নির্ধারিত সময়ের মধ্যেই প্রবাসীদের হাতে এমআরপি তুলে দিতে বিশেষ পদক্ষেপ গ্রহন করেছে সরকার। বেঁধে দেয়া সময়ের মধ্যেই এমআরপির কাজ শেষ করার জন্য বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে বাড়তি জনবল নিয়োগ দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই এমআরপি প্রবাসীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে। এমআরপির জন্য আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেসব দেশে প্রবাসীর সংখ্যা বেশি সেসব দেশে মোবাইল টিম কাজ করবে, যাতে কর্মীদের কষ্ট করে দূতাবাস বা হাইকমিশনে আসতে না হয়। এমআরপি নিয়ে বৈঠকে দূতাবাস ও হাইকমিশনের কোন প্রকার অনিয়ম-দুর্নীতির খবর পাওয়া গেলে অনিয়মকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে কাজ করছেন। তাদের কথা চিন্তা করেই এমআরপির কাজটি দ্রুত ও দক্ষতার সঙ্গে করা হচ্ছে। মন্ত্রণালয়ের প্রস্তাবে মোবাইল টিম গঠন করে এমআরপি প্রদান করা হবে। এমআরপির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার টাকা ও লোকবল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিবে। ঢাকা থেকে বর্তমানে প্রতিদিন ৪০ হাজার এমআরপি প্রিন্ট করার ক্ষমতা রয়েছে। জরুরী ভিত্তিতে ক্রাশ প্রোগ্রাম নিয়ে চলতি বছরের নভেম্বরের মধ্যেই ৯০ শতাংশ প্রবাসীকে এমআরপি দেয়া সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
নির্ধারিত সময়ের মধ্যেই লাখ লাখ প্রবাসীকে এমআরপি দেয়ার উদ্যোগ সরকারের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।