somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশি কোম্পানি দিয়েই তেল-গ্যাস সন্ধান: প্রধানমন্ত্রী

০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল বিধায় আপাতত আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর মাধ্যমে পিএসসির আওতায় তেল ও গ্যাস অনুসন্ধান করা হবে।’

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ সংক্রান্ত মামলার রায়ের পর গভীর সমুদ্রে উৎপাদন বণ্টন চুক্তির মাধ্যমে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৩ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক আদালতের রায়ের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রসীমা চিহ্নিত করবে।’

তিনি বলেন, ‘সরকার সে অনুযায়ী ব্লক ম্যাপ তৈরি করে পিএসসি বিল্ডিং রাউন্ডের আয়োজন করবে। আমাদের শিল্প, বাণিজ্য ও গৃহায়ণ খাতে জ্বালানির যে চাহিদা, তা পূরণের জন্য সমুদ্রের তেল ও গ্যাসের অনুসন্ধান জরুরি। গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল বিধায় আপাতত আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর মাধ্যমে পিএসসির আওতায় তেল ও গ্যাস অনুসন্ধান করা হবে। তবে গভীর সমুদ্রের ব্লকে বাপেক্সের জন্য ১০ শতাংশ ক্যারিড ইন্টারেস্টের বিধান রাখা হয়েছে। সেজন্য বাপেক্সকে শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে বাপেক্সের মাধ্যমে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ করা হবে।’

একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সমুদ্রের সম্পদ আহরণের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা চিহ্নিত করা প্রয়োজন। সমুদ্রে দ্বিপাক্ষিক সীমানা নির্ধারণের পর সম্পদ আহরণের জন্য সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। সমুদ্রের জলরাশি এবং তলদেশে বিদ্যমান জৈব ও খনিজ সম্পদ অনুসন্ধান, উত্তোলন এবং ব্যবহারের জন্য স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত দক্ষ জনবল নেই। দক্ষ জনবল তৈরি করতে সরকার ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান বিষয়ে উচ্চতর শিক্ষাদানের উদ্যোগ নিয়েছে। বঙ্গোপসাগরের মাছ ও জৈব সম্পদ অহরণের জন্য মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বিশেষায়িত জাহাজ কেনার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বজলুল হারুনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) অ্যাক্ট-২০০৯ প্রণয়ন করা হয়েছে এবং গঠিত ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। আশা করা যায় শিগগিরই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে।

একই প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় গ্যাসের দৈনিক উৎপাদন ছিলো এক হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে দৈনিক উৎপাদন ৩১৫ মিলিয়ন ঘনফুট বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় দুই হাজার ২৯৪ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে।

মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় স্বাধীনতা বিরোধী শক্তি অধিষ্ঠিত থাকায় জাতির জনকের হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের আওতাধীন লাভজনক প্রতিষ্ঠানগুলো সুপরিকল্পিভাবে বন্ধ করে দেওয়া হয়।’

এর আগে বিকেল সোয়া পাঁচটায় স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
সূত্রঃ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×