরক্ষণ হয়ে আসছে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামল থেকে। সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী চাণক্য পণ্ডিত সুন্দরভাবে সবকিছু লিপিবদ্ধ করেছিলেন। প্রতিটি ইতিহাস যেন জীবন্ত হয়ে দলিলের পাতায় পাতায় নড়াচড়া করছে। ঘটনাটি শুরু হয়েছে মহাবীর আলেকজান্ডারের মৃত্যুর অব্যবহিত পর। অর্থাৎ ভারত থেকে ফেরার পথে তিনি যখন বসরায় মৃত্যুমুখে পতিত হলেন, তখন তার বিজিত রাজ্যসমূহের সেনাপতিরা রাজ্যগুলো ভাগ করে নিলেন। এশিয়ার রাজ্যসমূহের মালিক হলেন সেনাপতি সেলুকাস। ভারতবর্ষে তখন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য খুবই শক্তিশালী হয়ে উঠেছিলেন। সময়টা ছিল ৩২৩ খ্রিস্টপূর্ব অব্দ থেকে ৩১৬ খ্রিস্টপূর্ব পর্যন্ত
http://dnewsbd.com/single.php?id=34485

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




