somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরা যুদ্ধাপরাধী! এদের ভয় পাবেন না!

০১ লা জুলাই, ২০১০ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এদের কে ভয় পাবেন না।ওরা যুদ্বাপরাধী। গনবিচ্ছিন্ন।মানবতা বিরোধী অপরাধীদের জন্য খানিকটা শোক প্রকাশ করার মানুষ ও পাওয়া কঠিন।কারো সময় নেই নিজামী মুজাহিদ সাইদী গং দের কথা চিন্তা করার।

তাই সরকারকে বলছি এদের নিয়ে ভয় পাবার কিছু নেই।অযথা দেশে অরাজকতার ভয় দেখিয়ে মানুশের জীবন দুর্বিসহ করে তুলবেন না।দেশ জুড়ে যে সহিংসতা আর হৃদয় বিদারক কাহিনী প্রতিদিন ঘটে চলছে তাতে মানুষ নিজের উপর থেকে মনুষ্যত্বের বিশ্বাস হারিয়ে ফেলছে।গত বছর একাধারে ঘটে যাওয়া প্রেমিক-প্রেমিকাদের নৃশংস কাহিনী গুলোর পর এখন আবার মা সন্তানকে হত্যা করার মত আশ্চর্যজনক ঘটনা গুলো ঘটছে।যদিও এসব ঘটনার পিছনে কোন রাজনৈতিক সংশ্লিস্টতা নেই,কিন্তু ভার্সিটি গুলো নিরীহ ছাত্ত্রদের লাশের ভার অবশ্যই রাজনীতির বাহকদের ঈ বইতে হবে।

আমার মেয়েকে আমি কেন দেশের নামকরা শিক্ষাপ্রতিষ্টানে পড়াতে সাহস পাবনা? কেন আমার ছোট ভাইকে বুয়েটের মত প্রতিষ্টানে আহত হয়ে হাসপাতালে থাকতে হবে?প্রতিদিন পত্রিকা খুলে নিশ্বাস বন্ধ করে থাকি।সাবধানে চোখ বুলিয়ে দেখি কোন ভার্সিটিটে মাঝরাতে সংঘর্ষে কেউ নিহত হল কিনা।কোন গার্মেন্টসে শ্রমিক পুলিশ সংঘর্ষে কেউ মারা গেল কিনা। অত্যন্ত নির্মম হলেও সত্য এসব দেখার পিছনে দেশের শান্তির কথা মোটেও মাথায় থাকেনা ।কেবল ঈ দেখি আমার আপন কেউ ক্ষতিগ্রস্ত হল কিনা?নিজের মাথার উপর পিস্তলের নলের মুখে যখন প্রতিদিন নাম না জানা মুক্তিযোদ্বা সংসদ গুলোর জন্য ত্রিশ না পেরোনো বীর মুক্তিযোদ্বাদের চাদা দিতে হয় তখন অন্যের কথা ভাববার মত উদারতা আমার নেই।

ক্লাস থ্রিতে পড়া আমার ছেলেটির পরীক্ষায় খারাপ রেজাল্টের জন্য বকা দিতে যেয়ে থেমে যাই বিদ্যুত বিহীন রাতে গরমে পড়তে পড়তে ঘামে ভিজে ঘুমিয়ে যাওয়ার দৃশ্য কল্পনা করে।

তাই সরকারকে বলছি এসব ফালতু মানবতাবিরোধীদের গ্রেপ্তার করে আপনাদের বক্তৃতা স্টেজ হয়তো গরম হতে পারে কিন্তু আমাদের নিরাপত্তার জন্য আতঙ্কিত করার কোন অধীকার আপনা দের নেই।দেশের মানুষ কে শান্তি তে রাখার ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছিলেন, পত্রিকার রমরমা খুনের সিরিজ প্রতিবেদন দিয়ে আমাদের মন ভরানোর জন্য নয়।

আমার কেন যেন মনে হয় সরকার নিজেদের বড় অসহায় মনে করছে...জাতির বিবেক পত্রিকা যখন তাদের ব্যার্থতার জন্য দংশন করে তখন তারা জোর করে বিবেক কে দমন করে দেয়।।মেরে পঙ্গু করে দেয় কথা বলা মুখ গুলোকে...দেশের মানুষ শান্তিতে থাকার কথা সেমিনার করে,সংবর্ধনা করে ,মাইক দিয়ে সরকার জানিয়ে দিলেও মানুশ কিন্তু নির্বাচনের ২ বছরের মাথায় বিপুল ভোটে জানিয়ে দিয়েছে সরকার তার কথা রাখেনি।।আর চিটাগং মেয়র নির্বাচনে লজ্জাজনক হারের প্রতিশোধ নিতে গিয়ে বিরোধি দলের নেতার অসহায় মা স্ত্রীকে পুলিশ দারা পিটিয়ে ঝাল মিটাচ্ছে ।

হটাত করে জামাতের নেতাদের গ্রেপ্তার করাটাও এর ধারাবাহিকতা ছাড়া অন্য কিছু ভাববার অবকাশ নেই।মেয়র নির্বাচনে হারার পিছনে জামাতের শক্ত ভুমিকার কথা সরকারের না জানার কথা নয়।তাই এদের গ্রেপ্তার করে মনের ঝাল মিটানোর চেষ্টা সরকার করতেই পারে।তাতে আমাদের কিছু যায় আসেনা।কিন্তু দেশ জুরে নাশকতার ভয় দেখিয়ে আমাদের জীবন বিষিয়ে তুলবেন না।

নেংটা রাজার সুন্দর পোশাক পড়ে রাস্তায় ঘুরে বেডানো আর ছোট্ট ছেলের সহজ স্বীকারোক্তি ‘রাজা দেখি নেংটা’ এ কাহীনি আমাদের সবার জানা।বর্তমান সরকারের জন্য এমন কোন তুলনা করটা মনে হয় ঠিক না(এর জন্য ফেইস বুকের মত যদি ব্লগ বন্ধ করে দেয়!!?)
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×