somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাইকে পেছনে ফেলে আবারও পুরস্কার অর্জনে বাংলাদেশ

২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত বছরের পর এবছরও ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস) পুরস্কার লাভ করেছে বাংলাদেশ। ‘অ্যাকসেস টু ইনফরমেশন অ্যান্ড নলেজ’ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ‘জাতীয় তথ্য বাতায়ন’ উদ্যোগের মাধ্যমে অর্জিত হয়েছে এই সাফল্য। ২৬ মে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তর জেনেভায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদের হাতে ডাব্লিউএসআইএস পুরস্কার ২০১৫ তুলে দেয়া হয়েছে। ৩ নম্বর ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, ইন্দোনেশিয়া, মিসর, ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, পোল্যান্ডসহ বিভিন্ন দেশের ৪৬টি উদ্ভাবনী প্রকল্প মনোনীত হয়েছিল। এদের সবাইকে পেছনে ফেলে পুরস্কার অর্জন করেছে এটুআইয়ের জাতীয় তথ্য বাতায়ন। ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি পুরস্কার তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উদ্যোগ ও বাস্তবায়নের বড় ধরনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। জাতীয় তথ্য বাতায়ন ছাড়াও এ বছরে এই পুরস্কারের চতুর্থ ক্যাটাগরিতে এটুআই প্রকল্পের ‘শিক্ষক বাতায়ন’ উদ্যোগটি মনোনয়ন পেয়েছিল। এর আগে গত বছর এটুআই প্রকল্প কর্তৃক জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের লক্ষ্যে স্থাপিত ডিজিটাল সেন্টার উদ্যোগটি এই পুরস্কার পায়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ সরকারি ওয়েবপোর্টাল যা ২৫ হাজার ওয়েবসাইট ও ৪২ হাজার সরকারি দপ্তরকে সংযুক্ত করেছে। জন্ম-মৃত্যু নিবন্ধন, ইউটিলিটি বিল প্রদান, পাসপোর্টের জন্য আবেদন, কর প্রদান, সরকারি ফরম ডাউনলোডের মতো দেড় শতাধিক ই-সেবা সন্নিবেশিত রয়েছে এই বাতায়নে। ২০ লক্ষাধিক কনটেন্ট, ৪৫ হাজারেরও বেশি ঐতিহাসিক নিদর্শন ও পুরাকীর্তির ছবি এবং ৭ লাখ সরকারি কর্মকর্তার তথ্যে সমৃদ্ধ ই-ডিরেক্টরি যুক্ত থাকার ফলে জাতীয় তথ্য বাতায়ন জনগণের কাছে সেবা পৌঁছানোর অন্যতম সহজ এক মাধ্যমে পরিণত হয়েছে ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×