
১/ কম বোঝা খারাপ কিনা জানি না।তবে নিজেকে জাষ্টিফাই করে এতটুকু বুঝেছি আমার ফ্রেন্ড সার্কেলে সবচেয়ে কম বোঝা মানুষ এই আমিই।
কম বুঝি বলে কেউ ইনসাল্ট করলে খারাপ লাগে না। খারাপ লাগে তখন যখন দেখি কেউ কম বুঝেও বেশী বোঝার ভান করে।
২/ নিজেকে নিয়ন্ত্রনে রাখাই আমার মনে হয় সবচেয়ে বড় কঠিন কাজ।এই কাজটা যে করতে পারে জীবনে সেই সবচেয়ে সুখী মানুষে পরিনত হয়।
বাস্তব হলেও সত্য এমন মানুষের সংখ্যা খুবই কম।
৩/ পৃথিবীতে স্বার্থপর মানুষের সংখ্যাই বেশী।আমিও একজন স্বার্থপর মানুষ।স্বার্থপরতার মাঝে কম আর বেশি আছে।
আমার দেখা চোখে স্বার্থপর মানুষই বেশী।আর খুব কম মানুষ আছে যাদের মাঝে স্বার্থপরতা কম।
তাই কাউকে ভালবাসার আগে একটু জানতে চেষ্টা করবেন সে কম না বেশি স্বার্থপর।
৪/ বাঙালী জাতি ফ্রি পেলে নাকি আলকাতরাও খাই! এখন এই গ্রীষ্মে আম আর লিচুর সাথে ফ্রি হিসেবে ক্রেতারা পাচ্ছেন ফরমালিন একদম ফ্রি!
আমরা জানি বাজারের আম লিচুতে বিষ। তারপরও অনেক দাম দিয়ে সে গুলো কিনে হাসি হাসি মুখে ঘরে ফিরছি।বাঙালী বলেই না এটা সম্ভব!
৫/ গোল খাওয়া আর বউয়ের ঝাড়ি খাওয়ার মাঝে মিল কোথায়?
দুইটা খাইলেই মন খারাপ হয় কিন্তু কাওরে কিছু বলা যায় না।
৬/ আর দিও না আড়ি
ভালবাসায় রাখব না আর
সেমিকোলন, কমা, দাড়ি
বিভিন্ন সময়ে লেখা আমার ফেসবুক আইডি থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


