somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের ব্যাংকিং খাত বর্তমানে সুদৃঢ় ভিত্তি অর্জনে সক্ষম হওয়ায় বাংলাদেশের রেটিং পঞ্চমবারের মতো বিএথ্রি

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের ব্যাংকিং খাত বর্তমানে সুদৃঢ় ভিত্তি অর্জনে সক্ষম হয়েছে। বৈশ্বিক মন্দা পরবর্তী প্রভাব এবং দেশীয় রাজনৈতিক অস্থিরতার ক্ষতিকর প্রভাব কাটিয়ে বর্তমান সরকার এ অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সময়োচিত পদক্ষেপ এবং সরকারের সার্বিক সহযোগিতার ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠে অভ্যন্তরীণ ও বহিঃখাতের আঘাত সহনে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে। আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডি’স এবং এসএ্যান্ডপি কর্তৃক সম্পাদিত সর্বশেষ রেটিং অনুসারে বাংলাদেশ একাদিক্রমে পঞ্চমবারের মতো (২০১০ হতে ২০১৪ পর্যন্ত) যথাক্রমে বিএথ্রি স্ট্যাবল রেটিং এবং বিবি সভরেন রেটিং উইথ স্ট্যাবল আউটলুক অর্জন করেছে। ব্যাংকিং খাতের শৃঙ্খলা এবং স্থিতিশীলতা এই রেটিংয়ের অন্যতম প্রধান নিয়ামক হিসেবে চিহ্নিত হয়েছে। ব্যাংকগুলোর আর্থিক সুস্থতা এবং স্থিতিশীলতার অন্যতম পরিমাপক হচ্ছে মূলধন পর্যাপ্ততা। মূলধন পর্যাপ্ততা সংক্রান্ত ব্যাসেল-২ নীতিমালার সফল বাস্তবায়নের পাশাপাশি ব্যাসেল-৩ বাস্তবায়ন করার জন্যও ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা হয়েছে। ব্যাসেল-২ নীতিমালা মোতাবেক ব্যাংকগুলো ডিসেম্বর ’১৪ শেষে ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৫ শতাংশ। এ হার ব্যাংকগুলোর ঝুঁকি সহনের সক্ষমতা বৃদ্ধি করেছে। ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং নীতিমালা আন্তর্জাতিক মানে উন্নীত করায় বর্তমানে ব্যাংকগুলোকে আগের তুলনায় অধিক হারে প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে। এরপরও ব্যাংকগুলোর মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে ব্যাংকগুলোর তারল্যের ক্ষেত্রেও কোন ঘাটতি নেই। তারল্য সঙ্কট না থাকায় ব্যাংকগুলো এখন প্রকৃত ঋণ গ্রহীতা নির্বাচন করে ঋণ বিতরণ করতে পারছে। বর্তমানে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের মাধ্যমে নতুন নতুন খাতে ঋণ প্রবাহকে উৎসাহিত করা হচ্ছে যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখার পাশাপাশি দেশের আর্থিক স্থিতিশীলতা আনয়নেও ভূমিকা রাখছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ফলে খাদ্য আমদানি ব্যয় ব্যাপক হ্রাস পেয়েছে। ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×