মেহের আফরোজ শাওনের গান ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ
২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জি বাংলার প্রতিদিনের ধারাবাহিক নাটক কেয়া পাতার নৌকোতে বাংলাদেশের শিল্পী শাওনের গাওয়া লোকগান ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন দেবজ্যোতি মিশ্র। ধারাবাহিকটির সংগীতায়োজন করছেন ভারতের এই প্রখ্যাত সংগীত পরিচালক। গতকাল শনিবার কলকাতা থেকে মুঠোফোনে তিনি জানান, চ্যানেল থেকে প্রমো তৈরির সময় তাঁকে না জানিয়েই অননুমোদিত গানটি ব্যবহার করা হয়েছে। ঢাকার কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ধারাবাহিকটির প্রমো থেকে গানটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
১৮ এপ্রিল শাওন অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের এই টিভি চ্যানেলে কেয়া পাতার নৌকো ধারাবাহিকের বিজ্ঞাপনচিত্রে তাঁর অনুমোদন ছাড়াই ‘লীলাবালি’ গানটি ব্যবহার করা হচ্ছে। শাওন তাঁর না মানুষী বনে অ্যালবামে গেয়েছেন গানটি।
দেবজ্যোতি মিশ্র বলেন, ‘ঘটনাটি জানার পর কেয়া পাতার নৌকোর পরিচালক শৈবাল ব্যানার্জি, নাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় এবং আমি খুবই আহত হয়েছি। আমরা শিল্পীর কষ্ট অনুভব করতে পারছি। আর এ কারণেই আমরা প্রথম আলোর মাধ্যমে শিল্পীর কাছে দুঃখ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। পুরো ব্যাপারটির জন্য আমরা দুঃখিত।
-প্রথম আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন