somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ষোল কোটি মানুষের দুঃখ দুই রান

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বুকের ভেতরটা ভার হয়েই আছে.... না কষ্টটা কিছুতেই যাচ্ছে না। রাতে ভাল ঘুমও হয়নি । সকাল সাতটার আগে আমার ঘুম ভাঙে না। আজ ঘুম ভেঙে গেছে ভোর না হতেই।এখনও বুকের ভেতর কষ্টটা দলা পাকিয়ে আছে।
টিভির পর্দায় চোঁখ রাখছি না,খবরের কাগজেও চোঁখ রাখতে ইচ্ছে করছে না।একা থাকি তাই কষ্টের ভাগ কারও সাথে শেয়ারও করতে পারছি না।
কি লিখব,কিছুই লেখার নেই,হয়তো কষ্টটা আবেগের।কষ্টটা কি এতক্ষনে বুঝে গেছেন।কষ্টটা বাংলাদেশ ক্রিকেট টিমের হারের।কষ্টটা মাত্র দুই রানের।
মাত্র শব্দটা লেখাটা মনে হয় ঠিক হল না।এক বিন্দুর জন্যও যখন সফলতা আসে না তখন এক বিন্দুটা হয়তো আর মাত্র থাকে না।ঠিক তেমনই দুটি রান আমাদের জন্য মাত্র নয়।এই দুটি রান আমাদের কে পাহাড় সম কষ্ট বুকে বিধে দিয়েছে।দেখলাম ব্লগ-ফেসবুকে অনেকেই বাংলাদেশ ক্রিকেট টিমকে গালি দেওয়া শুরু করে দিয়েছে।সহজ ম্যাচ জিততে পারেনি বলে।ম্যাচটা আমাদের জন্য মোটেও সহজ ছিল না।গতকাল ভারত বাজে ফিল্ডিং করে আমাদের জন্য ম্যাচটা সহজ করে দিয়েছিল বলতে হয়।ভারত এমন বাজে ফিল্ডিং বিগত অন্য কোন ম্যাচে করেছে বলে মনে পড়ছে না। গতকাল যখন তিন বলে দুই রান দরকার তখন আমি বিছানায় বসে অলরেডি কাঁপতে শুরু করে দিয়েছি,বুকের ভেতর কাঁপছে।আর মাঠের ভেতর মুশফিক-রিয়াদের কি হচ্ছিল তা একমাত্র তারাই বলতে পারবে।হয়তো চাপটা তারা নিতে পারেনি যার কারনে ভুল সট খেলে আউট হয়ে গেছে।খেলা দেখে আমরা হয়তো খুব সহজ মনে করি আদতে খেলা করা কতটা কঠিন সেটা যারা খেলে তারাই বুঝবে।
কাল আশ্বিনের হাসিটা আমার কাছে শয়তানি হাসি মনে হয়েছে।হেরে গেছি বলেই মনে হয় এমনটা মনে হয়েছে।শাসরুদ্ধ কর ম্যাচে ভারত জয় পেয়েছে মাত্র এক রানে।তবে এই খেলা থেকে আমাদের অর্জনও কম নয়।ভারত বুঝে গেছে আমরা কেমন খেলি।তারপরও তাদের যা অভ্যাস আমাদের খাটো করে দেখা সেটা তারা দেখবেই।এটা তাদের মানসিকতার ব্যাপার।মনের দিক দিয়ে ভারত ছোটই থেকে যাবে।
গতকাল ম্যাচ হেরে যে কষ্ট পেয়েছি এমন কষ্ট আগে কখনই পায়নি।মুশি-রিয়াদের কষ্টটা চিন্তা করতে পারছি না। এই ক্ষত তাদের বুকে হয়তো আজীবন থাকবে।তবু এই কষ্ট থেকে উতরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের এমন আরও ভাল ভাল খেলা উপহার দিবে।বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভ কামনা থাকবে সব সময়।
আর লিখতে পারছি না,বুকের ভেতরটা ভার হয়েই আছে....
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×