আজ যদি আপনাদের আহবাণ করি আমার মা এর চিকিৎসার জন্য টাকা দরকার, সাহায্য দরকার তাকে সাহায্য করুণ তাহলে কি আপনারা সেই ডাকে সাড়া দেবেন ? দিলে কতজন ? প্রাপ্তি নামের মেয়েটার জন্য আমরা কতজন সাড়া দিয়েছি ? দেড় লক্ষের কাছাকাছি মানুষ তার উপর লেখাটি পড়েছে-সাহায্য করেছেন কতজন কে জানে ? কিছু টাকা পয়সার ব্যাপার - তাও দিতে কতবার চিন্তা করি আমরা, তাই না ?
অথচ ত্রিশ লক্ষ মানুষ তাদের জীবন ত্যাগ করেছিল আমাদের এই দেশ-মায়ের জন্য ! সেই উৎসর্গকতবড় মাপের তা কি কখন চিন্তা করি, করেছি ?
তাদের কাছাকাছি আমরা আর কখনই যেতে পারব না, ঈশ্বর সেই সুযোগ আর আমাদের দেবেন না কিন্তু তাদের সম্মান জানানোর কোন সুযোগ যেন আমরা নিজেরা না হারাই । বড় আদরের, গর্বের সম্পদ তারা আমাদের । ভালবাসা দিয়ে আগলে রাখি চলুন সেই ইতিহাস, সেই সব মানুষদের যারা এখনো আমাদের পাশেই আছেন ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


